এক্সপ্লোর

Bakibur Rahaman: রেশন দুর্নীতিতে অভিযুক্ত বাকিবুর রহমানকে দুবাই যাওয়ার অনুমতি আদালতের

Ration Scam: রেশন দুর্নীতি কাণ্ডে জামিনপ্রাপ্ত বাকিবুর রহমানকে ১০ দিনের জন্য দুবাই যাওয়ার অনুমতি দিল ইডি-র বিশেষ আদালত। তবে কিছু শর্ত আরোপ করা হয়েছে আদালতের তরফে।

কলকাতা: রেশন দুর্নীতি কাণ্ডে (Ration scam) অভিযুক্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে (Bakibur Rahaman) দুবাই (Dubai) যাওয়ার অনুমতি দিল আদালত। শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)-র আইনজীবীর আপত্তি খারিজ করে দেন বিশেষ আদালতের বিচারক।

আদালত সূত্রে জানা গেছে, রেশন দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাকিবুর রহমানকে গ্রেফতার করেছিল ইডি। কিছুদিন আগে তিনি জামিন পান। এরপর দুবাইতে থাকা তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়ার আবেদন জানিয়ে ছিলেন বাকিবুর। শুক্রবার ইডির বিশেষ আদালতে সেই আবেদনের শুনানি ছিল। ইডির আইনজীবীর তরফে বাকিবুর রহমানের আবেদন খারিজ করার আবেদন জানানো হলেও তাতে কান দেননি বিশেষ আদালতের বিচারক। বরং ১০ দিনের জন্য বাকিবুরকে দুবাই যাওয়ার জন্য সম্মতি দেন। 

আদালতের তরফে শর্ত হিসেবে জানানো হয়, ২৫ নভেম্বর বাকিবুর রহমান দুবাই যেতে পারবেন। আর তাঁকে দেশে ফিরতে হবে ৫ ডিসেম্বর। শর্ত মেনে দুবাই থেকে ফিরেই ৬ ডিসেম্বর জমা দিতে হবে পাসপোর্ট। আদালত সূত্রে জানা গেছে, রেসিডেন্সিয়াল ভিসার পুনর্নবীকরণ করতে দুবাই যাওয়ার আবেদন করেছিলেন বাকিবুর। তাতে মঞ্জুরি দিয়েছে আদালত। তবে দুবাই যাওয়ার আগে ইডির তদন্তকারী অফিসারকে তাঁর ফোন নম্বর দিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইডির বিশেষ আদালতের বিচারক। 

প্রসঙ্গত উল্লেখ্য ২০২৩ সালের অক্টোবর মাসে দুবাই যাওয়ার ঠিক আগে রেশন দুর্নীতি মামলা জড়িত থাকার অভিযোগ তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে গ্রেফতার করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তারপর থেকে জেলেই ছিলেন বাকিবুর। গত অগাস্ট মাসে জামিন পান বাকিবুর। এরপরই দুবাইয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে ও রেসিডেন্সিয়াল ভিসার পুনর্নবীকরণ করতে তিনি সেখানে যাওয়ার আবেদন জানান ইডির বিশেষ আদালতের বিচারকের কাছে। বিষয়টির তীব্র বিরোধিতা করা হয় ইডির তরফে। জানানো হয় বাকিবুর রেশন দুর্নীতিতে যে অর্থ তছরূপ করেছে তার সঙ্গে দুবাইয়ের যোগ রয়েছে। তাই বাকিবুরকে যেন দুবাই যেতে না দেওয়া হয়। কিন্তু, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই আবেদন মানলেন না বিশেষ আদালতের বিচারক।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Wetland illegal Construction Controversy : অবাধে চলছে জলাভূমি ভরাট, হইচই পড়ে যেতেই ঢাকা হল আর্থমুভার, এবিপি আনন্দ-র ক্যামেরা দেখতে যা হল ...

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget