এক্সপ্লোর

Malaria: কলকাতায় ডেঙ্গির দোসর ম্যালেরিয়া, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রায় ৯ জন

Malaria: এম আর বাঙুর হাসপাতালে ভর্তি ৪ জন ম্যালেরিয়া আক্রান্ত রোগী। ডেঙ্গি আক্রান্ত হয়ে এম আর বাঙুরে ভর্তি রয়েছেন ১৫ জন।

ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, কলকাতা: কলকাতায় (Kolkata) এবার ডেঙ্গির (Dengue) দোসর ম্যালেরিয়া (Malaria)। বেলেঘাটা আইডি হাসপাতালে ম্যালেরিয়া আক্রান্ত ৪ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন মহিলা। এম আর বাঙুর হাসপাতালে (M R Bangur Hospital) চিকিৎসাধীন ম্যালেরিয়া আক্রান্ত ৪ জন। অন্যদিকে, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ১০ জন বেলেঘাটা আইডি-তে ভর্তি রয়েছেন। এম আর বাঙুরে ভর্তি ১৫ জন ডেঙ্গি আক্রান্ত। একজন একইসঙ্গে ম্যালেরিয়া ও ডেঙ্গিতে আক্রান্ত। কলকাতার পাশাপাশি, সল্টলেকেও ডেঙ্গির বাড়বাড়ন্ত। বিধাননগর পুরসভা এলাকায় গত এক সপ্তাহে ৩৫ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। 

বৃষ্টিভেজা-স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ঘরে ঘরে জ্বর। এ যেন, একে রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর! বর্ষার শুরুতে আতঙ্ক বাড়িয়ে হাজির হয়েছিল ডেঙ্গি! উৎকণ্ঠা কয়েকগুণ বাড়িয়ে ময়দানে অবতীর্ণ ম্যালেরিয়াও!  মশাবাহিত এই ২ রোগের বাড়বাড়ন্ত সকলের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে!

কী বলছে পরিসংখ্যান

  • বেলেঘাটা আইডি হাসপাতালে ম্যালেরিয়া আক্রান্ত ৪ জন ভর্তি।
  • ওই হাসপাতালেই ডেঙ্গি আক্রান্ত ১০ জন চিকিৎসাধীন। 
  • এম আর বাঙুর হাসপাতালে ম্যালেরিয়া আক্রান্ত ৪ জন ভর্তি। 
  • সেখানেই ডেঙ্গি আক্রান্ত ১৫ জনের চিকিৎসা চলছে।
  • গভীর উদ্বেগের বিষয় - একজন রোগী একই সঙ্গে ডেঙ্গি ও ম্যালেরিয়া, দু-টিতেই আক্রান্ত।

সরকারি তথ্য বলছে, চলতি সপ্তাহে বাংলায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৬৭৫ জন।  চলতি জুলাই মাসে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৮। ফলে এই বর্ষায় কলকাতার মতো ঘনজনবসতিপূর্ণ শহরে ডেঙ্গি-ম্যালেরিয়ার দাপট রুখতে কড়া পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। পুরসভার তথ্য অনুযায়ী, শহরে অন্তত ৫ হাজার বাড়িতে নোটিস পাঠানো হয়েছে। মামলা করা হয়েছে ৯০টি। ন্যাশনাল লাইব্রেরি এবং কোল ইন্ডিয়ার বিরুদ্ধেও মামলা করেছে কলকাতা পুরসভা। ৫টি ক্ষেত্রে জরিমানা করা হয়েছে। জরিমানার অঙ্ক ১ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত। কলকাতার পাশাপাশি, ডেঙ্গির বাড়বাড়ন্ত সল্টলেকেও।  বিধাননগর পুরসভা এলাকায় গত এক সপ্তাহে ৩৫ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।                       

আরও পড়ুন: North 24 Pargana: আমডাঙায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি, হাসপাতাল পরিদর্শনে গিয়ে বিস্তর অভিযোগের মুখে তৃণমূল বিধায়ক

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget