এক্সপ্লোর

SSKM News: হার্টের টিউমার বাদ দিয়ে বসল যন্ত্র, রেকর্ড অক্ষত এসএসকেএমের

Heart Tumour Operation In SSKM: হৃৎপিণ্ডের জটিল অস্ত্রোপচারে ফের সফল এসএসকেএম। একদিকে টিউমার অপারেশন, অন্যদিকে বিশেষ যন্ত্র বসল রোগীর হৃৎপিণ্ডে। সব মিলিয়ে রেকর্ড অক্ষুণ্ণ।

ঝিলম করঞ্জাই, কলকাতা: এত কমবয়সে হৃৎপিণ্ডে টিউমার (tumour)? ডাক্তারদের থেকে শুনে চমকে উঠেছিলেন মা-বাবা। সন্তান ছুরি-কাচির ধাক্কা সামলাতে পারবে তো? এখন দেখা যাচ্ছে, দিব্যি সামলে উঠেছে সে। এবার হাসপাতাল থেকে ডিসচার্জ  হওয়ার পালা।  

কোথায় কৃতিত্ব এসএসকেএমের?

এখানেই এসএসকেএমের (sskm) চিকিৎসকদের কৃতিত্ব! হৃৎপিণ্ডের (heart) টিউমার অপারেশন করে তাতে অটোমেটেড ইন্ট্রাকার্ডিয়াক ডিফ্রাইব্রিলেটার ডিভাইস (aicd) বসিয়ে আরও একবার আলোড়ন ফেলে দিয়েছেন তাঁরা। বেশ জটিল অপারেশন। কিন্তু প্রথম বার নয়। আগেও এসএসকেএমের সিটিভিএস এবং কার্ডিওলজি বিভাগের চিকিৎসকদের যৌথ প্রচেষ্টায় বহু অসাধ্যসাধন হয়েছে। রেকর্ড অক্ষত এবারও।
ঠিক কী করেছেন তাঁরা?
তার আগে ছোট করে রোগীর সমস্যাটা জেনে নেওয়া যাক। ইনট্রামায়োকার্ডিয়াল টিউমার বা সহজ কথায় হৃৎপিণ্ডের পেশিতে এক ধরনের টিউমার ধরা পড়েছিল তার। বৈজ্ঞানিক পরিভাষায় ওই টিউমারের নাম 'রাবডোমায়োমা।' ভ্রূণের হৃৎপিণ্ডের মধ্যে অনেক সময়ই এটি দেখা যায়। শিশুদের হৃৎপিণ্ডেও এই ধরনের টিউমার বেশ পরিচিত।  বিশেষত জন্মের এক বছরের মধ্যে যে কটি ইনট্রামায়োকার্ডিয়াল টিউমার হয়, তার মধ্যে এটি সবচেয়ে বেশি দেখা যায় বলে দাবি বিশেষজ্ঞদের একাংশের। আশার কথা একটাই, এটির মতিগতি ক্যানসারের দিকে যায় না। কিন্তু তাতে বিপদ কিছু কম নয়।

বিপদ কীসে?

টিউমারের বাড়বৃদ্ধিতে রক্ত ঢোকা-বেরোনোয় অসুবিধা হলে কনজেস্টিভ হার্ট ফেলিওয়ের আশঙ্কা থাকতে পারে, বলছেন হৃৎশল্য চিকিৎসকরা। এছা়ড়াও একাধিক সমস্যার সম্ভাবনা রয়েছে। এসএসকেএমে আসা অল্পবয়সী ছেলেটির ক্ষেত্রেও এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেত না। আর ঠিক সেখানেই সাফল্য চিকিৎসদের। সঠিক ভাবে টিউমারটি বাদ দিয়েছেন তাঁরা। সঙ্গে বসিয়েছেন এআইসিডি। লক্ষ্য একটাই। অনিয়মিত হার্টবিট নিয়ন্ত্রণ করা। সে কাজই করবে এআইসিডি। একই সঙ্গে টিউমার বাদ দিয়ে যন্ত্র বসানোর জটিল অপারেশন করে ফের তাক লাগিয়ে দিয়েছে এসএসকেএম। 
আর এই দুইয়ের সাফল্যে এবার নিশ্চিন্ত জীবনে ফিরতে চলেছে বাচ্চা ছেলেটি।

আরও পড়ুন:কাল হল অন্নপ্রাশনের অন্নই, প্রাণ হারাল একরত্তি

 

সেরা শিরোনাম

West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget