এক্সপ্লোর

Alipurduar News: প্রাপ্য মর্যাদা মেলেনি বলে অভিযোগ, আলিপুরদুয়ারে তৃণমূল ছেড়ে কংগ্রেসে প্রাক্তন কাউন্সিলর

Alipurduar News: বিগত প্রায় সাড়ে ন’বছর ধরে সাধারণ কর্মী হিসেবেই তৃণমূলে ছিলেন দীপক। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সত্ত্বেও তৃণমূলে প্রাপ্য মর্যাদা পাননি বলে অভিযোগ তাঁর।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: পুরভোট (WB Municipal Polls 2022) ঘোষণার মুখে আলিপুরদুয়ারে তৃণমূল (TMC) ছাড়ার হিড়িক। আলিপুরদুয়ার (Alipurduar)পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস (Congress) পরিচালিত পুরসভার তিন বারের প্রাক্তন কাউন্সিলর তথা এক বারের প্রাক্তন চেয়ারম্যান-সহ বেশ কিছু তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দিলেন। তৃণমূলের বিরুদ্ধে অমর্যাদার অভিযোগ তুলেছেন দলত্যাগীরা।

আলিপুরদুয়ার পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপক দে ওরফে বাবুলাল বিগত পাঁচ দশক ধরে রাজনীতিতে। ১৯৭০ সাল থেকে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কংগ্রেস থেকেই তিন বার আলিপুরদুয়ার পুরসভার কাউন্সিলর হন।২০০৩ সালে পুরসভার চেয়ারম্যানও হন। কিন্তু রাজ্যে বামশাসনের অবনতির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারায় সামিল হতে তৃণমূলে যোগ দেন তিনি।

তার পর থেকে বিগত প্রায় সাড়ে ন’বছর ধরে সাধারণ কর্মী হিসেবেই তৃণমূলে ছিলেন দীপক। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সত্ত্বেও তৃণমূলে প্রাপ্য মর্যাদা পাননি বলে অভিযোগ তাঁর। তাই পুরনো দলেই ফেরার সিদ্ধান্ত নেন তিনি। সেই মতো আলিপুরদুয়ার কলেজহল্টে জাতীয় কংগ্রেসের জেলা কার্যালয়ে তাঁর হাতে দলের পতাকা তুলে দেন জেলা কংগ্রেস নেতৃত্ব। সেখানে তিনি জানান, মানসিক কষ্ট থেকে রেহাই পেলেন। পুরনো দলে ফেরাকে গঙ্গাস্নানের সঙ্গেও তুলনা করেন তিনি।

আরও পড়ুন: Alipurduar: গলার নলি কাটা অবস্থায় জঙ্গল থেকে মহিলার দেহ উদ্ধার, গ্রেফতার স্বামী

দীপক দলে ফিরে আসায় উচ্ছ্বসিত জেলা কংগ্রেস। জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি শান্তনু দেবনাথ বলেন, “আরও চমক অপেক্ষা করছে। শাসকদলের কোন্দল, যোগ্যদের অসম্মান করার রীতি, দুর্নীতির জেরে দুঃসময়ের কর্মীরা তৃণমূলকে প্রত্যাখ্যান করছেন।” পুরসভা নির্বাচনে শাসকদলের সঙ্গে মুখোমুখই লড়াইয়ের বার্তা দিয়েছেন জেলা কংগ্রেস নেতৃত্ব।

যদিও দীপকের দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।জেলা তৃণমূলের ব্লক সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায় বলেন, “কোনও ভাঙন ধরেনি। উনি ভাল জায়গা পাওয়ার আশায় কংগ্রেসে ফিরে গিয়েছেন। যখন বিরোধীরা একের পর এক তৃণমূলে যোগ দিচ্ছেন, সেই সময় এক জনের চলে যাওয়ায় কিছু যায় আসে না।” কংগ্রেস আগে পুরসভার ২০টি ওয়ার্ডে প্রার্থী দিয়ে দেখাক বলেও কটাক্ষ করেন তিনি।

যদিও তৃণমূলে নেতাদের সম্মান নেই বলে অভিযোগ তুলতে শুরু করেছে বিজেপি-ও। বিজেপি-র জেলা সভাপতি ভূষণ মোদক বলেন, “যোগ্য মানুষ সম্মান নিয়ে তৃণমূলে থাকতে পারেন না। এই ঘটনা স্বাভাবিক। মানুষ বুঝতে পারছেন যে, এদের ভোট দিয়ে লাভ নেই। দীপকও দল ছেড়ে সেই বার্তাই দিয়েছেন।”

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget