এক্সপ্লোর

Alipurduar : পরিবর্তনের পরে 'ফাইল লোপাট' ! ফের শোরগোল বাংলায়

Alipurduar News : আলিপুরদুয়ারের পঞ্চায়েতে থাকা তৃণমূল জমানার সমস্ত সরকারি নথি 'লোপাটের' অভিযোগ উঠলো এক স্বনির্ভর গোষ্ঠীর সদস্যার বিরুদ্ধে। যদিও লোপাটের কথা অস্বীকার করেছেন তিনি।

আলিপুরদুয়ার : ফের অফিসের ফাইল লোপাটের অভিযোগ। পঞ্চায়েতে থাকা তৃণমূল জমানার সমস্ত সরকারি নথি লোপাটের অভিযোগ উঠলো এক স্বনির্ভর গোষ্ঠীর সদস্যার বিরুদ্ধে। আলিপুরদুয়ারে পঞ্চায়েত দফতর থেকে এই ফাইল সরানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যার বিরুদ্ধে এই ভয়ঙ্কর অভিযোগ করেন স্থানীয় কিছু লোক। টোটোতে করে ফাইল পাচার করা হয়েছে বলেও অভিযোগ আনা হয়।                

এই ঘটনার জেরে তদন্তে নাম পুলিশ। অভিযুক্ত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা দীপালি দাসের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার হয় প্রচুর ফাইল। তারপরই পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত দীপালিকে। যদিও লোপাটের কথা অস্বীকার করেছেন তিনি। দীপালি জানান, অডিটের জন্য বাড়িতে ফাইল আনা হয়েছিল।            

কল্পনা দাস নাম এক অভিযোগকারী জানান, ''দীপালি আর রাখি আমাদের অঞ্চল থেকে সমস্ত কাগজ ভোরবেলা গিয়ে চুরি করে এনে ওর বাড়িতে রেখেছে। আমাদের যত কাগজপত্র ছিল সমস্ত কিছু তার বাড়িতে পাওয়া গেছে। আমরা প্রশাসনকে নিয়ে এসে সেই কাগজপত্র উদ্ধার করেছি। আর আমরা যখন এলাম, তখন সে আমাদের দেখে পালিয়ে গেছে। তারপর পুলিশ তাকে ধরে এনে থানায় নিয়ে যাচ্ছে। তারা আমাদের সমস্ত কাগজপত্র চুরি করেছে, চুরি না করলে তো আর কাগজপত্র সরাতে পারে না।''               

উল্লেখ্য, বিজেপি জিততেই নবান্নের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে। কারণ, নবান্ন-সহ বাকি সরকারি অফিসে নজরদারি চলছে। যাতে, সরকারি নথি বা ফাইল নিয়ে কেউ বেরোতে না পারেন। রাজ্যের যত সরকারি অফিস আছে, সেখান থেকে যাতে কোনও ফাইল লোপাট করা না যায়, তার জন্যই এমন পদক্ষেপ বলে জানা গিয়েছে। সূত্রের খবর, চিটফান্ড থেকে শিক্ষা নিয়োগ দুর্নীতি, আরও কিছু কেলেঙ্কারি হয়েছে কি না, তা দেখার জন্য ফাইলপত্র খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করা হচ্ছে। মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালার তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, 'সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ দফতর, সচিবালয় থেকে যাতে কোনও কাগজ সরানো না হয়, কোনও নথি নষ্ট না হয়, তা দেখতে হবে।            

আরও পড়ুন  - বিজেপি জিততেই নবান্নে কেন্দ্রীয় বাহিনী, ব্যাপক তল্লাশি, ফাইল লোপাট, ফোটোকপি আটকাতেই নির্দেশ মুখ্যসচিবের

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
Abhishek Banerjee: 'নতুন করে কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'নতুন করে কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজির মদন মিত্রর বড় ছেলে, ঠিক কী অভিযোগ ?
Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজির মদন মিত্রর বড় ছেলে, ঠিক কী অভিযোগ ?
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২২.০৭.২০২৬)। 'অভিষেক-প্রীতি'কে নিশানা করে মমতাকে বিঁধলেন কল্যাণ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২২.০৭.২০২৬)। 'কালীঘাট তৃণমূল' VS 'ঋতব্রত তৃণমূল', রণক্ষেত্র বিধানসভা
Congress Protest: রণক্ষেত্র রাজধানী, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে ফের অশান্ত দিল্লি
Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget