এক্সপ্লোর

Nandakumar Chaos: আবাস-দুর্নীতির অভিযোগ, বামেদের বিডিও অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার

আবাস-যোজনায় দুর্নীতির অভিযোগে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বামেদের বিডিও অফিস অভিযানে ধুন্ধুমার। পুলিশ বাধা দিলে গেট ঠেলে বিডিও অফিসে ঢুকে পড়েন বাম নেতা-কর্মীরা।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: আবাসে দুর্নীতির (Awas Yojana) অভিযোগ, পূর্ব মেদিনীপুরের (East Midnapur) নন্দকুমারে (Nandakumar) বামেদের বিডিও অফিস অভিযান ঘিরে নন্দকুমারে ধুন্ধুমার বাধল। পুলিশের বাধা, গেট ভেঙে বিডিও অফিসে তালা ঝোলালেন বাম (CPM) নেতা-কর্মীরা। বাম নেতা-কর্মীদের হামলায় জখম ৪ পুলিশকর্মী। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের লাঠিচার্জ। আটক সিপিএমের (CPM) জেলা সম্পাদক নিরঞ্জন সিহি-সহ বেশ কয়েকজন। পার্টি অফিসে ঢুকে বাম নেতা-কর্মীদের চেয়ার তুলে মারতে দেখা যায় পুলিশকে। 

আবাস-যোজনায় দুর্নীতির অভিযোগে পূর্ব মেদিনীপুরের (East Midnapur) নন্দকুমারে বামেদের বিডিও অফিস অভিযানে ধুন্ধুমার। পুলিশ বাধা দিলে গেট ঠেলে বিডিও অফিসে ঢুকে পড়েন বাম নেতা-কর্মীরা। বামেদের বিক্ষোভকে কটাক্ষ করেছে তৃণমূল। 

রাজ্যজুড়ে আবাস যোজনায় (Yojana) ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। এই প্রেক্ষাপটে শুক্রবার পূর্ব মেদিনীপুরের (East Midnapur) নন্দকুমারে বামেদের বিডিও অফিস অভিযান ঘিরে। ধুন্ধুমার বাধল। লাঠি চালানোর পাশাপাশি সিপিএমের (CPM) পার্টি অফিসে ঢুকে চেয়ার ছুড়ল পুলিশ।

এদিন, পুলিশি বাধার মুখে বিডিও  অফিসের গেট ঠেলে ঢুকে পড়েন বাম নেতা-কর্মীরা। বিডিওর ঘরের সামনে বসে পড়েন অবস্থান বিক্ষোভে। এরপর, বিডিও অফিসের মূল গেটে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। 

প্রায় ৪০ মিনিট পর বিডিও অফিসের গেট খুলে দিলেও, থামেনি অশান্তি। হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক অবরোধ করা হয় বামেদের তরফে। আধঘণ্টা ধরে চলে অবরোধ। ফের বিডিও অফিসে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বাম নেতা-কর্মীদের। এরপর, লাঠিচার্জ শুরু করে পুলিশ। 

কর্মসূচির জন্য বামেদের তরফে যে টোটোতে মাইক আনা হয়েছিল, সেটিও ভাঙচুর চালানো হয়। আহত হন সিপিএমের জেলা সম্পাদক-সহ বেশ কয়েকজন। রক্তাক্ত হয় পুলিশও। পার্টি অফিসে ঢুকে বাম নেতা-কর্মীদের চেয়ার তুলে মারতে দেখা যায় পুলিশকে। 

দফতরে না থাকার বিষয়টি মানতে চাননি বিডিও। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়ে বামেদের বিক্ষোভকে কটাক্ষ করেছে তৃণমূল। ঘটনায় বেশ কয়েকজন বাম নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। 

আবাস তালিকায় দুর্নীতির অভিযোগে আজও জেলায় জেলায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর ও পূর্ব বর্ধমানের (East Burdwan) কালনায় পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এদিকে, আবাস যোজনায় (Awas Yojana) দুর্নীতির অভিযোগে দিনহাটার (Dinhata) নাজিরহাট ১ নম্বর পঞ্চায়েতের সদস্যকে দল থেক বহিষ্কার করল তৃণমূল (TMC)। 

পঞ্চায়েত ভোটের আগে আবাস যোজনায় দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠছে! দুর্নীতিতে নাম জড়াচ্ছে তৃণমূল নেতাদের। শুক্রবারও জেলায় জেলায় অব্যাহত বঞ্চিতদের বিক্ষোভ। মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। 

আবাস প্লাসের তালিকায় নাম ছিল। কিন্তু, সার্ভের পর সেই নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগ তুলে শুক্রবার সকাল থেকে মুর্শিদাবাদের রানিনগরে তৃণমূল পরিচালিত কালীনগর-১ নম্বর পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন গ্রামবাসীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari: “পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
“পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি

ভিডিও

CM Suvendu Adhikari |
Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget