এক্সপ্লোর

Sufyan Moqim: ৩ রানে ৫ উইকেট! পাকিস্তান পেয়ে গেল নতুন এক বিস্ময় স্পিনারকে, হইচই ক্রিকেটবিশ্বে

Pakistan vs Zimbabwe: সুফিয়ানের বোলিং ফিগার? ২.৪ ওভারে মাত্র ৩ রান খরচ করে ৫ উইকেট! জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫.৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের রান তুলে নেয় পাকিস্তান।

বুলাওয়ে: জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে হইচই ফেলে দিলেন সুফিয়ান মোকিম (Sufyan Moqim)। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে পাকিস্তানের রহস্য-স্পিনারের দাপটে মাত্র ৫৭ রানে অল আউট হয়ে গেল জ়িম্বাবোয়ে। যা টি-২০ ক্রিকেটের ইতিহাসে তাদের সর্বনিম্ন স্কোর।

সুফিয়ানের বোলিং ফিগার? ২.৪ ওভারে মাত্র ৩ রান খরচ করে ৫ উইকেট! জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫.৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের রান তুলে নেয় পাকিস্তান। ১০ উইকেটে ম্যাচ জেতে। কেরিয়ারের সপ্তম টি-২০ ম্যাচ খেলতে নেমেই ম্যাচের সেরা হয়েছেন মোকিম। ২০২৩ সালে এশিয়ান গেমসে যিনি হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটিয়েছিলেন।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া ছাড়ো, ভাল মানুষেরা ওর সঙ্গে বসুক, পৃথ্বী শ-র পরিণতি দেখে মন খারাপ পিটারসেনের

কেরিয়ারের প্রথম টি-২০ ম্যাচ খেলতে নেমে ১১ রানে ২ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন মোকিম। সেই টুর্নামেন্টে ৩ ম্যাচে নিয়েছিলেন চার উইকেট। এসিসি ইমার্জিং এশিয়া কাপেও সদ্য খেলেছেন যে টুর্নামেন্টে ৪ ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন। ভারত এ দলের বিরুদ্ধে ২৮ রানে ২ উইকেট নিয়েছিলেন।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের লিস্ট এ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ওয়ান ডে কাপে ডলফিনস দলেরে হয়ে খেলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টোইনিসকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে অনবদ্য এক নজির গড়েন পাকিস্তানের স্পিনার মোকিম। তিনি আইসিসির পূর্ণ সদস্যের দলগুলোর মধ্যে সব থেকে কম রান খরচ করার নিরিখে বিশ্বরেকর্ড ছুঁলেন। ২.৪ ওভারে ৩ রান দিয়ে ৫ উইকেট নেন মুকিম। টেস্ট খেলিয়ে দেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে এবং পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে পাঁচ রানের কমে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি।

শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথ ২০১৪ সালে ৩.৩ ওভার বল করে তিন রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন। এই ম্যাচে ২.৪ ওভার বল করে ৩ রান দিয়ে পাঁচ উইকেট নিলেন সুফিয়ান। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের রশিদ খান ২০১৭ সালে ২ ওভার বোলিং করে ৩ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন। ২০২২ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ৪ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন।

আরও পড়ুন: বর্ডার-গাওস্কর সিরিজ হেরে গেলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে ভারত? কী বলছে অঙ্ক?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Suvendu Adhikari: ‘পশ্চিমবঙ্গকে গুজরাট-UP হতে দেব না’, লাউডন স্ট্রিটের সভা থেকে বার্তা মুখ্যমন্ত্রীর
Kunal Ghosh: 'পুলিশ পোজ দিয়ে ডিম মারার ব্যবস্থা করে দিচ্ছে', নির্মলের বিরুদ্ধে বিক্ষোভ প্রসঙ্গে কুণাল
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি
Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget