এক্সপ্লোর

Adenovirus : 'উত্তরবঙ্গের শিশুদের প্রাণের কি কোন দাম নেই ?', মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে পোস্ট শিলিগুড়ির বিজেপি বিধায়কের

Adenovirus Siliguri : বিজেপি বিধায়কের প্রশ্ন, উত্তরবঙ্গে সংক্রমণ শুরু হলে তার প্রস্তুতি কোথায়?

সনৎ ঝা, শিলিগুড়ি: অ্যাডিনো ভাইরাস ( Adenovirus ) নিয়ে সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে ( Mamata Banerjee ) আক্রমণ শিলিগুড়ির বিজেপি ( BJP )  বিধায়ক।

শঙ্কর ঘোষ ( Shankar Ghosh ) লেখেন, ' উত্তরবঙ্গের শিশুদের প্রাণের কি কোনও দাম নেই? কলকাতায় যখন অ্যাডিনো ভাইরাস নিয়ে সরকারি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, সেই তৎপরতা উত্তরবঙ্গে কোথায়? অবিলম্বে এ ব্যাপারে সরকারকে উদ্যোগ নিতে অনুরোধ করছি। '

এদিন শিলিগুড়ি সদর হাসপাতাল পরিদর্শনে যান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সুপারের সঙ্গে বৈঠক করেন। বিজেপি বিধায়কের প্রশ্ন, উত্তরবঙ্গে সংক্রমণ শুরু হলে তার প্রস্তুতি কোথায়? কলকাতার মতো কেন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক। অ্য়াডিনো-চিকিৎসার পরিকাঠামো না থাকার কথা স্বীকার করেছেন হাসপাতালের সুপার। 

 

রাজ্যজুড়ে থাবা বিস্তার করছে অ্যাডিনোভাইরাস। দিকে দিকে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। শ্বাসকষ্টন নিউমোনিয়া ইত্যাদির কারণে প্রাণ যাচ্ছে একের পর এক শিশুর। ভরে গিয়েছে অধিকারংশ হাসপাতালের শিশু-বিভাগের বেড। হাহাকার আইসিইউ-এ। কলকাতায় খারাপ অবস্থা নিয়েও অনেকে হাসপাতালে বেড পাচ্ছে না বলে অভিযোগ । এই পরিস্থিতিতে হাসপাতালগুলিতে সময়োপযোগী পরিকাঠামো গড়ে তুলতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

শিশুদের মধ্যে শ্বাসকষ্ট, সর্দি-কাশি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, অ্যাডভাইসরি জারি করেছে স্বাস্থ্য দফতর। ২৪ ঘণ্টার ক্লিনিক চালু করতে বলার পাশাপাশি, হাসপাতালে পৃথক আউটডোর চালু করতে বলা হয়েছে। হাসপাতাল প্রধান বা অধ্যক্ষের অনুমতি ছাড়া করা যাবে না রেফার।

১০ দফা অ্যাডভাইসরি জারি করেছে স্বাস্থ্য দফতর। তাতে বলা হয়েছে, 

  • শ্বাসকষ্ট, সর্দি-কাশি আক্রান্ত শিশুদের জন্য ২৪ ঘণ্টার ক্লিনিক করতে হবে।
  • যে যে হাসপাতাল বা মেডিক্যাল কলেজে শিশু বিভাগ আছে, সেখানে আলাদা আউটডোর চালু করতে হবে। যাতে সাধারণ বর্হিবিভাগে এই সব রোগীদের অপেক্ষা করতে না হয়।
  • হাসপাতাল প্রধান বা অধ্যক্ষের অনুমতি ছাড়া শ্বাসকষ্ট, সর্দি-কাশি আক্রান্ত শিশুদের রোগীকে রেফার করা যাবে না।
  • ভেন্টিলেটর ও অন্য সামগ্রী প্রস্তুত রাখতে হবে।
  • হাসপাতাল প্রধান, অধ্যক্ষ বা নার্সিং বিভাগের প্রধানকে নিজেদের বিষয়টি খতিয়ে দেখতে হবে
  • শিশু বিভাগের সঙ্গে যুক্ত থাকা জুনিয়র চিকিৎসকদের কাজে লাগাতে হবে।

  • শিশুদের জনবহুল এলাকায় না নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

  • বলা হয়েছে মাস্ক ব্যবহার করতে।

  • অ্যাডভাইসরিতে আরও বলা হয়েছে, হাসপাতালগুলিকে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget