এক্সপ্লোর

Fraud Case: ঋণ দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, গ্রেফতার ৩

Kolkata News: ঋণ দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। অভিযোগ পেয়ে ৩ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।

আবির দত্ত, কলকাতা: ঋণ দেওয়ার নামে প্রতারণার অভিযোগে পুলিশের জালে ৩ জন। ফিক্সড ডিপোজিটের নামে বহু গ্রাহক পিছু লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। শেক্সপিয়র সরণি থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার (Arrest) করা হয়েছে অভিযুক্ত সংস্থার ২ ডিরেক্টরকে।

পুলিশের জালে ৩ জন: ঋণ দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। অভিযোগ পেয়ে ৩ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। হোম লোন দেওয়ার নামে গ্রাহকদের সঙ্গে আর্থিক প্রতারণা করা হত বলে অভিযোগ বলা হত, লোন পেতে হলে কোম্পানির নামে করতে হবে ফিক্সড ডিপোজিট।  ফিক্সড ডিপোজিটের পরিমাণ কখনও বলা হত ১০ লক্ষ টাকা, কখনও বা ২০ লক্ষ টাকা।এভাবে প্রায় ৫০ জনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। শেক্সপিয়র সরণি থানায় দায়ের হয় এফআইআর।

এরপরই, যে সংস্থার নামে অভিযোগ, সেই সংস্থার ২ জন ডিরেক্টর ও এক গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ। নিউটাউন ও শেক্সপিয়র সরণিতে এই সংস্থার অফিস রয়েছে। কিন্তু ২০২২ সাল থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে অফিস। এই সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে এফআইআরে নাম রয়েছে আরও বেশ কয়েকজনের। তাঁদের খোঁজও চালাচ্ছে পুলিশ।                       

এদিকে বড়বাজারের ওষুধ সরবরাহকারী সংস্থার অফিস থেকে লক্ষ লক্ষ টাকা গায়েব করে দেওয়ার অভিযোগ কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, ক্যাশ বাক্স থেকে প্রায় ৫০ লক্ষ টাকা সরিয়েছেন ওই কর্মী। পুলিশের দাবি, চুরির টাকায় রাতারাতি জমি কিনতে অগ্রিম দিয়েছেন ৮ লক্ষ টাকা। কেনা হয়েছে ২টি গাড়ি ও একটি আই ফোন। তবে শেষরক্ষা হয়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে হুগলির কোন্নগর থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ধৃতের নাম সজ্জন সিং। বড়বাজারের ওষুধ সরবরাহকারী সংস্থার মালিকের দাবি, অফিসের ক্যাশের দায়িত্ব সামলানোর পাশাপাশি, অ্যাকাউন্টসও দেখতেন সজ্জন। সিসি ক্যামেরায় দেখা যায়, ক্যাশ বাক্স থেকে বান্ডিল বান্ডিল নোট বের করে এ-ফোর সাইজ কাগজ দিয়ে চাপা দিচ্ছেন ওই কর্মী। তারপর সকলের অলক্ষ্যে কাগজের নিচ থেকে টাকা সরিয়ে ঢোকাচ্ছেন নিজের পকেটে। এক ক্রেতার নজরে পড়ে বিষয়টি। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়। 

আরও পড়ুন: Dengue Update: লাফিয়ে বাড়ছে ডেঙ্গি হাসপাতালে বেডের আকাল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dr. Narayan Banerjee: ব্রিগেডে মোদির সভায় উপস্থিত চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়, 'প্রার্থী হচ্ছেন?' যা জানালেন ...
ব্রিগেডে মোদির সভায় উপস্থিত চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়, 'প্রার্থী হচ্ছেন?' যা জানালেন ...
Trinamool: বিজেপির সভায় গেলে দেখতে পেতেন ২০০ থেকে ৩০০ সিলিন্ডার রাখা হয়েছে: সায়নী ঘোষ
বিজেপির সভায় গেলে দেখতে পেতেন ২০০ থেকে ৩০০ সিলিন্ডার রাখা হয়েছে: সায়নী ঘোষ
Modi in Brigade: 'পশ্চিমবঙ্গের স্বপ্নপূরণ মোদির গ্যারান্টি, তৃণমূল গেলে তবেই বাংলায় সুশাসন ফিরবে'
'পশ্চিমবঙ্গের স্বপ্নপূরণ মোদির গ্যারান্টি, তৃণমূল গেলে তবেই বাংলায় সুশাসন ফিরবে'
Modi In Brigade: 'এরা নিজেদের পকেট ভরে, আর উন্নয়ন আটকে থাকে', ব্রিগেড থেকে আগাগোড়া তৃণমূলকে নিশানা মোদির
'এরা নিজেদের পকেট ভরে, আর উন্নয়ন আটকে থাকে', ব্রিগেড থেকে আগাগোড়া তৃণমূলকে নিশানা মোদির

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget