এক্সপ্লোর

Aliah University: 'দুর্নীতি আন্দোলনে বাধা'! পদ ছাড়লেন একাধিক TMCP নেতা-কর্মী

Kolkata:ক্ষোভ জানিয়ে একসঙ্গে পদত্যাগ বিশ্ববিদ্যালয়ের পার্কসার্কাস এবং নিউটাউন ক্যাম্পাসের TMCP-এর একাধিক পদাধিকারী এবং সদস্য

কৃষ্ণেন্দু অধিকারী, সঞ্চয়ন মিত্র ও রঞ্জিত সাউ, কলকাতা: দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে বাধা পাওয়ার অভিযোগ। তার জেরে প্রকাশ্যে তৃণমূলের ছাত্র পরিষদে অন্তর্দ্বন্দ্বের ছবি। ঘটনাস্থল আলিয়া বিশ্ববিদ্যালয়। সংগঠনের বিরুদ্ধে ক্ষোভের জেরে পদত্যাগ করলেন বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়া তৃণমূল ছাত্র পরিষদের একাধিক সদস্য়। ক্ষোভ জানিয়ে একসঙ্গে পদত্যাগ বিশ্ববিদ্যালয়ের  পার্কসার্কাস এবং নিউটাউন ক্যাম্পাসের TMCP-এর একাধিক পদাধিকারী এবং সদস্য।

দুর্নীতির প্রতিবাদে বাধা?
নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে বছর খানেক ধরে তোলপাড় রাজ্য। ওই ঘটনায় অভিযুক্ত হয়ে জেলে বন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে একাধিক প্রাক্তন শিক্ষাকর্তা। গ্রেফতার হয়েছেন একাধিক তৃণমূল বিধায়কও। এই আবহেই এবার দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে বাধা পাওয়ার অভিযোগে পদত্য়াগ করলেন তৃণমূল ছাত্র পরিষদের আলিয়া বিশ্ববিদ্য়ালয় ইউনিটের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্য়ক্ষ, এক্সিকিউটিভ মেম্বার সহ মোট ৫২ জন পদাধিকারী ও সদস্য়। নিজেদের সই করা পদত্য়াগপত্র সোমবার তৃণমূলের রাজ্য় সভাপতি তৃ্ণাঙকুর ভট্টাচার্যর কাছে পাঠিয়েছেন পার্কসার্কাস ও নিউটাউন ক্য়াম্পাসের টিএমসিপির পদাধিকারী ও সদস্য়রা। পদত্য়াগীদের অভিযোগ, আলিয়া বিশ্ববিদ্য়ালয়ের দুর্নীতি নিয়ে মুখ খুলতে গেলে বাধা দিচ্ছেন টিএমসিপির উর্ধ্বতন নেতৃত্ব। আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে আলিয়া বিশ্ববিদ্য়ালয়ের নিউটাউন ক্য়াম্পাস। অভিযোগ সেখানে এখনও সংস্কার হয়নি। তা নিয়েও সরব হয়েছেন তাঁরা। হস্টেলের পরিকাঠামোর দুরবস্থা নিয়েও অভিযোগ করেছেন পদত্য়াগীরা।  

এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, 'নিজেদের মধ্যে কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। সাংগঠনিক ব্য়াপার আমরা সাংগঠনিকভাবেই দেখে নেব। সারা বছর ধরেই ভুল বোঝাবুঝি এক সংসারে থাকলে হয়। খুব বড় ব্য়াপার নয়। আমি দেখে নেব। ভুল বোঝাবুঝি হতেই পারে। আমি আলাদা করে সবার সঙ্গে কথা বলে নেব।'

এদিকে, শাসক দলের ছাত্র সংগঠনের অন্দরে এই বিদ্রোহের আবহেই আলিয়া জোড়ো কর্মসূচি নিচ্ছেন বিশ্ববিদ্য়ালয়ের ছাত্র ছাত্রীরা। টিএমসিপি নেতৃত্বের বিরুদ্ধে আঙুল তুলে বিশ্ববিদ্য়ালয়ের দুই ক্য়াম্পাসের নব্বই শতাংশ পদাধিকারী ও সদস্য় পদত্য়াগ করেছেন। যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। 

কদিন আগেই পঞ্চায়েত ভোটে রাজ্যজুড়ে বিপুল আসনে জিতেছে তৃণমূল। তারপরেই ২১ জুলাইয়ের সভাও বড় আকারে হয়েছে। আগামী লোকসভা ভোটে বিজেপিকে টক্কর দেওয়ার জন্য ঘর গোছাচ্ছে তৃণমূল। এই আবহেই আলিয়া বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির মধ্যে এমন ঘটনায় শোরগোল শুরু হয়েছে।

আরও পড়ুন: 'একবছর বিনা বিচারে আছি', নিজেকে নির্দোষ প্রমাণ করতে এবার মমতার হস্তক্ষেপ দাবি পার্থর

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে

ভিডিও

Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের
Adhir Ranjan Chowdhury :
Haroa News : হাড়োয়ায় পাচারের মুখে ৬০০ বস্তা সরকারি চাল উদ্ধার, ট্রাকসহ গ্রেফতার ২ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget