এক্সপ্লোর

Mamata Banerjee's Security: 'অনুপ্রবেশ'-এর জের, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থেকে সরানো হল বিবেক সহায়কে

রাজ্য পুলিশের নতুন ওএসডি মৃত্যুঞ্জয় কুমার সিংহ, দেওয়া হল ডিজি র‍্যাঙ্ক। ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার হলেন অজয় ঠাকুর। সরানো হল চন্দননগরের সিপি অর্ণব ঘোষকে। চন্দননগরের নতুন পুলিশ কমিশনার অমিত জাভালগি। 

কলকাতা: কালীঘাটকাণ্ডের (Kalighat) জের, মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) নিরাপত্তার দায়িত্ব থেকে সরানো হল বিবেক সহায়কে (Bibek Sahay)। বিবেক সহায়ের জায়গায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব পেলেন আইপিএস পীযূষ পাণ্ডে। পীযূষ পাণ্ডের সঙ্গে সহযোগিতায় থাকবেন মনোজ বর্মা। রাজ্য পুলিশের নতুন ওএসডি মৃত্যুঞ্জয় কুমার সিংহ, দেওয়া হল ডিজি র‍্যাঙ্ক। ব্যারাকপুরের (Baracpore) নতুন পুলিশ কমিশনার হলেন অজয় ঠাকুর। সরানো হল চন্দননগরের সিপি অর্ণব ঘোষকে। চন্দননগরের (Chandannagar) নতুন পুলিশ কমিশনার অমিত জাভালগি। 

কখনও বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা, কখনও আবার আদিগঙ্গা পেরিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছনোর চেষ্টা। বারবার প্রশ্নের মুখে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা। এর পর গত ৪ জুলাই সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়ি চত্বরে ঢুকে পড়ে এক সন্দেহভাজন। হাসনাবাদের বাসিন্দা হাফিজুল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। 

মুখ্যমন্ত্রীর বাড়ি, ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট। তার আশপাশে ছত্রে ছত্রে পুলিশ। একদিকে বলরাম বসু ঘাট। অন্যদিকে কালীঘাট রোড। গোটা হরিশ চ্যাটার্জি স্ট্রিট মোড়া সিসি ক্যামেরায়। সর্বক্ষণ চলছে নাকা তল্লাশি। তারপরও, মুখ্যমন্ত্রীর বাড়ি চত্বরে ঢুকে পড়লেন এক ব্যক্তি। প্রায় ৭ ঘণ্টা ঘাপটি মেরে বসে রইলেন!

শুধু লুকিয়ে থাকাই নয়, জামার নীচে লোহার রড লুকিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিল হাসনাবাদের হাফিজুল মোল্লা। কালীঘাট থানায় এই মর্মে অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা এক আধিকারিক। শনিবার রাত ১টা ২০ নাগাদ গার্ড রেল টপকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকে ওই সন্দেহভাজন। ৭ ঘণ্টা লুকিয়েছিল কনফারেন্স রুমের পিছনে। সকালে তাকে দেখতে পান নিরাপত্তা রক্ষীরা। জেড প্লাস নিরাপত্তা পান মুখ্যমন্ত্রী। সেখানে হাই প্রোফাইল সিকিওরিটি জোনে, ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী ভেঙে কীভাবে অভিযুক্ত ঢুকে পড়ল? তাহলে কি নিরাপত্তায় বড়সড় কোনও গলদ ছিল? উঠছে প্রশ্ন। এই ঘটনায় গতকাল হাফিজুলকে জেরা করে সিআইডি। 

মুখ্যমন্ত্রীর বাড়িতে সন্দেহভাজনের ঢুকে পড়ার ঘটনায়, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। যেখানে মাছি গলার কথা নয়, সেখানে একজন লোক কীভাবে ঢুকলেন? তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি কার্তিক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, মুখ্যমন্ত্রী ওই সময় ঘর থেকে বেরোলে, মাত্র দশ ফুট দূরেই ছিলেন ওই সন্দেহভাজন।

মুখ্যমন্ত্রীর বাড়িতে সন্দেহভাজনের ঢুকে পড়ার ঘটনার তদন্তে, গতকালই সিট তৈরি করল লালবাজার। জামার ভিতরে রড লুকিয়ে ওই ব্যক্তি কেন সেখানে গেছিলেন? তা খতিয়ে দেখবে সিট। নবান্ন এবং মুখ্যমন্ত্রীর বাড়িতে ডিউটিতে থাকা পুলিশকর্মীদের জন্য জারি হয়েছে নতুন নির্দেশ।

আরও পড়ুন: Calcutta High Court: মেডিক্যাল টেকনোলজিস্ট পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন হাইকোর্টের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget