এক্সপ্লোর

Durga Puja 2023: প্রতীক্ষার প্রহর গোনা শুরু, সুরক্ষা নিশ্চিত করতে উদ্যোগী কলকাতা পুলিশ

Kolkata Police On Durga Puja 2023: কলকাতার মণ্ডপে মণ্ডপে ভিড় জমবে। তার আগে পুজো কমিটিগুলির প্রস্তুতিপর্ব খতিয়ে দেখতে পথে নামল কলকাতা পুলিশ।

পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: পুজোর (Durga Puja 2023) বাকি আর কয়েকটা দিন। তার আগে কলকাতার বড় বড় পুজো মণ্ডপগুলির নিরাপত্তা ও ব্যবস্থাপনা খতিয়ে দেখল কলকাতা পুলিশ। সঙ্গে ছিলেন দমকল ও কলকাতা পুরসভার প্রতিনিধিরা। পুজোর মরশুমে শহরে বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ থাকায় ভিড় বেশি হওয়ার আশঙ্কা। পরিস্থিতি মোকাবিলায় নতুন অ্যাপ চালুর ভাবনা কলকাতা পুলিশের।                                

নিরাপত্তা ও ব্যবস্থাপনা খতিয়ে দেখল পুলিশ: আর কয়েক দিনের অপেক্ষা। আলোর মালায় সেজে উঠবে কল্লোলিনী তিলোত্তমা। পুজোয় বৃষ্টি হবে কি, হবে না, সেই ভাবনা শিকেয় তুলে কলকাতার মণ্ডপে মণ্ডপে ভিড় জমবে। তার আগে পুজো কমিটিগুলির প্রস্তুতিপর্ব খতিয়ে দেখতে পথে নামল কলকাতা পুলিশ। সোমবার কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেড কোয়ার্টার সন্তোষ পাণ্ডে। সঙ্গে ছিলেন দমকল, কলকাতা পুরসভা ও বিভিন্ন দফতরের আধিকারিকরা। চেতলা অগ্রণী দিয়ে শুরু হল মণ্ডপ-পরিক্রমা। এরপর সুরুচি সঙ্ঘে যান পুলিশ-প্রশাসনের পদস্থ কর্তারা। বেহালা নতুন দল, বড়িশা ক্লাব, হরিদেবপুর ৪১ পল্লি, অজেয় সংহতি, নাকতলা উদয়ন সঙ্ঘের মণ্ডপ পরিদর্শন করেন তাঁরা।
 

পুজোর সময় ভিড় উপচে পড়ে এই সব মণ্ডপে। দীর্ঘ লাইন দিয়ে ঠাকুর দেখতে আসেন কাতারে কাতারে মানুষ। তাই মণ্ডপে ঢোকা ও বেরোনোর রাস্তা যথেষ্ট প্রশস্ত কি না, রাস্তায় ব্যারিকেড বসানোর পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে কিনা, সব খতিয়ে দেখেন পুলিশ কর্তারা। ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় আন্তর্জাতিক স্তরে গুরুত্ব বেড়েছে দুর্গাপুজোর। এছাড়া, পুজোর মরশুমে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ রয়েছে শহরে। ফলে পুজোয় দেশ-বিদেশের পর্যটকদের ভিড় বাড়বে বলে মনে করছে কলকাতা পুলিশ। সেই মতো প্রশাসনের তরফে নেওয়া হচ্ছে প্রস্তুতি।                      

বড় বড় পুজো মণ্ডপের আশেপাশে এবং শহরের গুরুত্বপূর্ণ জায়গায় ভিড়োমিটারের ডিসপ্লে বোর্ড বসানো হচ্ছে।পুজোর ক’টা দিন কলকাতায় যান চলাচল মসৃণ রাখতে সবরকম ব্যবস্থা নিচ্ছে পুলিশ। জোর দেওয়া হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণে। পরিস্থিতি মোকাবিলায় ভিড়োমিটারের পাশাপাশি, নতুন অ্যাপ চালুর ভাবনাও রয়েছে কলকাতা পুলিশের।

আরও পড়ুন: TMC Protest: 'কোন আইনে কাজ করার পরেও টাকা রাখা হয়েছে?' বকেয়া আদায়ে কেন্দ্রের কাছে দরবারের দাবি তৃণমূলের

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget