এক্সপ্লোর

Alipurduar: সিভিক ভলান্টিয়ারদের বেতন চুরির অভিযোগ, গ্রেফতার পুলিশ কর্মী

Alipurduar Police Arrested:খোদ এসপি-র অফিসে বসেই অ্যাবসেন্ট সিভিক ভলান্টিয়ারদের প্রেজেন্ট বলে দেখানোর অভিযোগ কনস্টেবলের বিরুদ্ধে

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: সামনে এল, আরও এক কীর্তিমান কনস্টেবলের (Constable) কীর্তি! এ যেন সর্ষের মধ্যেই ভূত। বীরভূমের (Birbhum) পর আলিপুরদুয়ার (Alipurduar), খোঁজ মিলল আরও এক কীর্তিমান কনস্টেবলের সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) বেতন চুরির অভিযোগে এক পুলিশ কর্মী গ্রেফতার।  খোদ এসপি-র অফিসে বসেই অ্যাবসেন্ট সিভিক ভলান্টিয়ারদের প্রেজেন্ট বলে দেখানোর অভিযোগ কনস্টেবলের বিরুদ্ধে।                  

এই কাজ করে প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ কনস্টেবল দীপঙ্কর সরকারের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, এসপি অফিসের পে সেকশনে কর্মরত ছিলেন ওই কনস্টেবল। অভিযোগ,গত ৪-৫ বছর ধরে অনুপস্থিত সিভিক ভলান্টিয়ারদের উপস্থিত দেখাচ্ছেন ওই কনস্টেবল। সেই টাকা কনস্টেবল দীপঙ্কর জমা করেছেন নিজের ও তাঁর আত্মীয়দের অ্যাকাউন্টে। ধৃতের বিরুদ্ধে প্রতারণা ও দুর্নীতি দমন আইনের ধারায় মামলা রুজু হয়েছে।   

ঠিক কী হয়েছে? 

পুলিশসূত্রে খবর, বেশ কিছুদিন ধড়েই সিভিক ভলেন্টিয়ারদের মজুরি প্রদানে অসঙ্গতি লক্ষ করা যায়। যা নিয়ে অভ্যন্তরীণ একটি তদন্তও শুরু করা হয় জেলা পুলিশ সূত্রে। দেখা যায়, অনুপস্থিত থাকা সিভিক ভলেন্টিয়ারদের মজুরি প্রদান করা হয় ভিন্ন অ্যাকাউন্টে। সেইক্ষেত্রে জাল বিল ব্যবহার করা হয়। সমস্ত বে-আইনি এই কাজ করার পর সমস্ত সরকারি অর্থ জেলা পুলিশ বিল্ডিং-এর পে-সেকশনে কর্মরত অভিযুক্ত পুলিশ কনস্টেবল দীপঙ্কর সরকার নিজের এবং তার আত্মীয়দের অ্যাকাউন্টে অবৈধভাবে জমা করেছেন বলে জানা যায়।                                                     

পাশাপাশি পেমেন্ট সফট-ওয়্যারে অ্যাকাউন্টের বিবরণ পরিবর্তন করে এই প্রতারণা করা হয়েছে বলে পুলিশসূত্রে খবর। পুলিশের প্রাথমিক তদন্তে জানাযায়, প্রায় চার থেকে পাঁচ বছর ধরে এই প্রতারণা করা হয়েছে। এখনও পর্যন্ত প্রায় সাড়ে ৯ লক্ষ টাকার প্রতারণা সামনে এসেছে। 

জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান, জেলা পুলিশ দফতরের পে-সেকশনে কর্মরত অভিযুক্ত এই কনস্টেবলের বিরুদ্ধে চিটিং ও প্রিভেনশন অব কোরাপশন অ্যাক্টের আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। এই চক্রে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। 

আরও পড়ুন, ট্রেন নয়, এটা সেলিব্রেটি! বন্দে ভারতের ভূয়সী প্রশংসায় কেন্দ্রীয় মন্ত্রী

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget