এক্সপ্লোর

Alipurduar News : শিং উঁচিয়ে ছুটে এসে তুলে আছাড় ! লোকালয়ে ঢুকে হুলস্থূল বাইসনের

Alipurduar Bison News: কেউ বিরক্ত করলে যে কোনও বন্যপ্রাণিরই ক্ষেপে ওঠার আশঙ্কা থাকে। কিন্তু এখানে স্থানীয় লোকজন জড়ো হয়ে বাইসনকে তাড়ানোর চেষ্টা করে। 


অরিন্দম সেন, রাজা চট্টোপাধ্যায়, আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার জেলার মানেই  পাহাড়ের পা ছোঁয়া সবুজ । জঙ্গল। আরণ্যক প্রকৃতি । আর বন্য জন্তুদের চারণক্ষেত্র। আলিপুরদুয়ারে লোকালয়ে তাই বন্য জন্তুদের ঢুকে পড়া খুব বিরল ঘটনা নয়। যেমনটা ঘটল মঙ্গলবার।  বাইসনের আতঙ্কে কাঁপছে হাসিমারা।  শুধু বাইসনের দাপাদাপিই নয়, বাইসনের হামলায় প্রাণও গিয়েছে ১ জনের। 

 জলদাপাড়া জাতীয় উদ্যানের অন্তর্গত নীলপাড়া রেঞ্জের জঙ্গল। সেখান থেকে লোকালয়ে বেরিয়ে পড়ে একটি পূর্ণবয়স্ক বাইসন। হাসিমারার রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় দিব্য ঘুরে বেড়াচ্ছিল সে। ভাব গতিক এমন , কুছ পরোয়া নেহি ! এদিকে স্থানীয় লোকজনের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়। সাধারণত জঙ্গল থেকে দলছুট হয়ে কোনও প্রাণি যদি লোকালয়ে ঢুকে পড়ে, তাহলে তাকে না বিরক্ত করারই পরামর্শ দেয় বনদফতর। বরং উচিত বন দফতরের কর্মীদের জন্য অপেক্ষা করা। কেউ বিরক্ত করলে যে কোনও বন্যপ্রাণিরই ক্ষেপে ওঠার আশঙ্কা থাকে। কিন্তু এখানে স্থানীয় লোকজন জড়ো হয়ে বাইসনকে তাড়ানোর চেষ্টা করে। 

ব্যস আর যায় কোথায়। বাইসন যায় ক্ষেপে। ছুটে এসে  শিং দিয়ে তুলে ফেলে এক ব্যক্তিকে। তারপর সপাটে আছাড় ! যদিও প্রাণে বেঁচে যায় ওই ব্যক্তি।  খবর পেয়ে সেখানে রওনা দেয় নীলপাড়া রেঞ্জ কর্মীদের দল এবং র‍্যাপিড রেসপন্স টিম।  বনকর্মীরা এসে শান্ত করার চেষ্টা করে বাইসনটিকে। এরপর বাইসনটিকে উদ্ধার করে জঙ্গলে পাঠাতে সক্ষম হয় বনদফতর। জলদাপাড়ার ডিএফও পারভিন কাসওয়ান জানান, লোকালয়ে চলে আসা বাইসনটিকে উক্তত্য করা হয়েছিল। তার ফলেই আক্রমণ চালিয়েছে। যদিও তাকে শান্ত করে সুস্থ অবস্থায় জঙ্গলে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। 

বনদফতরের এক কর্মীর দাবি, বাইসনটি ছোটাছুটি করতে করতে একটি ড্রেনে চলে যায় । তাই জেসিবি ব্যবহার করে ড্রেনটি প্রশস্ত করা হয়, , তারপর বাইসন টিকে ঘুম পাড়িয়ে উদ্ধার করা হয়।  চিকিৎসার পর বাইসনটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে দাবি। বাইসনের হানায়  স্থানীয় যে বাসিন্দা জখম হয়েছেন, তাঁকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে।  বন  কর্মীদের দাবি, জলদাপাড়াতে বাইসনের সংখ্যা বেড়ে যাওয়ায় মাঝেই মাঝেই লোকালয়ে চলে যাচ্ছে বাইসন। 

আরও পড়ুন - Poila Boisakh 2024: পয়লা বৈশাখের আগে চৈত্রেই ঘর সাফ করা জরুরি, কী কী না করলেই নয় ? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Cyclone Update: আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Road Accident News: নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক
নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক
Kali Puja 2026: কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
News Live: ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget