এক্সপ্লোর

Dengue: ডেঙ্গি সংক্রমণ নিয়ে তথ্য গোপনের অভিযোগ, বিক্ষোভ বিজেপির

West Bengal Dengue Update: ডেঙ্গি সংক্রমণের তথ্য গোপন করছে রাজ্য সরকার। এই অভিযোগ তুলে সোমবার বিধাননগর পুরসভার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি।

অর্ণব মুখোপাধ্যায় ও সুদীপ্ত আচার্য, কলকাতা: ডেঙ্গি (Dengue) সংক্রমণের তথ্য গোপন করছে রাজ্য সরকার (West Bengal Government)। এই অভিযোগ তুলে সোমবার বিধাননগর পুরসভার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। পুরসভা ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফুলবাগানেও চলল বিক্ষোভ। তুঙ্গে রাজনৈতিক তরজা।

তথ্য গোপনের অভিযোগ: পুজোর মুখেও ঘরে ঘরে ডেঙ্গির সংক্রমণ, মৃত্যু। আতঙ্ক যেন কাটছেই না। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, ৪ অক্টোবর পর্যন্ত শুধুমাত্র দক্ষিণবঙ্গের ১৬ জেলা এবং স্বাস্থ্য জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ২৭৯ জন। এই উদ্বেগের পরিস্থিতিতেও তুঙ্গে রাজনীতি। ডেঙ্গি সংক্রমণের তথ্য গোপন করছে রাজ্য সরকার। এই অভিযোগ তুলে সোমবার বিধাননগর পুরসভার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। পুরসভা ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফুলবাগানেও চলল বিক্ষোভ।

 

বিরোধীদের দাবি, রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রকে সঠিক পরিসংখ্যান দিচ্ছে না রাজ্য সরকার। ডেঙ্গি মোকাবিলায় পুরসভার ভূমিকাও সদর্থক নয়। এই অভিযোগ তুলে এদিন বিধাননগর পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি নেতা কর্মীরা। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “ডেঙ্গি পরিস্থিতি আগের থেকে বেটার হয়েছে। মাইনাসে যাচ্ছে আমরা নিশ্চিত যে আর কয়েক দিনের মধ্যে যেভাবে রোদ উঠেছে বৃষ্টি কমে গেছে, কলকাতা বাসির ছাদে উঠে যদি আশপাশটা খেয়াল রাখেন, তাহলে পুজোর আগে ডেঙ্গি বন্ধ হয়ে যাবে।’’ এদিন ফুলবাগানেও কলকাতা নাগরিক সম্মেলনের ব্যানারে বিক্ষোভ চলে। কলকাতা পুরসভার ৩ নং বরোর স্বাস্থ্য আধিকারিকের কাছে জমা দেওয়া হয় ডেপুটেশন।

এদিকে ডেঙ্গি সংক্রমণে এক নম্বরে উত্তর ২৪ পরগনা। জেলায় আক্রান্তের সংখ্যা প্রায় ১২ হাজার। গত এক সপ্তাহে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৪৯ জন। এই পরিস্থিতিতে গতকাল বনগাঁয় এসে বৈঠক করেন স্বাস্থ্য দফতরের স্পেশাল জয়েন্ট সেক্রেটারি কৌশিক ভট্টাচার্য। উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ। ৫ অক্টোবর পর্যন্ত, জেলায় মোট আক্রান্ত ১১ হাজার ৭০৫ জন। পুর-এলাকার থেকে গ্রামাঞ্চলে সংক্রমণ বেশি। শহরাঞ্চলে আক্রান্ত ৭ হাজার ৭৩৭ এবং গ্রামাঞ্চলে ৩ হাজার ৯৬৮ জন। বিধাননগর পুর এলাকায় সবথেকে বেশি ২ হাজার ৬৭৫ জন ডেঙ্গিতে আক্রান্ত। দ্বিতীয় স্থানে দক্ষিণ দমদম পুরসভা। আক্রান্ত ১ হাজার ২৩৬। বনগাঁ ব্লকে সবথেকে বেশি ৮১০ জন আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: Durga Puja 2023: প্রতীক্ষার প্রহর গোনা শুরু, সুরক্ষা নিশ্চিত করতে উদ্যোগী কলকাতা পুলিশ

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget