এক্সপ্লোর

Sabyasachi Dutta : 'পুরসভা নির্বিকার, আসি যাই মাইনে পাই, কাজ করলে ওভারটাইম চাই' বিস্ফোরক তৃণমূল কাউন্সিলর সব্যসাচী দত্ত

Bidhannagar Municipality : বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর (Krishna Chakraborty) সঙ্গে ফোন, হোয়াটসঅ্যাপ ও মেসেজের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, তাঁর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

রঞ্জিত সাউ, কলকাতা : রাজ্যজুড়ে ডেঙ্গি (Dengue Scare) ভয়ঙ্কর হয়ে উঠছে। সল্টলেক থেকে ঘাটাল, ডেঙ্গিতে একের পর এক প্রাণ যাচ্ছে। বেসরকারি মতে সংখ্যাটা এই মুহূর্ত ৪১। তখন তৃণমূল পরিচালিত বিধাননগর পুরসভার (Bidhannagar Municipality) চেয়ারম্য়ানের নিশানায় এই পুরসভারই মেয়র!

বৃহস্পতিবারই সল্টলেকে মৃত্যু হয়েছে ডেঙ্গি আক্রান্তের। বিধাননগর পুরসভার ৩১ নং ওয়ার্ডে বিভিন্ন জায়গায় রয়েছে আবর্জনার স্তূপ। যা নিয়ে তৃণমূল কাউন্সিলর ও বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তের (Sabyasachi Dutta) অভিযোগ, পুরসভাকে কিছু বলেই বলবে লোক নেই। নির্বিকার। আসি যাই মাইনে পাই। কী করব আমি কাউন্সিলর ? মিউনিসিপ্যাল কর্পোরেশন একটি কাউন্সিলরের কী ফাংশন আছে, মেয়রকে বলতে হবে। এমআইসি হেলথ কে বলতে হবে। এমআইসি হেলথকে বলেছি সে ডেড বডি ক্যারিং ভ্যান পাঠিয়েছে। মেয়র কোথাও পাইনি আমি ফোনে।

বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর (Krishna Chakraborty) সঙ্গে ফোন, হোয়াটসঅ্যাপ ও মেসেজের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, তাঁর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। যদিও ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে বিরোধীদের প্রশ্ন, ডেঙ্গি মোকাবিলায় এতদিন ধরে কী করছিল পুরসভা, কী করছিল সরকার, কী করছিল প্রশাসন ? কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষের আক্রমণ, আগে বলেছিল কোভিড আছে বলে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, এখন কী করছে ?

ভাদ্র পেরিয়ে আশ্বিনেও বঙ্গে ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি। শুধু ডেঙ্গির চোখ রাঙানিই নয়, এ যেন মৃত্য়ুমিছিল ! কয়েক ঘণ্টার ব্যবধানে দক্ষিণ কলকাতার বাঘাযতীন, কলকাতার উপকণ্ঠে সল্টলেক, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ও ঘাটালে ৪ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্য়ু হয়েছে। এর মধ্যে শুধু বৃহস্পতিবারই, অর্থাৎ এক দিনে মৃত্যু হয়েছে ৩ জনের। শুক্রবার ডেঙ্গিতে মৃত্যু হয়, কলকাতা পুর এলাকার রিজেন্ট এস্টেটের বাসিন্দা কল্পনা দত্তর। শনিবার ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে। বৃহস্পতিবার সল্টলেকে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে এ ই ব্লকের বাসিন্দা মৃতের নাম পিনাক সরকার। ১৫ই সেপ্টেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ডেথ সার্টিফিকেটে উল্লেখ রয়েছে ডেঙ্গি শক সিনড্রোমের। আর যে মৃত্যুর পরই খোদ বিধাননগর পুরসভার কাজকর্ম নিয়ে বলা ভাল মেয়রকে নিশানা করেছেন সেখানকার চেয়ারম্যান।

আরও পড়ুন- অনেক সময়ই ব্যথা ভোগাচ্ছে না আক্রান্তকে , বদলে যাচ্ছে ডেঙ্গির উপসর্গ ! কী পরামর্শ চিকিৎসকদের ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget