এক্সপ্লোর

Pashchim Bardhaman: সরকারি জমি দখল করে দোকান তৈরির অভিযোগ তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির বিরুদ্ধে

Pashchim Bardhaman News: দখলদারির অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরাও। অভিযুক্ত তৃণমূল নেতা অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে, পাল্টা রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: সরকারি জমি (Government Land) দখল করে দোকান তৈরির অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমানের (Pashchim Bardhaman) দুর্গাপুরে (Durgapur)। যাতে নাম জড়িয়েছে তৃণমূলের (TMC) প্রাক্তন ব্লক সভাপতির। সমালোচনায় সরব বিরোধীরা (opposition)। অভিযোগ উড়িয়ে দিয়ে, পাল্টা চক্রান্তের অভিযোগ তুলেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। 

‘দখলদারি’-তরজা 

তৃণমূলের পার্টি অফিসের একেবারে গা ঘেঁষে তৈরি হচ্ছে একের পর এক দোকান। দুর্গাপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের এই নির্মাণকাজকে কেন্দ্র করেই দানা বেঁধেছে বিতর্ক। সরকারি জমি দখল করে দোকান তৈরির অভিযোগ উঠেছে। যাতে নাম জড়িয়েছে খোদ তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির। 

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, তৃণমূলের পার্টি অফিসের পাশে খাস জমির ওপর অবৈধভাবে ৮টি দোকান তৈরি করাচ্ছেন, দুর্গাপুর ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি দেবাশিস আচার্য। তার জেরে কিছুদিন বন্ধ থাকলেও ফের শুরু হয়েছে নির্মাণকাজ। 

দুর্গাপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ড বাসিন্দা সাধন বাউরি বলেন, 'রাস্তাটা সরু হয়ে যাচ্ছে। আমরা বলেছিলাম শোনেনি। অভিযোগ জানানো হয়।' দখলদারির অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরাও। 

পশ্চিম বর্ধমানের সিপিএমের জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় বলেন, 'তৃণমূল নেতা তখনই মানায় যখন জমি দখল করবে তোলাবাজি করবে।' 

অভিযুক্ত তৃণমূল নেতা অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে, পাল্টা রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন। দুর্গাপুরের কুরুড়িয়াডাঙার তৃণমূল নেতা দেবাশিস আচার্য বলেন, 'ভিত্তিহীন অভিযোগ। এক সময় রাস্তার জন্য জমিটি দেওয়া হয়েছিল। স্থানীয় একটি ক্লাব জমিটি রক্ষণাবেক্ষণ করে মাটি দিয়ে ভরাট করে। যেহেতু তিনি এই ক্লাবের একজন পদাধিকারী তাই দায়িত্ব নিয়ে নিজে কিছু টাকা ঢেলে স্থানীয় বেকারদের স্বার্থে এই কাজ করছেন। এর মধ্যে অন্যায় খুঁজে পাচ্ছি না, এসব রাজনৈতিক চক্রান্ত।'

আরও পড়ুন: SSKM News: হার্টের টিউমার বাদ দিয়ে বসল যন্ত্র, রেকর্ড অক্ষত এসএসকেএমের

দলের নেতা এই দাবি করলেও, বিষয়টিকে ভাল ভাবে দেখছে না তৃণমূল নেতৃত্বও। দুর্গাপুর পুরসভার ডেপুটি মেয়র অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, 'অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগটা তো প্রাক্তন মেয়রের সময়ের। তিনি এখন কাউন্সিলর আছেন। তাঁরও বিষয়টা দেখা উচিত।'

দলীয় নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে, মহকুমাশাসককে জানিয়েছেন ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। 

সেরা শিরোনাম

Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Hooghly News: তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা

ভিডিও

:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা
Kolkata News : টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা। BJP Government Live
India Energy Week: ইন্ডিয়া এনার্জি উইকের অনুষ্ঠানে যোগ দিতে আগামী বছর জানুয়ারিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget