এক্সপ্লোর

Mamata Banerjee: হাঁটতে হাঁটতে কথা তরুণীর সঙ্গে, আদর করলেন শিশুকে! চেনা মেজাজে মুখ্যমন্ত্রী

Alipurduar: আলিপুরদুয়ার সার্কিট হাউস থেকে বক্সা ফিডার রোড হয়ে কোর্ট মোড় এবং সেখান থেকে ডুয়ার্স কন্যা হয়ে আলিপুরদুয়ার ইউনিভার্সিটি লাগোয়া রাস্তা দিয়ে প্রায় দু'কিলোমিটার পথ হাঁটেন মুখ্যমন্ত্রী।

আশাবুল হোসেন, আলিপুরদুয়ার: আজ, রবিবার আলিপুরদুয়ার (Alipurduar) প্যারেড গ্রাউন্ড ময়দানে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। তার আগে শনিবার আলিপুরদুয়ারে রাস্তায় নেমে জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ঘুরে দেখলে সরকারি ভবন, তার অবস্থা নিয়ে ক্ষোভও প্রকাশ করলেন তিনি। 

শনিবার আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল পুরনো মেজাজে। রাস্তায় নেমে হেঁটে হেঁটে ঘুরে দেখলেন সবকিছু। কখনও পথচলতি সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন। কখনও শিশুর সঙ্গে খুনসুটিতে মাতলেন, হাত বুলিয়ে দিলেন মাথায়। তাঁকে দেখে রাস্তায় পাশে ভিড় করেছিলেন উৎসাহী তরুণ-তরুণী। কথা বললেন তাঁদের সঙ্গে। কখনও হাতও মেলাতে দেখা গেল উৎসাহী তরুণীর সঙ্গে। শনিবার আলিপুরদুয়ারে একেবারে চেনা মেজাজে জনসংযোগ সারতে দেখা গেল তাঁকে। 

শনিবার বিকেল চারটে নাগাদ, আলিপুরদুয়ার সার্কিট হাউস থেকে বেরোন মমতা বন্দ্যোপাধ্যায়। বক্সা ফিডার রোড হয়ে কোর্ট মোড় এবং সেখান থেকে ডুয়ার্স কন্যা হয়ে আলিপুরদুয়ার ইউনিভার্সিটি লাগোয়া রাস্তা দিয়ে প্রায় দু'কিলোমিটার পথ হাঁটেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছ থেকে দেখার জন্য রাস্তার দু'পাশে ভিড় জমে যায়।

শনিবার শহর ঘুরে দেখার মধ্যেই আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়াম (Alipurduar Indoor Stadium) ও জেলা বন দফতরের বিল্ডিংয়ের অবস্থা নিয়ে মৃদু ক্ষোভপ্রকাশ করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে বলতে শোনা যায়, 'এই অবস্থা কেন? আর এগুলো সব ভাঙা ভাঙা করে রাখা। তোমরা এতগুলো বিল্ডিং করেছ, সেগুলো মাঝে মাঝে রং হবে না, নোংরা হয়ে যাচ্ছে তো। পাঁচিল ভাঙা ভাঙা পড়ে আছে। এত লোক দেখতে আসে, একটু মাথায় রাখতে হবে।'

পাশাপাশি, সময়ের মধ্যে সব কাজ শেষ করার জন্য জেলাশাসককে নির্দেশ দেন মমতা। তাঁকে বলতে শোনা যায়, 'তোমরা যারা দূরে দূরে থাক, তোমাদের যখন আমি বলে যাই, সঙ্গে সঙ্গে তো কাজটা করা উচিত। এত টাইম কেন লাগছে? তাড়াতাড়ি করুন। কবে বলে গেছি! দু'বছর আগে বলে গিয়েছি। প্লিজ টেক কেয়ার।'

ইউনিভার্সিটি লাগোয়া রাস্তায় খানাখন্দ থাকায় সেটা দ্রুত মেরামতির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এদিনের সরকারি অনুষ্ঠানের কথা বলে শনিবার তিনি বলেন, 'আলিপুরদুয়ার নতুন জেলা। যে রাস্তাটা আমি দেখলাম ইউনিভার্সিটির সামনে এই রাস্তাটা আমি ডিএম-কে বলেছি টু টেক কেয়ার। কারণ এখানে স্টুডেন্টরা আছে, বহু লোক আসে।'

রবিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ময়দানে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে। চা শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দেওয়ার পাশাপাশি একাধিক প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। 

সামনেই লোকসভা ভোট। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আলিপুরদুয়ার জেলা সফরকে অনেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। কারণ, ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই লোকসভা আসনে জয়ী হয়েছে বিজেপি। ২১-এর বিধানসভা তৃণমূল ফের ক্ষমতায় এলেও, এই জেলার পাঁচটি বিধানসভা আসনেই জয়ী হয় বিজেপি। ২০২৪-এ বিজেপির শক্তঘাটি এই আলিপুরদুয়ারে কি খাতা খুলতে পারবে তৃণমূল? 
সেটাই দেখার!

আরও পড়ুন: গ্যাস-অম্বল? চোঁয়া ঢেকুর? সকালে খালি পেটে এটা খেলেই মুক্তি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee: জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Burbhum Money Recovery: অনুব্রত ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি ক্যাশ!
অনুব্রত ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি ক্যাশ!

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget