এক্সপ্লোর

Alipurduar News: ট্রেন চালকের তৎপরতায় বাঁচল জীবন, প্রাণ রক্ষা হাতির

Elephant Life Save: আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া-কালচিনি স্টেশনের মাঝে এদিন এই ঘটনাটি ঘটে।  বুধবার বিকেলে দিকে রেললাইনের পাশে থাকা হাতিটি নজরে পড়ে চালক এবং গার্ডের।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: ট্রেন চালকের তৎপরতায় প্রাণে রক্ষা। রেল লাইনে উপরে উঠে এসেছিল দাঁতাল হাতি। কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় বাঁচল তার প্রাণ। গত সোমবার ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল তিনটি হাতির।                        

চালকের তৎপরতায় বাঁচল প্রাণ: আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া-কালচিনি স্টেশনের মাঝে গতকাল এই ঘটনাটি ঘটে। বুধবার বিকেলে দিকে রেললাইনের পাশে থাকা হাতিটি নজরে পড়ে চালক এবং গার্ডের। তৎক্ষণাত ব্রেক কষে ট্রেন দাঁড় করিয়ে দেয় চালক। ট্রেন দাঁড়িয়ে যেতেই লাইনে পেরিয়ে চলে যায় জঙ্গলে। প্রায় প্রতিদিনই ডুয়ার্সের জঙ্গলপথে রেল চালকদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই চালকদের তৎপরতায় বহু হাতির সাথে সংঘর্ষ এড়ানোর নজিরও রয়েছে। তবুও ঘটে যায় দুর্ঘটনা।                                

চলতি সপ্তাহেই আলিপুরদুয়ারে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রাজাভাতখাওয়ার শিকারি গেটের কাছে একটি পূর্ণবয়স্ক হাতিকে পিষে দিয়েছে মালগাড়ি। মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয় আরও একটি পূর্ণবয়স্ক হাতি এবং তার শাবকের। রেল সূত্রে খবর পাওয়া যায় সোমবার সকাল ৭টা ৪০ নাগাদজঙ্গলের একদিক থেকে বেরিয়ে আড়াআড়িভাবে রেললাইন পেরোচ্ছিল একটি হাতির দল। তখনই রেলের পার্সেল ভ্যান-সহ ইঞ্জিনটি পিষে দেয় একটি হস্তি শাবককে।মালগাড়ির ধাক্কায় রেললাইনের দু’পাশে ছিটকে পড়ে দুটি পূর্ণবয়স্ক হাতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনটি হাতির। এই ঘটনায় উঠেছিল একের পর এক প্রশ্ন। এলিফ্যান্ট করিডর দিয়ে কি নিয়ন্ত্রিত গতিতে চালানো হচ্ছিল না মালগাড়িটি? মালগাড়ির সামনে হাতির দলকে দেখে কেন এমার্জেন্সি ব্রেক কষা হয়নি? ঠিক কত গতিতে ছুটছিল মালগাড়িটি? বনদফতর সূত্রে খবর, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে মালগাড়ির চালক ও তাঁর সহকারী চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। দুর্ঘটনার সময় মালগাড়ির গতি কত ছিল খতিয়ে দেখতে ইঞ্জিনটি পরীক্ষাও করা হচ্ছে বলে সূত্রের খবর। আর এই মর্মান্তিক দুর্ঘটনার পর সামনে এল তৎপরতার নজির। চালকের তৎপরতাতেই প্রাণ বাঁচল হাতির। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: SSC Scam: ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়িতে মিলল লক্ষ লক্ষ টাকা

সেরা শিরোনাম

Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Census 2026: জনগণনায় নিযুক্ত শিক্ষকদের 'অন ডিউটি' হিসেবে ধরতে হবে, কাজ প্রত্যাখ্যান করা যাবে না, জানাল হাইকোর্ট
জনগণনায় নিযুক্ত শিক্ষকদের 'অন ডিউটি' হিসেবে ধরতে হবে, কাজ প্রত্যাখ্যান করা যাবে না, জানাল হাইকোর্ট
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget