এক্সপ্লোর

Ration Agitation: রেশন দোকানে গেলেই 'ডিউ স্লিপ'! ক্ষোভ কালচিনির মধু চা বাগানে

Kalchini News: এখানে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে রেশন বণ্টন করা হয়। চা বাগান শ্রমিকদের অভিযোগ, বেশ কয়েকমাস ধরে রেশন পরিষেবা অনিয়মিত।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: অনিয়মিত রেশন পাচ্ছেন আলিপুরদুয়ারের কালচিনির (Kalchini Madhu Tea Garden) একটি চা বাগানের বাসিন্দারা। এর জন্য রেশন ডিলারের দিকে আঙুল তুলেছেন তাঁরা। অভিযোগ পেয়ে ডিলারকে সতর্ক করেন তৃণমূল ব্লক সভাপতি। শাসকদলের নাটক বলে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক।

এবার রেশন বণ্টন নিয়ে ক্ষোভ ছড়াল চা বাগান (Ration Agitaion in Tea Garden) এলাকায়। ক্ষোভ সামলাতে এলাকায় গিয়ে রেশন ডিলারকে (Ration Dealer) সতর্ক করলেন তৃণমূল ব্লক সভাপতি। ঘটনাস্থল আলিপুরদুয়ারের কালচিনির ব্লকের মধু চা বাগান। রবিবার ওই বাগানে উত্তেজনা ছড়ায়।

এখানে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে রেশন বণ্টন করা হয়। চা বাগান শ্রমিকদের অভিযোগ, বেশ কয়েকমাস ধরে রেশন পরিষেবা অনিয়মিত। 

রেশন নিতে গেলে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে ডিউ স্লিপ। কালচিনির মধু চা বাগানের শ্রমিক রানি মুণ্ডা বলেন, 'রেশন কিচ্ছু পাই না। চাল-আটা কিছুই নয়। প্রত্যেক মাসে এমনটা হচ্ছে। একদিন দেবে, তাও অর্ধেক রেশন দেয়।'

এই  নিয়ে সাফাই দিয়েছেন রেশন ডিলার। কালচিনির মধু চা বাগানের রেশন ডিলার আরতি বিশ্বকর্মা বলেন, 'আমার এখানে এক হাজার পরিবার আছে। একই দিনে এক হাজার পরিবারকে চাল-আটা দেওয়া তো আমার পক্ষে সম্ভব নয়। একদিনে আমি ২০০ বা ৩০০ লোককে রেশন দিই। ওই জন্য কেউ কেউ ঘুরে চলে যায়।'

অভিযোগ পেয়ে এদিন রেশন ডিলারের কাছে যান কালচিনির তৃণমূল (Kalchini TMC Leader) ব্লক সভাপতি অসীম লামা। রেশন ডিলারের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করেছেন তিনি। অসীম লামা বলেন, 'ওখানকার যে ডিলার, যে সেলফ হেল্প গ্রুপ তারা নিয়মিত রেশন দেয় না। চাল দেয় তো গম দেয় না, গম দেয় তো চাল দেয় না। বহুদিন ধরে চলছে এটা। আমি গিয়ে তাদের সেলফ হেল্প গ্রুপের যে লিডার, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তাদের আমি ওয়ার্নিং করেছি। আগামীদিনে যদি এ রকম অভিযোগ আসে, তাহলে ওর কিন্তু ডিলারশিপটা খারিজ করে দেব।'
বাবল করা আছে--

এই নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামা বলেন, 'রেশনে এরা যে ঘটনা করছে না। দুর্নীতি করছে না বাধ্য হয়ে লোক অনাহারে মারছে। এখন টিএমসি নাটক করলে তো হবে না। নাটক করে ওরা নিজেদের পকেট ভরছে।'

আলিপুরদুয়ার জেলার খাদ্য নিয়ামক জানিয়েছেন, নজরদারি জারি রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন: আজ বাংলায় পেট্রোলের দর কত? ডিজেলের দরে কত বদল?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget