এক্সপ্লোর

Dengue Situation: চরিত্র বদলেই আরও ভয়ঙ্কর ডেঙ্গি, রোগ নির্ণয় থেকে চিকিৎসা, চ্যালেঞ্জ সবেতেই

Kolkata News: চিকিৎসকরাই বলছেন, ডেঙ্গি যেভাবে বহুরূপীর মতো রং বদলাচ্ছে, তাতে রোগ নির্ণয় করে, ঠিক সময়ে চিকিৎসা শুরু করাটাই রীতিমতো চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, কলকাতা: কার্যতই লাফিয়ে বেড়েছে সংক্রমিতের সংখ্যা (Dengue Situation)। চরিত্র বদলে ডেঙ্গি আরও ভয়ঙ্কর হয়ে ওঠাতেই এমন পরিস্থিতি বলে জানাচ্ছেন চিকিৎসকেরা, সময়ে রোগ নির্ণয়ের ক্ষেত্রে যা রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে তাঁদের। স্বাভাবিকভাবেই ডেঙ্গির দাপট নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে। (Kolkata News)

আজ থেকে প্রায় আট দশক আগে ৭২ নম্বর মেসবাড়ির বাসিন্দা শুনিয়েছিলেন, কীভাবে জাপানের উত্তরে সাখালিন দ্বীপে গিয়ে, এক চড়ে মিস্টার নিশিমারা আর তাঁর গালে বসা কালান্তক মশার ভবলীলা সাঙ্গ করেছিলেন। প্রেমেন্দ্র মিত্রের 'মশা' গল্পের কালজয়ী নায়ক ঘনাদার বর্ণনায় যতই রোমাঞ্চ থাকুক না কেন, বাস্তবে এই বৃষ্টি-বাদলার সময়ে, এডিস ইজিপ্টাই মারতে ঘুম আর ঘাম, দুই-ই ছুটেছে প্রশাসনের কর্তাদের।

কারণ, চিকিৎসকরাই বলছেন, ডেঙ্গি যেভাবে বহুরূপীর মতো রং বদলাচ্ছে, তাতে রোগ নির্ণয় করে, ঠিক সময়ে চিকিৎসা শুরু করাটাই রীতিমতো চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসক সুমন পোদ্দারের বক্তব্য, "ডেঙ্গি মানেই যে গাঁটে গাঁটে ব্যথা, ব্রেক বোন ফিভার বলতাম যাকে। এবার ব্যথা নেই বলে দেখা যাচ্ছে। একটা বাচ্চা সর্দি কাশি নিয়ে আসছে। আমরা ধরে নিতাম ডেঙ্গি নয় ফ্লু। এবার পরে পরীক্ষা করে দেখা যাচ্ছে ডেঙ্গি।"

আরও পড়ুন: 'পুরসভা নির্বিকার, আসি যাই মাইনে পাই, কাজ করলে ওভারটাইম চাই' বিস্ফোরক তৃণমূল কাউন্সিলর সব্যসাচী দত্ত

সময় বদলাচ্ছে, ঋতু চরিত্র বদলাচ্ছে, তার সঙ্গে পরিবেশও বদলাচ্ছে। আর এই মোক্ষম সময়ে নিজেকে বদলে ফেলছে ডেঙ্গিও। কারণ, বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বলছে, জ্বরে আক্রান্তের শরীরের তাপমাত্রার বদল, তাঁর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা,এই সব কিছুই প্রভাবিত হচ্ছে ডেঙ্গির চরিত্র বদল হওয়ার ফলে।

সংক্রামক রোগ বিশেষজ্ঞ সায়ন চক্রবর্তী বলেন, "সাইটোকাইন স্ট্রর্মের কারণে রোগীদের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে। রোগ প্রতিরোধ ক্ষমতার প্রক্রিয়া বেগড়বাই করে, শরীরের ক্ষতি হয়। দ্বিতীয়মবার ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা"

পুজোর আগে এই সময়টায় ঘরে ঘরে জ্বর। হাসপাতালে ভিড় বাড়ছে জ্বরে আক্রান্তদের। এরই মধ্যে ডেঙ্গির প্রকোপের খবর বুকে কাঁপুনি ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আতঙ্ক বাড়ছে শিশুদের নিয়ে। শিশুরোগ বিশেষজ্ঞ জয়দেব রায় বলেন, "বাড়িতে থেকে সময় নষ্ট করবেন না। জ্বর হলেই ডেঙ্গি পরীক্ষা করতে হবে। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে আর কিছু করার থাকবে না।"

সেপ্টেম্বরের শুরুতে নাইসেডের পাঠানো রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গির ডেন্ভ্ (denv) টু ও ডেন্ভ্-৩ স্ট্রেনের দাপট বেশি দেখা যাচ্ছে। ডেঙ্গির সাধারণত চারটি প্রজাতি। তার মধ্য়ে এই দুই প্রজাতি সবথেকে বেশি সংক্রামক। চলতি বছরে ডেঙ্গির ১২৪টি নমুনা পরীক্ষা করে নাইসেড। এর মধ্য়ে ৯৩-টিতে ডেন্ভ্-৩ এবং ২৭-টিতে ডেন্ভ্-২ প্রজাতির হদিশ মিলেছে।

নাইসেড সূত্রে খবর, গতবছর, মোট ৭১৮টি নমুনার মধ্যে ৩৮১-টিতে ডেন্ভ্-৩ এবং ৩১৭-টিতে ডেন্ভ্-২ প্রজাতির হদিশ মেলে।
ফলে ডেঙ্গির চরিত্র বদল নিয়ে সার্বিক পরিস্থিতিতে উদ্বেগে চিকিৎসকমহলও। বিশেষজ্ঞদের মতে, পরিষ্কার জমা জলে ডিম পাড়ে এডিস ইজিপ্টাই, দীর্ঘদিনের এই ভাবনাটাই বদলে দিচ্ছে ডেঙ্গির এখনকার হাভভাব। অর্থাৎ অভ্যাসের বদল ঘটেছে। 

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পতঙ্গবিদ গৌতম আদিত্যর কথায়, "ডেঙ্গি ভয়াবহ, তার কারণ এটা পরিষ্কার জমা জলে শুধু নয়, নোংরা জলেও জন্মায়। গবেষণা করে ২০১৫ এবং ২০১৮-তে দেখিয়েছি আমরা। ড্রেন পরিষ্কার না হলে বাড়বে।"

করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা জয় পেয়েছি। মশার বিরুদ্ধে জয় কীভাবে আসবে? অপেক্ষা তা নিয়েই।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget