এক্সপ্লোর

Laxmi Bhandar Scheme: টাকা নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম পূরণের অভিযোগ, শিলিগুড়িতে গ্রেফতার যুবক

ক্যাম্প পরিদর্শনের সময় অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে ফেলেন শিলিগুড়ি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান গৌতম দেব।

মলয় চক্রবর্তী, শিলিগুড়ি: ‘লক্ষ্মীর ভান্ডার প্রকল্প‘ -এর ফর্ম পূরণ করার জন্য় টাকা নেওয়ার সময় শিলিগুড়িতে হাতেনাতে পাকড়াও এক যুবক। ক্যাম্প পরিদর্শনের সময় অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে ফেলেন শিলিগুড়ি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান গৌতম দেব। যা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

‘লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে’র ফর্মপূরণ করতে নেওয়া হচ্ছে টাকা! ঠিক যেন, ‘ফেলো কড়ি, মাখো তেল!’ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে নাতেনাতে ধরলেন শিলিগুড়ি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান গৌতম দেব। তিনি অভিযুক্ত যুবককে উদ্দেশ্য করে বলেন, ‘এখানে তুমি টাকা নিয়ে ফর্ম ফিল আপ করার জন্য বসে আছো? চল, চল এখান থেকে। বেরো এখান থেকে।’ অভিযুক্ত যুবক বলার চেষ্টা করেন, ‘জিনিসপত্র তো নিতে দেবেন।’ গৌতম দেব পাল্টা বলেন, ‘কিছু নিতে হবে না। এই এখনই কিন্তু ঠুকে দেব।’

শিলিগুড়ি পুরসভায় পাঁচটি বোরো রয়েছে। প্রতি বোরোতে ছ’টি করে ‘দুয়ারে সরকার’-এর ক্যাম্প করা হচ্ছে। সেরকমই একটি ক্যাম্প চলছে হায়দারপাড়ার শিউমঙ্গল হাইস্কুলে। ‘লক্ষ্মীর ভান্ডার প্রকল্প’-এর ফর্মের জন্য সকাল থেকেই এখানে লাইন দেন কয়েক হাজার মহিলা। সেখানেই রীতিমতো ক্যাম্প করে ফর্ম পূরণ করছিলেন এক যুবক। ফর্ম পূরণের বিনিময়ে টাকা নিচ্ছিলেন তিনি। ক্যাম্প পরিদর্শনে গিয়ে হাতেনাতে এই যুবককে পাকড়াও করেন গৌতম দেব। অভিযুক্ত যুবককে ভক্তিনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। 

এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের মন্তব্য, ‘আমরা তো বলেছি, রাজ্য সরকারের প্রকল্পে দুর্নীতি হচ্ছে। এটাই তো গৌতম দেব প্রমাণ করে দিলেন।’

অন্যদিকে, রাতভর বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ির অশোকনগর, নবগ্রাম, হায়দারপাড়া সহ বিস্তীর্ণ এলাকা। স্থানীয়দের অভিযোগ, পুরসভাকে জানিয়েও বদলায়নি জলযন্ত্রণার ছবি। শিলিগুড়ি পুরসভার বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ তুলেছেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক। নিকাশি ব্যবস্থার উন্নতিতে তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান, দাবি পুর-সদস্যের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget