এক্সপ্লোর

Vande Bharat: ট্রেন নয়, এটা সেলিব্রেটি! বন্দে ভারতের ভূয়সী প্রশংসায় কেন্দ্রীয় মন্ত্রী

Vande Bharat Express: বন্দে ভারত-এ যাত্রা করতে মুখিয়ে থাকেন অনেকেই। সেলফি থেকে সোশাল মিডিয়ায় রিল, বন্দে ভারত এখনও সামাজিক মাধ্যমে 'ট্রেন্ড'।

নয়া দিল্লি: ভারতে (India) হাইস্পিড ট্রেন (High Speed Train) বলতে রাজধানী (Rajdhani Express), শতাব্দী (Shatabdi Express), দুরন্ত (Duranta Express) ছিল প্রথম সাড়িতে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) 'মেক ইন ইন্ডিয়া' (Make In India) প্রকল্পের আওতায় ভারতীয় রেলওয়েতে (Indian Railways) এসেছে বন্দে ভারত (Vande Bharat) ট্রেন। সেমি হাইস্পিড এই ট্রেন নিয়ে উত্তেজনা রয়েছে এখনও। যদিও একাধিক ঘটনায় সমালোচনার মুখে পড়েছে এই ট্রেন। তবে তা মানতে নারাজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি মুরলিধরন। তাঁর কথায়, এই ট্রেন কোনও সামান্য ট্রেন নয়, বরং সেলিব্রেটি।                  

বন্দে ভারত-এ যাত্রা করতে মুখিয়ে থাকেন অনেকেই। সেলফি থেকে সোশাল মিডিয়ায় রিল, বন্দে ভারত এখনও সামাজিক মাধ্যমে 'ট্রেন্ড'। এদিকে, পুজোর মুখে জোড়া 'বন্দে ভারত' পেল বাংলা। ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এবার হাওড়া থেকে আরও দ্রুত পৌঁছনো যাবে পাটনা ও রাঁচিতে। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নতুন বন্দে ভারতে যুক্ত করা হয়েছে নতুন বেশ কিছু ফিচার।

বাংলা যে দু'টি সেমি হাইস্পিড ট্রেন পেল সেগুলি হল হাওড়া-পাটনা ও হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস।  নতুন বন্দে ভারত এক্সপ্রেসের রেকগুলিতে নতুন কিছু পরিবর্তন এনেছে রেল। রেলযাত্রাকে আরও আরামদায়ক করতেই এই উদ্যোগ।  

কী কী রয়েছে?

আসন আগের থেকে বেশি হেলানো যাবে। আসনের গদি তুলোর নরম। ফলে বেশি আরাম পাবেন যাত্রীরা।  

এক্সিকিউটিভ চেয়ার কারে আসনের রং লাল থেকে হচ্ছে নীল। পা রাখার জায়গাটি করা হয়েছে আরও আরামদায়ক। সিটের পিছন দিকে দেওয়া হয়েছে ম্যাগাজ়িন রাখার ব্যাগ। 

মোবাইল ফোনের চার্জিং পয়েন্ট এমন জায়গায় করা হয়েছে, যাতে আরও সহজে ফোনে চার্জ দিতে পারবেন যাত্রীরা। 

যাত্রীদের মালপত্র রাখার তাকগুলি সামান্য ছোঁয়াতেই সক্রিয় হয়ে ওঠে।   

আপৎকালীন পরিস্থিতিতে চালকের সঙ্গে যোগাযোগ করার জন্য কামরায় যে যন্ত্র রাখা আছে, তা আরও উন্নত।

অগ্নি নির্বাপক যন্ত্রগুলি যাতে সহজে দেখা যায় তার ব্যবস্থা করা হয়েছে। 

কামরার ভিতরে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও কামরার দরজাগুলি আগের তুলনায় আরও আধুনিক।

বিশেষভাবে সক্ষম যাত্রীদের হুইলচেয়ার রাখার ব্যবস্থা আগের চেয়ে উন্নত এবং সুবিধাজনক।

চালকের সুবিধার জন্য আপৎকালীন পরিস্থিতিতে ট্রেন থামানোর বোতামের জায়গা বদল করা হয়েছে। 

 

আরও পড়ুন, চাঁদের বুকে এখনও 'ঘুমিয়ে' বিক্রম, প্রজ্ঞান? ইসরোর ডাকে দিল কি সাড়া?

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA Sumit Roy: সময়ের আগেই থানায় হাজির অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়
সময়ের আগেই থানায় হাজির অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়
Weather Alert: কলকাতা, হাওড়া, হুগলিতে কমলা সতর্কতা, আগামী ২ ঘণ্টায় ভারী বৃষ্টি, ভাসবে আর কোন কোন জেলা
কলকাতা, হাওড়া, হুগলিতে কমলা সতর্কতা, আগামী ২ ঘণ্টায় ভারী বৃষ্টি, ভাসবে আর কোন কোন জেলা
Hooghly: মানা হচ্ছে না খাদ্য বিধি, তাই বন্ধ করে দেওয়া হল হুগলির ভদ্রেশ্বরের একটি বেকারি
মানা হচ্ছে না খাদ্য বিধি, তাই বন্ধ করে দেওয়া হল হুগলির ভদ্রেশ্বরের একটি বেকারি
West Bengal News Live: নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে
নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে

ভিডিও

CJP News : CJP-র বিরুদ্ধে সব FIR প্রত্যাহারের নির্দেশ সুপ্রিম কোর্টের, তুলে নেওয়া হল আন্দোলন | ABP
Malda News : বেঙ্গালুরু থেকে ধৃত ৩১ জন বাংলাদেশি নাগরিককে আনা হল মালদায়, ঠাঁই হোল্ডিং সেন্টারে
BJP News : পুরভোটে বিজেপি কি NCPI-এর সঙ্গে জোট করে লড়বে? না একা ভোটে লড়বে? | ABP Ananda
ED Raid News: সাতসকালে শেক্সপিয়র সরণিতে ED-র হানা, ন্যাশনাল হাইওয়ের টোল দুর্নীতিতে ৫ রাজ্যে তল্লাশি
US vs IRAN War News: আমেরিকা-ইরান সংঘর্ষে তপ্ত পশ্চিম এশিয়া, তেলের দাম ৯৫ ডলার ছাড়াল; জর্ডনে মিসাইল হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget