এক্সপ্লোর

Partha Chatterjee: 'একবছর বিনা বিচারে আছি', নিজেকে নির্দোষ প্রমাণ করতে এবার মমতার হস্তক্ষেপ দাবি পার্থর

Partha on Recruitment Scam Case: সূত্রের দাবি, এদিন ঘনিষ্ঠমহলে পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার হওয়া টাকা নিয়োগ দুর্নীতির নয়। যাঁর ফ্ল্যাটে টাকা পাওয়া গেছে, তাঁর বিচার হোক।

প্রকাশ সিনহা, পার্থপ্রতিম ঘোষ ও আবির দত্ত, কলকাতা: নিজেকে নির্দোষ প্রমাণ করতে এবার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কাছে আবেদন জানালেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সূত্রের খবর, এদিন আদালত চত্বরে ঘনিষ্ঠ মহলে পার্থ চট্টোপাধ্যায় বলেন, যখন চাকরি হয়েছে, আমি তো তখন শিল্প মন্ত্রী ছিলাম। অনেকেই জেলের বাইরে আছে।         

নিয়োগ দুর্নীতিতে ধৃত ও প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, 'আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করব নির্দোষ প্রমাণিত করতে গেলে যে লেবেল প্লেয়িংফিল্ড দরকার আমি সেটা চাই, আমি নির্দোষ আমি নির্দোষ।' 


রবিবারই, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ে জেলযাত্রার বর্ষপূর্তি ছিল। সোমবার, হেফাজতের মেয়াদ শেষে তাঁকে ফের আদালতে পেশ করা হয়। সূত্রের খবর, এদিন আদালত চত্বরে ঘনিষ্ঠ মহলে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয়, তিনি কি মনে করেন আরও কেউ আছে, যিনি জেলের বাইরে আছেন? পার্থ চট্টোপাধ্যায় জানান, হ্যাঁ অনেকেই আছে। যখন চাকরি হয়েছে, আমি তো তখন শিল্প মন্ত্রী ছিলাম। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেও, কারও নাম বলতে চাননি তিনি।  

সূত্রের দাবি, এদিন ঘনিষ্ঠমহলে পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার হওয়া টাকা নিয়োগ দুর্নীতির নয়। পাশাপাশি তিনি বলেন, যাঁর ফ্ল্যাটে টাকা পাওয়া গেছে, তাঁর বিচার হোক। গতবার যে একুশে জুলাইয়ের মঞ্চে যে পার্থ চট্টোপাধ্যায়কে দেখা গেছিল, এবারের মঞ্চে তাঁর নাম পর্যন্ত উচ্চারণ করেনি তৃণমূল নেতৃত্ব।  

সূত্রের খবর, সেই প্রসঙ্গে এদিন ঘনিষ্ঠ মহলে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, আমার নাম নেওয়া হয়নি, আমি খুশি হয়েছি। এত বড় মঞ্চে নাম বললে বিপদ হত। আমি দেখিনি ২১ জুলাই যাঁরা শহিদ হয়েছেন, তাঁদের বাড়ির লোক চাকরি পেয়েছে। আমার নিজস্ব আবেদন তাঁদের যাতে চাকরি হয়। আমি কোনও নিয়োগ কর্তা বা সুপারিশ কর্তা নয়। আমায় এক বছর ধরে কেন আটকে রেখেছে। টাকা কি আমার? কোথায় রিজার্ভ ব্যাঙ্কের টাকা দেখিয়ে ইডি বলছে আমার টাকা। পুরোটাই গট আপ।

আরও পড়ুন, 'ভোলে বাবা পার করেগা', তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে লক্ষাধিক ভক্তের ভিড়

এদিকে এই প্রেক্ষিতে সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'উনি অভিমান করেছেন । এক বছর হয়ে গেলো বন্দি রয়েছেন। কোথায় বন্দী মুক্তি কমিটি কোথায় তৃণমূলের নেতারা। সিপিআইএম আমলে বন্দী মুক্তি কমিটির নীতি ছিল । এখন তৃণমূলের  আমলে সেসব নেই ।মুখ্যমন্ত্রী কে জিজ্ঞেস করুন আপনার আমলে কতো জন রাজনৈতিক বন্দীদের মুক্তি হয়েছে।  হয় পার্থ চট্টোপাধ্যায় রাজসাক্ষী হয়ে যান সব স্বীকার করে । মমতা বন্দ্যোপাধ্যায় ফেল। পার্থ চট্টোপাধ্যায় রাজনৈতিক বন্দী নয় । ক্রিমিনাল কেস এ যুক্ত। কত চাকরি চুরি হয়েছে বলে দিন।' 

খোদ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধীদের নতুন জোট ইন্ডিয়া নিয়ে উচ্ছ্বসিত, তখন পার্থ চট্টোপাধ্যায়ের গলায় কি এ নিয়ে কটাক্ষের সুর শোনা গেল? পার্থ চট্টোপাধ্যায় অবশ্য বলেন, 'সকাল থেকে শুনে যাচ্ছি ইন্ডিয়া ইন্ডিয়া। আমার মনে হয় যা ভারত তাই ইন্ডিয়া'। 

এদিন, জামিনের আবেদন খারিজ করে ৭ আগস্ট পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজত নির্দেশ দিয়েছে আদালত।   

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget