এক্সপ্লোর

Dengue Update: লাফিয়ে বাড়ছে ডেঙ্গি হাসপাতালে বেডের আকাল

Dengue Fever:স্বাস্থ্য দফতরের তরফে দাবি করা হচ্ছে যে, টেস্টের পরিমাণ বাড়ায়, ডেঙ্গি আক্রান্তের সংখ্য়াও বাড়ছে

ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যজুড়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া। হাসপাতালে হাসপাতালে বেডের আকাল। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল, এম আর বাঙুরে বেড খালি নেই একটিও। যদিও, স্বাস্থ্য দফতরের তরফে দাবি করা হচ্ছে যে, টেস্টের পরিমাণ বাড়ায়, ডেঙ্গি আক্রান্তের সংখ্য়াও বাড়ছে। ডেঙ্গি (Dengue) ইস্যুকে কেন্দ্র করে তুমুল তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। 

ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতি রাজ্যে। হাসপাতালে হাসপাতালে বেডের সঙ্কট চলছে। আকাল দেখা যাচ্ছে রক্তের। শহরজুড়ে ডেঙ্গি আক্রান্ত ও ডেঙ্গি সন্দেহে ভর্তির সংখ্য়া যে হারে বাড়ছে তাতে সরকারি ও বেসরকারি হাসপাতালে ঘুরে বহুক্ষেত্রেই একটি বেড পেতে সমস্য়ায় পড়ছেন রোগীরা। আমরি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৮৮ জন। তার মধ্য়ে ৭ জন ICU-তে চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সেখানে আরও ১৮ জন ভর্তি হয়েছেন। ডেঙ্গি আক্রান্তদের জন্য বরাদ্দ একটি বেডও আর খালি নেই এম আর বাঙুরে। একই পরিস্থিতি, বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালের। ৪০টি বেডেই ডেঙ্গি আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। খোলা হয়েছে HDU. 

বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গি পজিটিভ ও ডেঙ্গি আক্রান্ত সন্দেহে ভর্তি রয়েছেন ৫৫ জন। যার মধ্য়ে ৩-৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রের খবর। ৩০ জনের বেশি ডেঙ্গি আক্রান্ত চিকিৎসাধীন পিয়ারলেস হাসপাতালে। একটিও বেড খালি নেই। ইএম বাইপাসের ধারে প্রায় সব হাসপাতালেই গড়ে ২০ থেকে ২৫ জন ডেঙ্গি পজিটিভ অথবা ডেঙ্গি আক্রান্ত সন্দেহে ভর্তি রয়েছেন। যদিও, স্বাস্থ্য দফতরের তরফে দাবি করা হচ্ছে যে, টেস্টের পরিমাণ বাড়ায়, ডেঙ্গি আক্রান্তের সংখ্য়াও বাড়ছে। 

সার্বিক ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রবিবার সকালে স্বরাষ্ট্রসচিব, জেলাশাসক, পুরসভার কমিশনার, বিভিন্ন জেলার মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করেন। স্বরাষ্ট্র সচিব প্রত্যেক জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কাজে অযথা জল জমে থাকছে। সেগুলির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন্দ্রকে আপনারাই চিঠি লিখুন। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদের একাধিক অঞ্চলে ডেঙ্গি সংক্রমণ বাড়ছে। এই জেলাগুলির স্পর্শকাতর অঞ্চলে ডেঙ্গি সংক্রমণ কমানোর জন্য সতর্ক হতে হবে। রোগীকে কোনওভাবেই রেফার করা যাবে না বলে বিভিন্ন মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ও সুপারদের নির্দেশ দেন স্বরাষ্ট্র সচিব।

এদিকে, ডেঙ্গি ইস্যুকে কেন্দ্র করে তুমুল তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) তোপ, 'ডেঙ্গি ভয়াবহ। ভারত সরকার ফেব্রুয়ারি মাসে যা করতে বলেছিল। তা করেনি এরা। টাকা অন্যখাতে খরচ করা হয়েছে। সরকার ব্যর্থ।' পাল্টা তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, 'আমাদের সরকার ভাল করে কাজ করছে। এটা একটা অন্যরকম সমস্য়া।'

এদিন, স্বরাষ্ট্রসচিবের ডাকা বৈঠকে প্রতিবেশী বাংলাদেশের ডেঙ্গি পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। পরে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়, বাংলাদেশের ডেঙ্গি সংক্রমণ বাড়ায়, সীমান্তবর্তী জেলাগুলিতে সংক্রমণ বাড়ছে। তাই সীমান্তবর্তী জেলাগুলিকে এই ব্যাপারে সতর্ক করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, ২ দিনের বেশি জ্বর থাকলেই ডেঙ্গি পরীক্ষা বাধ্য়তামূলক। 

আরও পড়ুন: ২ কেজির জিলিপি! বিশ্বকর্মা পুজোয় 'ডেস্টিনেশন' কেঞ্জাকুড়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget