এক্সপ্লোর

Bankura: বাঁকুড়ায় নির্দল প্রার্থীর বিজয় মিছিলে হামলার অভিযোগ, নিশানায় তৃণমূল

Bankura News: পুরভোটের (municipal electin 2022) ফল প্রকাশ হতেই রাজনৈতিক হিংসার ছবি দেখা গেল। বাঁকুড়ার ৭ নম্বর ওয়ার্ড তৃণমূলের হাতছাড়া হয়েছে।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: পুরভোটের ফল প্রকাশের পরে রাজনৈতিক উত্তেজনা, সংঘর্ষ পার্টি অফিস ভাঙচুরের ঘটনা বাঁকুড়া (bankura) শহরে। পুরভোটের (municipal electin 2022) ফল প্রকাশ হতেই রাজনৈতিক হিংসার ছবি দেখা গেল। বাঁকুড়ার ৭ নম্বর ওয়ার্ড তৃণমূলের হাতছাড়া হয়েছে। সেই এলাকায় জয় ছিনিয়ে নিয়েছেন বহিষ্কৃত তৃণমূল নেতা বাঁকুড়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান দিলীপ আগরওয়াল। তিনি এবার নির্দল প্রার্থী হিসেবে সেখান থেকে দাঁড়িয়েছিলেন। 

সূত্রের খবর, গতকাল জয়ের পরই নির্দল প্রার্থী বিজয় মিছিল নিয়ে বেরিয়েছিল। সন্ধেবেলা শান্তিপূর্ণ মিছিল করেছিল দিলীপ আগরওয়াল। কিন্তু সেই সময়ই না কি তৃণমূলের কর্মীরা মিলে সেই মিছিলে আক্রমণ করে। অভিযোগ উঠেছে যে তৃণমূলের কর্মীরা লাঠি নিয়ে চড়াও হয় নির্দল প্রার্থীর বিজয় মিছিলের ওপর। এমনকী সেই মিছিলের পেছন দিকে একটি টেম্পো গাড়িকে না কি উল্টে দেওয়া হয়। 

জানা গিয়েছে যে, ওই টেম্পোর মধ্যে মায়ের সাথে থাকা এক ৪ বছরের শিশু জখম হয়েছে। তাঁর মাথায় চোট লেগেছে।  মারধর করা হয়েছে দুই নির্দল কর্মীকে। সেই বিজয়ী প্রার্থী ও তাঁর সমর্থকরাও জখম হয়েছে বলে দাবি করেছেন সদ্য জয়ী হওয়া নির্দল প্রার্থী দিলীপ আগরওয়াল। তিনি জানিয়েছেন, তৃণমূল হার মেনে না নেওয়ার কারনে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। অভিযোগ অস্বীকার করে তৃনমূলের পালটা দাবি, বিজয় মিছিল করার সময় নির্দল কর্মীরা তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করে। জয়ী হয়ে এলাকা অশান্ত করার চেষ্টা করছে নির্দলরা, এমনই দাবি করছে তৃণমূল।

উল্লেখ্য, রাজ্যের ১০৮টি পুরসভার ভোটে (Municipal Election) তৃণমূলের (TMC) ঝড়। বিজেপি (BJP), কংগ্রেসকে (Congress) শূন্য করে ১০২ পুরসভাতেই তৃণমূলের জয়জয়কার। চারটি পুরসভা ত্রিশঙ্কু। শেষ অবধি কি এই পুরসভাগুলিতে বোর্ড গড়তে বহিষ্কৃত নির্দল প্রার্থীদের সমর্থন নেবে তৃণমূল? রাজ্যের যে চারটি পুরসভার ফল ত্রিশঙ্কু হয়েছে, সেগুলি হল মুর্শিদাবাদের বেলডাঙা, পূর্ব মেদিনীপুরের এগরা, পুরুলিয়ার ঝালদা ও হুগলির চাঁপদানি পুরসভা।

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget