এক্সপ্লোর

Suri: গরুপাচারকাণ্ডে ভুয়ো অ্যাকাউন্ট খুলে কালো টাকা সাদা করার অভিযোগ, CBI তদন্ত শুরু

কেন্দ্রীয় এজেন্সির দাবি, সিউড়ি সমবায় ব্যাঙ্কে প্রায় সাড়ে তিনশো ভুয়ো অ্যাকাউন্টের হদিশ মিলেছে।

সিউড়ি: গরুপাচারকাণ্ডে সমবায় ব্যাঙ্কে ভুয়ো অ্যাকাউন্ট খুলে কালো টাকা সাদা করার অভিযোগ। এবার সিউড়ি সমবায় ব্যাঙ্কের ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে তদন্ত শুরু করল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, সিউড়ি সমবায় ব্যাঙ্কে প্রায় সাড়ে তিনশো ভুয়ো অ্যাকাউন্টের হদিশ মিলেছে। এই সমস্ত ভুয়ো অ্যাকাউন্টের নথি ও তথ্য চেয়েছে সিবিআই। আগেই এই সাড়ে তিনশো অ্যাকাউন্টের নথি বাজেয়াপ্ত করেছে তারা। 

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে ED। আজ দিল্লির সদর দফতরে তলব করা হয়েছে তৃণমূল নেতার হিসাবরক্ষক মণীশ কোঠারিকে। সকাল সাড়ে ১০টা নাগাদ হাজিরা দেন মণীশ। এর আগে গতবছরের নভেম্বরে অনুব্রতর হিসাবরক্ষককে জিজ্ঞাসাবাদ করে ইডি। অনুব্রতকে হেফাজতে চাওয়ার সময় আদালতে ইডি জানায়, তারা অনুব্রত-কন্যা সুকন্যা, হিসাবরক্ষক মণীশ কোঠারি-সহ ১২ জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। সেই সূত্রেই আজ মণীশ ও আগামীকাল সুকন্যাকে দিল্লিতে তলব করা হয়েছে। সূত্রের খবর, অনুব্রত, তাঁর স্ত্রী, কন্যা, আত্মীয়, ঘনিষ্ঠদের নামে বিপুল সম্পত্তি, একাধিক রাইস মিল, কোটি কোটি টাকার লেনদেন, সবকিছু নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে। 

গতকাল টানা ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দিল্লিতে অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করে ইডি। আজ দিল্লিতে অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ইডি সূত্রে দাবি, তদন্তে অসহযোগিতা এবং তথ্য গোপনের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। কাল অনুব্রত-কন্যা সুকন্যাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

গতকাল অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকে তলব করেছিল ED। তার ঠিক আগে তদন্তে অসহযোগিতা এবং তথ্য গোপনের অভিযোগে অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করা হয়। গরু পাচার মামলায়, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের পর, এবার তাঁর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। টানা ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, এদিন মণীশ কোঠারিকে গ্রেফতার করা হয়।

গরুপাচারকাণ্ডে জেলবন্দি অনুব্রত মণ্ডলের নামে কোটি কোটি টাকার সম্পত্তি, ব্য়াঙ্কে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির কোটি কোটি টাকা। কিন্তু এই বিপুল পরিমাণ টাকার উৎস কী? 
এগুলো কি গরু পাচারের টাকা? তারই তদন্তে এদিন, দিল্লিতে অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁর হিসেবরক্ষক মণীশ কোঠারিকে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়, সমস্ত নথিপত্র নিয়ে দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেন চাটার্ড অ্য়াকাউন্ট্য়ান্ট মণীশ। 

ED সূত্রে দাবি, প্রথমে এক ঘণ্টা মণীশ কোঠারিকে একাকী, এরপর, অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ED সূত্রে দাবি, এর আগে, জেরার মুখে অনুব্রত বারবার দাবি করেন, হিসেবপত্রের বিষয়ে যা কিছু দেখার, দেখতেন মণীশ। জিজ্ঞাসাবাদে অনুব্রতর মেয়ে সুকন্য়া মণ্ডলও দাবি করেন, তাঁর এবং তাঁর বাবার সমস্ত হিসাব দেখেন মণীশ আঙ্কল।  
ED-সূত্রে দাবি, এদিন মণীশ কোঠারির মুখোমুখি বসালে, অনুব্রত মণ্ডল বলেন

আমি রাজনীতি করি, আমি টাকা পয়সার লেনদেনের বিষয়ে কিছু জানি না। ও (মণীশ) আমাকে যেখানে টাকা দিতে বলত, আমি তাই করতাম। লেনদেনের বিষয়ে ওই সব জানত।
ED-সূত্রে দাবি, ২০১৮ সালের আগে পর্যন্ত অন্য এক ব্যক্তি অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক ছিলেন। ২০১৮ সালে তাঁর মৃত্যু হয়। এরপর মণীশ কোঠারি অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক হিসাবে কাজ শুরু করেন। ২০১৮ সালের পর থেকেই ভুয়ো কোম্পানিগুলো খোলা হয়। সূত্রের দাবি, ভুয়ো কোম্পানির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে, কিছু বলেননি মণীশ কোঠারি।

কোটি কোটি টাকা নগদে ব্যাঙ্কে জমার বিষয়েও জানতে চান ইডির অফিসাররা। সূত্রের দাবি, এই প্রশ্নেরও কোনও উত্তর দেননি মণীশ। তদন্তকারীদের দাবি, গরু পাচারের টাকা গেছে এরকম প্রভাবশালীদের হয়ে কাজ করতেন মণীশ। মোটা অঙ্কের টাকা গেছে মণীশ কোঠারির কাছেও। এই বিষয়ে তথ্য পেতেই, মণীশ কোটারিকে গ্রেফতার করে ED।

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে

ভিডিও

CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget