এক্সপ্লোর

Jadavpur Exam Controversy: ফের খাতা দেখে ফল প্রকাশ, যাদবপুরে নম্বর 'গরমিলে' অধ্য়াপককে শোকজ়

West Bengal News: চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগে।

কলকাতা: খাতা দেখে নতুন করে ফল প্রকাশ করা হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপনের বিভাগের। আজ একথা জানিয়েছেন বিভাগীয় প্রধান। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur Exam Controversy) নম্বর 'গরমিল', অভিযুক্ত অধ্যাপককে অভিষেক দাসকে শোকজ করা হয়েছে। পাশাপাশি, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে উপাচার্যর কাছে। 

নম্বর 'গরমিলে' অধ্য়াপককে শোকজ়: ইন্টারনাল পরীক্ষার খাতা না দেখেই নম্বর বসিয়ে দিয়েছেন শিক্ষক। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়ে। এই পরিস্থিতিতে নতুন করে ফল প্রকাশের সিদ্ধান্ত নিল কত্পক্ষ। শুক্রবার ছাত্রদের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন শিক্ষকরা। বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্রদের প্রতিনিধি মৃন্ময় মণ্ডল, বিভাগীয় প্রধান পার্থসারথি চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমনকল্যাণ লাহিড়ি ও ডিন জয়দীপ মুখোপাধ্যায়। এই বৈঠকে দেখানো হয় পরীক্ষার খাতা।                                                                

সূত্রের খবর, সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় সিমেস্টারের ল এন্ড এথিক্স সহ ৫টি পেপারের খাতা বিশ্ববিদ্যালয়ের প্রোটোকল মেনে দেখা হয়নি বলে প্রমাণ মিলেছে। অভিযোগের আঙুল উঠেছে, ওই বিভাগের অধ্যাপক অভিষেক দাস ও সান্তন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। ওই বিভাগের ছাত্র মৃন্ময় মণ্ডল বলেন, "অন্যান্য বিভাগের তুলনায় এখানে ফি বেশি। সেই টাকা কী হচ্ছে অডিট চাই। স্বচ্ছতার অভাব, স্যারদের সাসপেন্ড করতে হবে। নতুন করে খাতা দেখতে হবে।''

বিভাগীয় প্রধান পার্থসারথি চক্রবর্তী জানিয়েছেন, "খাতা দেখে নতুন করে ফল প্রকাশ করা হবে।'' আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমনকল্যাণ লাহিড়ি বলেন, "সুপারিশ করেছি ব্যবস্থা নিতে হবে। তদন্তে করতে হবে। সব খাতা পুনরায় দেখা হবে।'' ইতিমধ্যেই অধ্যাপক অভিষেক দাসকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পড়ুয়াদের দাবি, আরেক অভিযুক্ত অধ্যাপককেও শোকজের আশ্বাস দিয়েছেন উপাচার্য। ঘটনা নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি অভিযুক্ত কোনও অধ্যাপকই।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Joka ESI Patient Death: চিকিৎসায় 'গাফিলতিতে' থ্যালাসেমিয়া আক্রান্তের মৃত্যু, জোকা ESI-তে ধুন্ধুমার

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget