এক্সপ্লোর

Alipurduar: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর হুঁশ ফিরল প্রশাসনের, কয়েক ঘণ্টার মধ্যেই আলিপুরদুয়ারে হাল ফিরল রাস্তার

Road Repairing Work: তদারকি করতে দেখা যায় পুরসভার চেয়ারম্যান এবং স্থানীয় তৃণমূল কাউন্সিলরকে।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার : মুখ্যমন্ত্রীর বলার কয়েক ঘণ্টার মধ্যেই হাল ফিরল আলিপুরদুয়ারে বেহাল রাস্তার। শনিবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আলিপুরদুয়ার সার্কিট হাউস থেকে বেরিয়ে দু'কিলোমিটার পথ হাঁটেন। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় লাগোয়া রাস্তায় খানাখন্দ থাকায় সেটা দ্রুত মেরামতির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই ১৫০ মিটার রাস্তা মেরামতির কাজ জরুরি ভিত্তিতে শুরু করে পুরসভা। তার তদারকি করতে দেখা যায় পুরসভার চেয়ারম্যান এবং স্থানীয় তৃণমূল কাউন্সিলরকে।

কখনও পথচলতি সাধারণ মানুষের সঙ্গে কথা, কখনও পরম স্নেহে শিশুর মাথায় হাত বুলিয়ে দেওয়া। আবার কখনও উৎসাহী তরুণীর সঙ্গে হাত মেলানো। শনিবার আলিপুরদুয়ারে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই জনসংযোগ সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

শনিবার বিকেল চারটে নাগাদ, আলিপুরদুয়ার সার্কিট হাউস থেকে বেরোন মমতা বন্দ্যোপাধ্যায়। বক্সা ফিডার রোড হয়ে কোর্ট মোড় এবং সেখান থেকে তারপর ডুয়ার্স কন্যা হয়ে আলিপুরদুয়ার ইউনিভার্সিটি লাগোয়া রাস্তা দিয়ে প্রায় দু'কিলোমিটার পথ হাঁটেন মুখ্যমন্ত্রী। তাঁকে কাছ থেকে দেখার জন্য রাস্তার দু'পাশে ভিড় জমে যায়। তবে এদিন শহর ঘুরে দেখার মধ্যেই আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়াম ও জেলা বন দফতরের বিল্ডিংয়ের অবস্থা নিয়ে মৃদু ক্ষোভপ্রকাশ করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। 

পাশাপাশি, সময়ের মধ্যে সব কাজ শেষ করার ক্ষেত্রে জেলাশাসককে নির্দেশ দেন। ইউনিভার্সিটি লাগোয়া রাস্তায় খানাখন্দ থাকায় সেটা দ্রুত মেরামতির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'যে রাস্তাটা আমি দেখলাম ইউনিভার্সিটির সামনে এই রাস্তাটা আমি ডিএম-কে বলেছি টু টেক কেয়ার। কারণ এখানে স্টুডেন্টরা আছে, বহু লোক আসে। 

আরও পড়ুন ; আদিবাসীদের সার্টিফিকেট দেওয়ার ঘোষণা, ভুয়ো শংসাপত্র বাতিলের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

সামনেই লোকসভা ভোট। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আলিপুরদুয়ার জেলা সফরকে অনেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। কারণ, ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই লোকসভা আসনে জয়ী হয়েছে বিজেপি। ২১-এর বিধানসভা তৃণমূল ফের ক্ষমতায় এলেও, এই জেলার পাঁচটি বিধানসভা আসনেই জয়ী হয় বিজেপি। ২০২৪-এ বিজেপির শক্তঘাটি এই আলিপুরদুয়ারে কি খাতা খুলতে পারবে তৃণমূল? সেটাই দেখার!

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন ; হাঁটতে হাঁটতে কথা তরুণীর সঙ্গে, আদর করলেন শিশুকে! চেনা মেজাজে মুখ্যমন্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget