এক্সপ্লোর

Alipurduar News: গন্ডার হত্যার জের, গ্রেফতার উত্তর-পূর্ব ভারতের চোরাশিকারের 'কিংপিন'

Alipurdua Rhino murder Case: গ্রেফতার উত্তর-পূর্ব ভারতের গন্ডার চোরাশিকারের সার্প শুটার তথা চক্রের কিংপিন লেকেন বসুমাতারি।

আলিপুরদুয়ার: গ্রেফতার (Arrested) উত্তর-পূর্ব ভারতের গন্ডার চোরাশিকারের সার্প শুটার তথা চক্রের কিংপিন লেকেন বসুমাতারি।  ২০২১ সালের ১ এপ্রিল জলদাপারা জাতীয় উদ্যানের জঙ্গলে গুলি করে গন্ডার হত্যা এবং খর্গ পাচারের দায়ে গ্রেফতার করা হয়েছে বলে বৃহস্পতিবার জলদাপাড়াতে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন জলদাপাড়া (Jaldapara) তিরিক্ত বন‍্যপ্রাণ আধিকারিক নবজ‍্যোতি দে। 

বন দফতর সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ এপ্রিল জলদাপারা জাতীয় উদ্যান অন্তর্গত চিলাপাতা রেঞ্জের বানিয়া বীটের জঙ্গলে পূর্ন বয়ষ্ক গন্ডারকে গুলি করে হত্যা এবং খর্গ পাচারের অভিযোগে তদন্তে নেমেছিল বন দফতর। তাতে ধৃত লেকেনের এক সাকরেদ ধরা পড়লে তার হেফাজত থেকে উদ্ধার হয়েছিল গন্ডার হত্যায় ব্যবহৃত একটি থ্রি নট থ্রি রাইফেল ও বেশ কিছু তাজা কার্তুজ। তাতে লেকেন বসুমাতারির সরাসরি যোগসাজশের প্রমাণ পেয়েছিল বন দফতর। তারপর কেটে গেছে প্রায় দুই বছর। বিভিন্ন সূত্র ধরে এগিয়ে অবশেষে বুধবার সাফল্য আসে বনদপ্তর এবং জেলা পুলিশের যৌথ প্রচেষ্টায়। সূত্রের খবর, বছর ৫৫ এর অসমের চিরাং জেলার বাসিন্দা  লেকেন বসুমাতারিকে গ্রেফতার করে বুধবারই তার বিরুদ্ধে বনদপ্তর ১৯৭২ সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইনে বন্যপ্রাণ হত্যা এবং দেহাংশ পাচারের অভিযোগে আলিপুরদুয়ার আদালতে পেশ করা হয়। ধৃতকে আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।  

বন দফতর সূত্রে খবর, উত্তর-পূর্ব ভারতে বন্যপ্রাণ চোরা শিকারের কিংপিন এই লেকেন বসুমাতা। ডুয়ার্সের জলদাপারা, গরুমারা জাতীয় উদ্যান এবং অসমের কাজিরাঙা, মানস সহ উত্তর-পূর্ব ভারতে চোরা শিকারের মূল পাণ্ডা লেকেন। ২০১২ সাল থেকে জলদাপারায় যত চোরা শিকারির ঘটনা ঘটেছে  তার সবক্ষেত্রেই লেকেনের নাম উঠে এসেছে বলে দাবি বন  দফতরের। ফলে এই লেকেনকে জেড়া করেই এই চক্রের আরো সন্ধান পাওয়া যাবে বলে আশা বন দফতরের। 

আরও পড়ুন, ৩ মার্চ পর্যন্ত জেলেই থাকতে হবে কুন্তলকে, ধৃত যুব তৃণমূল নেতার ফের জেল হেফাজত

একুশ সালের মাঝামাঝি জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডার শিকারকাণ্ডে  গ্রেফতার হয় অস্ত্র-সহ একজ। তাঁদের থেকে উদ্ধার করা হয় ২-টি রাইফেল, ২-টি সাইলেন্সার এবং ২৪ রাউন্ড তাজা কার্তুজ। গোপনসূত্রের খবরে জলদাপারা জাতীয় উদ্যান স্পেশাল ফোর্সের বনকর্মীরা আলিপুরদুয়ার থানার অন্তর্গত বনচুকামারি গ্রামে অভিযান চালায়। সেখানে, স্থানীয় গ্রামবাসী পরিমল বর্মনকে জেরা করে বনদফতরের স্পেশাল ফোর্স। তার বয়ানের ভিত্তিতে পরিমল বর্মনের বাড়ির পাশের জঙ্গল থেকে মাটির তলায় পুতে রাখা প্লাস্টিকে মোরা ২ টি রাইফেল এবং তাজা কার্তুজ উদ্ধার করে বনদপ্তরের ঐ স্পেশাল ফোর্স। গ্রেফতার করা হয় পরিমল বর্মনকে।  

সেরা শিরোনাম

News Live Updates: পুজো মুডে রাজ্য, জেলা থেকে শহর, প্যান্ডেলে উপচে পড়ল ভিড়
পুজো মুডে রাজ্য, জেলা থেকে শহর, প্যান্ডেলে উপচে পড়ল ভিড়
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget