এক্সপ্লোর

Kolkata School Fee Hike: ফি বৃদ্ধি নিয়ে টানাপোড়েন, সোমবার থেকে খুলছে শহরের তিন স্কুল, তবে শর্তসাপেক্ষে

School Fee Hike: ফি বৃদ্ধি নিয়ে বিগত কয়েক দিন ধরেই অভিভাবকদের সঙ্গে টানাপোড়েন চলছে স্কুল কর্তৃপক্ষের।

কলকাতা: সোমবার খুলতে চলেছে কলকাতার তিন নামী স্কুল (School Fee Hike Row)। ওই দিন থেকে ফের আগের মতো ক্লাস শুরু হবে জিডি বিড়লা (GD Birla School), অশোক হল, মহাদেবী বিড়লা শিশু বিহার স্কুলে। খুলে যাচ্ছে তিন স্কুলের ছ’টি ক্যাম্পাসই। তবে শুধুমাত্র সম্পূর্ণ ফি মিটিয়েছেন যে সমস্ত অভিভাবক, তাঁদের সন্তানরাই স্কুলে ঢুকতে পারবে এবং ক্লাস করতে পারবে। শনিবার নোটিস দিয়ে জানিয়ে দিলেন স্কুল কর্তৃপক্ষ। তবে অভিভাবকরা এই ঘোষণায় চটেছেন। তাঁদের দাবি স্কুল কর্তৃপক্ষ কলকাতা (Kolkata News)  হাইকোর্টের রায়কে সম্মান জানায়নি।

বৃহস্পতিবার নোটিস ঝুলিয়ে বন্ধ করে দেওয়া হয় স্কুল

ফি বৃদ্ধি নিয়ে বিগত কয়েক দিন ধরেই অভিভাবকদের সঙ্গে টানাপোড়েন চলছে স্কুল কর্তৃপক্ষের। স্কুলের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন অভিভাবকরা। তার জেরে আইন-শৃঙ্খলার অবনতি দেখিয়ে বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয় দক্ষিণ কলকাতার রানিকুঠি এলাকায় অবস্থিত জিডি বিড়লা স্কুল। আগে থেকে কিছু জানানো হয়নি, বরং সকালে স্কুলে গিয়ে নোটিস ঝুলতে দেখে স্কুল বন্ধের কথা জানতে পারেন বলে বলে অভিযোগ করেন অভিভাবকরা। এর পর একে একে অশোক হল, মহাদেবী বিড়লার ফটকেও তালা ঝোলানো হয়।

আরও পড়ুন: India Covid: গত ২৪ ঘণ্টায় নতুন কোভিড আক্রান্ত ১১৫০, অ্যাক্টিভ কেস ১২ হাজারেরও কম

পর পর শহরের নামী স্কুলগুলি এ ভাবে দরজা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়ে পড়ুয়ারা। আগে থএকে কিছু না জানানোয় স্কুলের ফটকের সামনে থেকে বাড়ি ফিরে যেতে হয় বলে জানান অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁদের একাংশ। কেউ কেউ বলেন, “৭ তারিখ থেকে বন্ধ। আমরা তো ফিজ মিটিয়ে রেখেছি। তা সত্ত্বেও কেন ক্লাস বন্ধ করা হল!” কেউ কেউ আবার স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তের সমালোচনা করেন। বলেন, “শিক্ষার অধিকার থেকে কেন বঞ্চিত হতে হবে? অনেকের নানা সমস্যা থাকে। স্কুল কর্তৃপক্ষের উচিত তাঁদের সঙ্গে কথা বলা।”

ফি বৃদ্ধি নিয়ে টানাপোড়েন

উল্লেখ্য, রাজ্যের কোনও বেসরকারি স্কুল কোনও পড়ুয়াদের উত্তীর্ণ হওয়া  আটকাতে পারবে না। আটকে রাখা যাবে না মার্কশিটও। স্কুল ফি নিয়ে মামলার শুনানির পর সম্প্রতি এইমন নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। বিচারপতি বলেন, "স্কুল হচ্ছে মন্দির, সেখানে এরকম হলে কিছু বলার নেই। আদালতের পক্ষে কি সব সময় নজর রাখা সম্ভব?" তার পরই এ দিন নোটিস ঝুলিয়ে বন্ধ করে দেওয়া হল জিডি বিড়লা স্কুল।

সেরা শিরোনাম

Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget