এক্সপ্লোর

SSKM: টাকা নিয়ে এসএসকেএমে ভর্তি! এনআরএস হাসপাতাল থেকে পাকড়াও ৪ দালাল

SSKM Hospital: আজই সকালে এসএসকেএম হাসপাতাল থেকে পাকড়াও হয় ৪ দালাল। ভবানীপুরের বাসিন্দা এই যুবকরা

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: শুক্রবার কামারহাটির (Kamarhati) সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালরাজের বিরুদ্ধে সরব হয়েছিলেন মদন মিত্র (Madan Mitra)। করেছিলেন বিস্ফোরক অভিযোগ। এবার এনআরএস হাসপাতালে (NRS Hospital) দালালচক্রের পর্দাফাঁস হল। দুই দালালকে গ্রেফতার করল লালবাজারের (Lalbazar) গুন্ডাদমন শাখা। এবার এনআরএস-এর পর এবার SSKM হাসপাতাল থেকে ৪ দালালকে গ্রেফতার করল লালবাজারের গুন্ডাদমন শাখার পুলিশ। 

আজই সকালে এসএসকেএম হাসপাতাল থেকে পাকড়াও হয় ৪ দালাল। লালবাজারে গুন্ডাদমন শাখার অভিযানে পাকড়াও করা হয় তাদের। ভবানীপুরের বাসিন্দা এই যুবকদের পাকড়াও করে পুলিশ। টাকা নিয়ে এসএসকেএমে ভর্তি চক্র চালাত ধৃতরা, এমনটাই অভিযোগ পুলিশের। ধৃতদের নাম অভিষেক মল্লিক, দেব মল্লিক, অভয় বাল্মীকি ও সুরিন্দর কুমার, চারজনই ভবানীপুরের বাসিন্দা। 

পুলিশের দাবি, টাকা নিয়ে এসএসকেএমে অ্যাডমিশন র‍্যাকেট চালাত ধৃতরা। শুক্রবার কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় দালালরাজ নিয়ে সরব হন মদন মিত্র। শনিবার থেকেই কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে অভিযানে নামে পুলিশ।                                                              

সম্প্রতি সরকারি হাসপাতালে রোগী ভর্তিতে, দালালচক্রের রমরমা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন খোদ তৃণমূলেরই বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী। এরপরই কলকাতার সরকারি হাসপাতালগুলিতে অভিযান চালায় কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা। SSKM, NRS-সহ একাধিক হাসপাতালে সাদা পোশাকে পৌঁছে যান পুলিশকর্মীরা। 

আরও পড়ুন, সিভিক ভলান্টিয়ারদের বেতন চুরির অভিযোগ, গ্রেফতার পুলিশ কর্মী

এর আগে অভিযান চলাকালীন শনিবার সন্ধেয়, হাসপাতাল চত্বর থেকেই হাতেনাতে পাকড়াও করা হয় ২ জন দালালকে। ধৃতদের মধ্যে একজন নদিয়ার রানাঘাটের বাসিন্দা গৌতম সরকার। আরেকজন নারকেলডাঙার ক্যানাল ওয়েস্ট রোডের বাসিন্দা বিলাস সিং ওরফে বান্টি। মূলত, দূর-দূরান্তের জেলা থেকে আসা মুমূর্ষু রোগীরাই ছিল এদের 'টার্গেট'। 


বহরমপুর থেকে আসা রোগীর পরিবারের অভিযোগ, এনআরএসে তাঁদের রোগীকে ভর্তি করাতে গিয়ে গুনতে হয়েছে ২ হাজার টাকা। প্রথমে এসএসকেএমে নিয়ে যাওয়া হলে, সেখানে ভর্তি করাতে ১৫ হাজার টাকা চায় দালালরা। কিন্তু, ১৫ হাজার টাকা দেওয়ার সামর্থ্য ছিল না বহরমপুর থেকে কলকাতায় চিকিৎসা করাতে আসা ওই রোগীর পরিবারের। অবশেষে, দালালদেরকে ২ হাজার টাকা দিয়ে এনআরএসে ভর্তি করাতে হয় টিবি আক্রান্তকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget