এক্সপ্লোর

Alipurduar News: প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পেলেন বক্সা পাহাড়ের ১১টি গ্রামের মানুষ, স্বস্তি স্থানীয়দের

Alipurduar News Update: বক্সা (Buxa) পাহাড়ের বক্সা ডুয়ার্স গ্রামে তিন শয্যা বিশিষ্ট আধুনিক সাজে সজ্জিত এই কমিউনিটি হেলথ ইউনিট (Community Health Unit)। এদিন উদ্বোধন করেন আলিপুরদুয়ারের জেলাশাসক।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: স্বাধীনতার প্রায় ৭৪ বছর পর স্বাস্থ্য পরিষেবার অধিকার পেলেন গ্রামের মানুষ। প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পেলেন আলিপুরদুয়ার (Alipurduar) জেলার প্রত্যন্ত বক্সা পাহাড়ের ১১টি গ্রামের মানুষ। প্রশাসনের এই ভূমিকায় স্বস্তি স্থানীয়দের।

বক্সা (Buxa) পাহাড়ের বক্সা ডুয়ার্স গ্রামে তিন শয্যা বিশিষ্ট আধুনিক সাজে সজ্জিত এই কমিউনিটি হেলথ ইউনিট (Community Health Unit)। এদিন উদ্বোধন  করেন আলিপুরদুয়ারের জেলাশাসক (Aliourduar District Magistrate) সুরেন্দ্র কুমার মীনা। উপস্থিত ছিলেন কালচিনি ব্লক (Kalchini Block) আধিকারিক সহ স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। এদিন পাহাড়ি পথ পেরিয়ে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে আসেন জেলাশাসক।

জেলা প্রশাসন সূত্রে খবর, প্রাথমিকভাবে সপ্তাহে একদিন এখানে বহির্বিভাগ চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া প্রসূতি মহিলাদের জরুরি পরিষেবা দেওয়ার জন্য সর্বক্ষণের একজন আশা কর্মী থাকবেন। এই কেন্দ্রকে বড় করতে প্রায় ১৬ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।

উল্লেখ্য, আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের অন্তর্গত বক্সা পাহাড়। সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ২৬০০ ফুট উচ্চতার এই পাহাড়ে ১১-টি গ্রামের প্রায় ৩০০০ মানুষের বসবাস। মূলত ডুকপা জনজাতির এই গ্রামগুলো স্বধীনতার বহু বছর পরও ছিল অন্ধকারেই। ২০১৭-১৮ সালে প্রথম সেখানে বিদ্যুৎ পৌঁছায়। কিন্ত যোগাযোগ ব্যবস্থা এখনও অনুন্নত। ফলে চিকিৎসা পাওয়ার জন্য নেমে আসতে হয় প্রায় ৩৫ কিলোমিটার দূরে কালচিনি ব্লকের লতাবাড়ি রুরাল হাসপাতাল অথবা প্রায় ৩১ কিলোমিটার দূরে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল। মাঝে সনতলাবাড়িতে একটি উপস্বাস্থ্য কেন্দ্র থাকলেও প্রত্যন্ত আদমা গ্রাম থেকে দূরত্ব প্রায় ১১ কিলোমিটার।

পাহাড়ি এই রাস্তার বেশির ভাগ অংশই পায়ে হেঁটে যাতায়াত করতে হয়। রাত বিরেতে জরুরি পরিষেবা পেতে হলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। প্রত্যন্ত গ্রাম থেকে রোগী অথবা প্রসূতি মায়েদের  স্ট্রেচার অথবা কাপড়ের সাহায্যে বাঁশে ঝুলিয়ে হাসপাতালে নিয়ে আসতে হয়।  দুয়ারে করোনা ভ্যাকসিনের পর গ্রামেই কমিউনিটি হেলথ ইউনিট-এর মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পাওয়ায় খুশি বক্সা পাহাড়ের মানুষ।

আরও পড়ুন: Birbhum: ইলামবাজারের গোপালনগরে বিজেপি কর্মী খুনে ২ অভিযুক্তের আত্মসমর্পন

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget