এক্সপ্লোর

China Nuclear missile: ছুড়তে পারে মিসাইলের ঝাঁক, এমনকী পরমাণু বোমাও, আটকানো অসম্ভব, চিনের তৈরি এই ভয়ঙ্কর অস্ত্র, সতর্ক করল আমেরিকা

China Nuclear missile: DIA - এর দাবি, অত্যন্ত বিপজ্জনক অস্ত্র তৈরির চেষ্টায় লিপ্ত হয়েছে বেজিং । ১৩ মে এই দাবি করে আমেরিকার গোয়েন্দা সংস্থা। 

ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি চলছে। তবুও দুই দেশের মধ্যে চলছে তীব্র চাপানউতোর।  এই পরিস্থিতিতে সংঘর্ষ বিরতির ৬ দিনের মাথায় শান্তি চেয়ে ভারতের সঙ্গে আলোচনার বার্তা দিয়েছে পাকিস্তান। কিন্তু এই মুহূর্তে আরও বড় দাবি করে বসল আমেরিকার গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (DIA) ।  পাকিস্তানের অন্যতম মিত্র বলে পরিচিত চিন। DIA - এর দাবি, অত্যন্ত বিপজ্জনক অস্ত্র তৈরির চেষ্টায় লিপ্ত হয়েছে বেজিং । ১৩ মে এই দাবি করে আমেরিকার গোয়েন্দা সংস্থা। 

দাবি, চিন আগামী ১০ বছরের মধ্যে মহাকাশ থেকে পারমাণবিক আক্রমণ করতে সক্ষম ক্ষেপণাস্ত্র সিস্টেম Fractional Orbital Bombardment System (FOBS) তৈরি করছে চিন।  প্রযুক্তি শুধুমাত্র আমেরিকার জন্য নয়, ভারতের মতো মিত্র দেশগুলির জন্যও গুরুতর হুমকি হতে পারে। মত ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (DIA)-র। 

Fractional Orbital Bombardment System (FOBS) ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM) এর তুলনায় অনেক বেশি দ্রুত কাজ করে । মহাকাশের নিম্ন কক্ষপথ থেকে উৎক্ষেপণ করা হয়। অর্থাৎ কোনও দেশই এগুলিকে সময়মতো ট্র্যাক বা ইন্টারসেপ্ট করতে পারবে না। FOBS প্রযুক্তি প্রথমে সোভিয়েত ইউনিয়ন উদ্ভাবন করেছিল, কিন্তু চিন হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল (HGV) এর মতো অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে এটিকে আরও বেশি ধ্বংসাত্মক করে তুলেছে।

বিশ্বব্যাপী আতঙ্ক
FOBS ক্ষেপণাস্ত্রে হাইপারসোনিক গতিতে চলা অস্ত্র থাকে, যা পৃথিবীর যে কোনও স্থানকে লক্ষ্য করতে পারে। চিন ২০২১ সালে লং মার্চ ২সি রকেটের সাহায্যে এই প্রযুক্তির পরীক্ষাও করেছিল, যা বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টি করে। হাইপারসোনিক গ্লাইড যান (HGV) শুধুমাত্র পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম তাই নয়, সাধারণ অস্ত্রেও সজ্জিত হতে পারে। এদের গতি এত বেশি যে আজকের সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমও এগুলিকে প্রতিহত করতে পারবে না। 

কেন আমেরিকা এবং ভারত উভয়কেই সতর্ক থাকা উচিত?
আমেরিকার পেন্টাগনের পক্ষ থেকে প্রকাশিত তালিকা অনুসারে ২০৩৫ সালের মধ্যে চিনের কাছে ৬০টি FOBS ক্ষেপণাস্ত্র থাকতে পারে। ৭০০টি নিউক্লিয়ার ICBMs, ১৩২টি সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং ৪০০০টি হাইপারসোনিক গ্লাইড যান থাকবে। চিনের পর রাশিয়াও এই প্রযুক্তিকে আরও উন্নত করার দিকে এগোচ্ছে। FOBS-এর সবচেয়ে বড় বৈশিষ্ট হল এটি যে কোনও দিক থেকে আক্রমণ করতে পারে। আমেরিকার রাডার ব্যবস্থা মূলত উত্তর গোলার্ধে ফোকাস করে । কিন্তু  FOBS দক্ষিণ গোলার্ধ থেকে আসতে পারে। 

চিন ও রাশিয়ার এই হাই-এন্ড সমর-ব্যবস্থার বিষয়টা মাথায় রেখেই ডোনাল্ড ট্রাম্প গোল্ডেন ডোম মিসাইল ডিফেন্সকে অনুমোদন দিয়েছে। এটি হবে বিশ্বের এখন পর্যন্ত সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম। এই প্রকল্পে প্রাথমিক পর্যায়ে ২৫ বিলিয়ন ডলার এবং মোট ১০০ বিলিয়ন ডলারের বেশি ব্যয় হতে পারে বলে মনে করা হচ্ছে। এতে ইলন মাস্কের কোম্পানি SpaceX সহ অনেক আমেরিকান প্রতিরক্ষা কোম্পানি কাজ করছে। 

সেরা শিরোনাম

Nandigram-Reginagar By-Polls LIVE: অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
Rejinagar By Elections: উত্তর ২৪ পরগনার খড়দায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি, আহত বেশ কয়েক জন
উত্তর ২৪ পরগনার খড়দায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি, আহত বেশ কয়েক জন
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget