এক্সপ্লোর

Dilip Ghosh: 'অভিষেকের কথাবার্তা অনেক বুদ্ধিদীপ্ত, রাহুল গান্ধীর থেকে ভাল নেতা মনে করি', দিলীপের মন্তব্যে নতুন জল্পনা !

Congress News: দিলীপ ঘোষ যখন রাহুল গান্ধীর বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে, তখন তাঁর বুদ্ধিমত্তা নিয়ে পাল্টা খোঁচা দিয়েছে কংগ্রেস।

কলকাতা : রাজ্য রাজনীতিতে ঘটনার ঘনঘটা। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের গলায়। বললেন, "আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর থেকে ভাল নেতা মনে করি। অভিষেকের কথাবার্তা অনেক বুদ্ধিদীপ্ত মনে হয় আমার।" তাঁর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা উস্কে দিয়েছে। 

তৃণমূলের অন্দরে এখন কার্যত তুলকালাম পরিস্থিতি ! একাধিক বর্ষীয়ান নেতার মন্তব্য়ে জল্পনা তৈরি হয়েছে, তাঁরা পুলিশমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের প্রতি অনাস্থা প্রকাশ করছেন কি না, আবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হয়ে ব্য়াট ধরছেন আরেকটা অংশ। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের প্রশংসা শোনা গেল আরও একজনের গলায়। তবে তিনি তৃণমূলের কেউ নন ! বিজেপির দিলীপ ঘোষ ! হ্য়াঁ, ঠিক শুনেছেন। দিলীপ ঘোষের গলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের প্রশংসা ! তা-ও আবার রাহুল গান্ধীর সঙ্গে তুলনা টেনে !

দিলীপ ঘোষ বলেন, "আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর থেকে ভাল নেতা মনে করি। রাহুল গান্ধী ৩০-৪০টা ভোট হেরেছেন। তিনি রিজেক্ট হয়ে গেছেন একপ্রকার। তাঁর কথাবার্তার থেকে অভিষেকের কথাবার্তা অনেক বুদ্ধিদীপ্ত মনে হয় আমার। নেতৃত্বে মানুষ স্বীকার করবে কি না...পার্টি স্বীকার করে নেওয়া এক কথা। সময়ের স্বীকার করা অন্য কথা।" 

দিলীপ ঘোষ যখন রাহুল গান্ধীর বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন, তখন তাঁর বুদ্ধিমত্তা নিয়ে পাল্টা খোঁচা দিয়েছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, "ঠিকই বলেছেন। দিলীপবাবুর মেধা, তাঁর বুদ্ধিমত্তা। গরুর দুধে যিনি সোনা খুঁজে পান, তিনি কার মাথা থেকে কীরকম ব্রেনের ঘিলু খুঁজে পাবেন, তিনিই বিচার করবেন।"

তবে রাহুল গান্ধীর তুলনায় এগিয়ে রাখলেও, দিলীপ ঘোষ আবার এটাও বুঝিয়ে দিয়েছেন, যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এখনও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ছায়ায় আছেন। তিনি বলেন, "তিনি কাজ করছেন। এটা ঠিক যে, জনগণের সঙ্গে সম্পর্ক নেই। পারিবারিক পার্টির নেতা। পোলট্রি ফার্মে তৈরি করা নেতা। রাস্তায় লড়াই করে তো নেতা হননি এঁরা। যখন পার্টি দায়িত্ব দেবেন, সামনে আসবেন, পরীক্ষা হবে...নেতৃত্বগুণ পাবলিক মানবেন কি না। তাঁর ইমেজে পার্টি চলবে কি না। তিনি জেতাতে পারবেন কি না। তখন মূল্যায়ন হবে। এখন তো গাছের ছায়ায় আছেন। বোঝা যাচ্ছে না। "

তাঁর বক্তব্যের পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "দিলীপ ঘোষের বিরুদ্ধে দলেই যে একটা চক্রান্তমূলক...তার থেকে এবার ওঁকে সহ সভাপতি করে পাঠানো হল ন্যাশনালে। সেটা থেকে ওঁকে ছেঁটে দেওয়া হল। ফলে, দিলীপ ঘোষের যদি কোনও হতাশা থাকে বা বিরক্তি থাকে, তার যথেষ্ট কারণ আছে। তবু আমি অনুরোধ করব, আপনি অন্য দল করুন। আপনার সঙ্গে রাজনৈতিক বিরোধিতা থাকবে। কিন্তু, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে।" 

দিলীপ ঘোষ এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাগযুদ্ধ, একটা সময়ে বঙ্গ রাজনীতির অন্য়তম চর্চিত বিষয় ছিল। কিনতু, সেই দিলীপ ঘোষ এবার যেভাবে অভিষেককে সার্টিফিকেট দিলেন, তা উস্কে দিল নতুন জল্পনা। 

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Fake Currency Recovery: বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget