এক্সপ্লোর

John Barla: অভিযোগ নির্বাচনী বিধিভঙ্গের, আদালতে আত্মসমর্পণ কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার

Minister John Barla: স্থানীয় বিজেপি বিধায়ক মালতী রাভা রায় ও অন্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেলা পৌনে বারোটা নাগাদ পৌঁছন আদালত চত্বরে। আত্মসমর্পণ করে এদিনই জামিন পেয়ে যান তিনি। 

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারির পর আদালতে আত্মসমর্পণ কেন্দ্রীয় মন্ত্রীর। তুফানগঞ্জ (Tufangunj) আদালতে আত্মসমর্পণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা (John Barla)। ২০১৯-এ নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। যদিও ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান জন বার্লা।  

প্রসঙ্গত, ১৫ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল তুফানগঞ্জ মহকুমা আদালত। এরপর চার দিনের মাথায়, শনিবার আদালতে এসে আত্মসমর্পণ করলেন স্মৃতি ইরানির ডেপুটি।                              

এদিন সকালেই তুফানগঞ্জে চলে আসেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ। প্রথমে যান দলীয় অফিসে। সেখান থেকে স্থানীয় বিজেপি বিধায়ক মালতী রাভা রায় ও অন্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেলা পৌনে বারোটা নাগাদ পৌঁছন আদালত চত্বরে। আত্মসমর্পণ করে এদিনই জামিন পেয়ে যান তিনি।                                                               


যদিও ফেব্রুয়ারি মাসে ফের তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। ২০১৯-এর চৌঠা এপ্রিল লোকসভা ভোটের সময়, নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লক এলাকায় বাইক মিছিল করে বিজেপি। যার নেতৃত্বে ছিলেন আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী জন বার্লা। সেই ঘটনায় নির্বাচন কমিশনের তরফে বক্সীরহাট থানায় অভিযোগ দায়ের হয়। পরবর্তীকালে আদালতের নির্দেশে জন বার্লা-সহ চারজনের বিরুদ্ধে মামলা রুজু হয়।                                            

আরও পড়ুন, গাছ কাটলে বেরোয় রক্ত! আজও রহস্যে ঘেরা পৃথিবীর এই দ্বীপটি

সেই ঘটনায় ১৫ নভেম্বর আদালতে হাজিরা দেওয়ার কথা থাকলেও, বিজেপি সাংসদ বা তাঁর কোনও আইনজীবী উপস্থিত না থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি করে দেয় তুফানগঞ্জ মহকুমা আদালত। সেই মামলাতেই এদিন আত্মসমর্পণ করে জামিন নিলেন তিনি। 

এদিন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী ও বিজেপি সাংসদ জন বার্লা বলেন, "আমি তো আইনের প্রতি শ্রদ্ধাশীল। চিঠি পাইনি। মিডিয়ায় দেখে এসেছি। বাইক র‍্যালি করার জন্য যদি মামলা হতে পারে, তাহলে এত ছাপ্পা ভোট হচ্ছে, তারজন্য কেন মামলা হবে না? এই করে তৃণমূল বেশিদূর এগোতে পারবে না।" 

সম্প্রতি অমিত শাহের ডেপুটি, দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, কোচবিহারের বিজেপি সাংসদ, নিশীথ প্রামাণিকের বিরুদ্ধেও একটি পুরনো মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আলিপুরদুয়ার আদালত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget