এক্সপ্লোর

Alipurduar: আলিপুরদুয়ার পুরসভা  দখলে রাখতে মরিয়া তৃণমূলের আশঙ্কা অন্তর্ঘাত, কটাক্ষ বিজেপির

নেতৃত্বের কথাতেই পরিষ্কার, বিরোধী বিজেপি নয়, মাথা ব্যথার কারণ দলে অন্তর্ঘাত।এই মুহূর্তে কলকাতা, হাওড়া-সহ রাজ্যের শতাধিক পুরসভার ভোট বকেয়া রয়েছে। তার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার পুরসভাও। 

অরিন্দম সেন, আলিপুরদুয়ার:  নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তবে আলিপুরদুয়ার পুরসভা নিজেদের দখলে রাখতে মরিয়া জেলা তৃণমূল নেতৃত্ব। তবে শাসকদলের চিন্তা বাড়িয়েছে অন্তর্ঘাতের আশঙ্কা। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল বিজেপি।

পুরভোটের কথা মাথায় রেখে এবার আলিপুরদুয়ারে কর্মিসভায় হুঁশিয়ারি তৃণমূলের। নেতৃত্বের কথাতেই পরিষ্কার, বিরোধী বিজেপি নয়, মাথা ব্যথার কারণ দলে অন্তর্ঘাত।এই মুহূর্তে কলকাতা, হাওড়া-সহ রাজ্যের শতাধিক পুরসভার ভোট বকেয়া রয়েছে। তার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার পুরসভাও। 

আলিপুরদুয়ার লোকসভা আসনটি বর্তমানে বিজেপির দখলে। ২০১৯-এর নির্বাচনে আলিপুরদুয়ার পুরসভার ২০টি ওয়ার্ডেই এগিয়ে ছিল বিজেপি। বিধানসভা নির্বাচনের নিরিখেও ২০টি ওয়ার্ডের ১৮টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। 

নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা কৃষি জমি, হাওড়ায় ভাঙন-বিপর্যস্ত জীবন

এই অবস্থায় আলিপুরদুয়ার পুরসভায় জিততে মরিয়া রাজ্যের শাসকদল। ইতিমধ্যেই বুথ ধরে ধরে কর্মিসভা শুরু করেছে তৃণমূল। চলছে যোগদানপর্বও। কিন্তু শাসকদলের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অন্তর্ঘাতের আশঙ্কা। আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেস টাউন সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায় বলেছেন, গদ্দারদের রেয়াত করা হবে না। চিহ্নিত করাই চ্যালেঞ্জ। প্রচুর মানুষ আমাদের দল করেছে। সুযোগ নিয়েছে। কিন্তু ভোটের সময় বিজেপিকে ভোট দিয়েছে। যার ফলে বিজেপির সংগঠন না থাকা সত্ত্বেও তারা ভোট পাচ্ছে। জিতছে। এবার আমরা জেতার বিষয়ে আত্মবিশ্বাসী।

কাঁকুড়গাছির বিজেপি কর্মীর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ  আদালতের

এই প্রেক্ষিতে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেছেন, ওদের মধ্যে বেনোজল ঢুকেছে, না ভূত ঢুকেছে সেটা ওরাই বলতে পারবে। মানুষকে মানুষ মনে করে না। সম্মান দেয় না। বিরোধী শূন্য করার প্রবণতা। ২০১৮-র নির্বাচন থেকেই গণতন্ত্রকে পদদলিত করেছে।

এখনও পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। কিন্তু তার আগে থেকেই উত্তরবঙ্গের এই পুরসভা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তত্পরতা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget