এক্সপ্লোর

Mamata Banerjee: সোমবার কালীঘাটে TMC-র জাতীয় কর্মসমিতির বৈঠক, কী বার্তা দেবেন তৃণমূলনেত্রী?

TMC Meeting: ভোটের ফল বেরোনোর পর রাজ্য় ও কেন্দ্রের রাজনৈতিক সমীকরণ কী হবে, তৃণমূলের কৌশল কী, পথ কী হবে, তা নির্দিষ্ট করে দেবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

কলকাতা: রাত পোহালেই রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল। ফল ঘোষণা হবে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা ভোটেরও। এই প্রেক্ষাপটেই সোমবার কালীঘাটে হতে চলেছে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। সেখানে মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) কড়া ও স্পষ্ট বার্তা দিতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

কী বার্তা দেবেন? 

সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বর্তমান প্রেক্ষাপটে এই বৈঠকের গুরুত্ব আরও বেড়ে যাচ্ছে। তার কারণ, শনিবার বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ফল ঘোষণা হবে ফল বেরোবে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা ভোটেরও। অর্থাৎ এই ভোটের ফল বেরোনোর পর রাজ্য় ও কেন্দ্রের রাজনৈতিক সমীকরণ কী হবে, তৃণমূলের কৌশল কী, পথ কী হবে, তা নির্দিষ্ট করে দেবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এছাড়়াও সাম্প্রতিককালে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী-সাংসদ-বিধায়ক নানা বিতর্কিত মন্তব্য় করেছেন। মদন মিত্র বলেছেন, "আপনি হচ্ছেন মমতার আমদানি করা মাল। কোনও রকমে মমতার হাতে পায়ে ধরে কালীঘাটে বাড়ি তুলেছেন। তৃণমূলের জামাটা ছেড়ে দিলে, গল্প শেষ হয়ে যাবে।'' পাল্টা কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "দুঃখের ব্যাপার হচ্ছে তৃণমূলের জামা পরেও ওকে জেলে ঢুকতে হয়েছিল। এটা হচ্ছে তৃণমূলের পক্ষে ওর দুর্ভাগ্য। ২ বছর না আড়াই বছর জেলে ছিল, এখন বেলে আছে।''

এছাড়াও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছন সৌগত রায় ও ফিরহাদ হাকিম। পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "এনাফ ইজ এনাফ। পুলিশকে বলব অ্যাক্ট নাও। অ্যাক্ট নাও। ইনটেলিজেন্স কোথায়? নেটওয়ার্ক কোথায়?'' দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, "আত্মসন্তুষ্টি মানে ওরা ভাবছে তো একই সরকার ক্ষমতায় আছে। সুতরাং আমাদের আর কী হবে। এদিক ওদিক তো হবে না। তাই পুলিশ ভাবছে যেরকম গয়ংগচ্ছ রুটিন কাজ করি সেইরকম করলেই হবে।'' যা নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন কল্য়াণ বন্দোপাধ্য়ায়। তিনি বলেন, "নারদার কেসে তো সৌগত রায়, ববি হাকিম দু'জনেই ইনভলভড রয়েছে। কেন রয়েছে? মমতাদির দোষ নাকি এটা?''

এরইমধ্য়ে হুমায়ুন কবীর আবার অবিলম্বে বারবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে উপ মুখ্য়মন্ত্রী করার এমনকী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাতে রয়েছে যে পুলিশ দফতর তা অভিষেকের হাতে তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। ভরতপুরের বিধায়ক মন্তব্য করেন, "আমি পুলিশমন্ত্রী হিসেবে এই মুহূর্তে এবং ডেপুটি CM হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চাইছি।'' কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, "অভিষেককে দেখে সবাই অনুপ্রাণিত হয় এবং নিঃসন্দেহে সংগঠনে তো ভীষণ ভালভাবে কাজ করে। অভিষেক যে আগামীদিনে প্রশাসনের মাথায় আসবে, এটা সমন্ধে কোনও তো দ্বিধা নেই। এটা কোনও দ্বিধা নেই।''

অর্থাৎ, তৃণমূলের মধ্য়ে ক্ষমতার সমীকরণ নিয়ে এখন নানা মুনির নানা মত। যার প্রেক্ষিতে বিষেষজ্ঞদের ধারনা সোমবারে কালীঘাটের বৈঠকে কড়া ও স্পষ্ট বার্তা দিতে পারেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বুঝিয়ে দিতে পারেন তিনি কী চাইছেন। সোমবারের বৈঠকে কি দলে রদবদলেরও কোনও সিদ্ধান্ত নেওয়া হবে? সেদিকেও নজর রয়েছে রাজনৈতিকমহলের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Midnapore Medicine Controversy:মিলছে না ব্যাচ নম্বর, মেয়াদউত্তীর্ণ ওষুধের অভিযোগে শোকজ-'উত্তরে' নয়া জটিলতা

সেরা শিরোনাম

Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget