এক্সপ্লোর

Bankura : মধ্যাহ্নভোজ সেরেছিলেন শাহ, আজও মেয়ের চিকিৎসার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি ; দাবি বিভীষণের

Amit Shah had lunch in Bankura : গত বছরের ৫ নভেম্বর চতুরডিহি গ্রামে এই আদিবাসী বাড়িতে এসেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিভীষণ হাঁসদার বাড়িতে পাত পেড়ে মধ্যাহ্নভোজ সেরেছিলেন তিনি...

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : এক বছর আগে বাড়িতে এসে অমিত শাহ মধ্যাহ্নভোজ সেরে মেয়ের চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বলে দাবি বাঁকুড়ার চতুরডিহি গ্রামের আদিবাসী পরিবারের। তৃণমূলের বিরুদ্ধেও উঠেছে অসহযোগিতার অভিযোগ। যদিও দু’দলেরই পাল্টা দাবি, তারা কথা রেখেছে।

বাঁকুড়ার চতুরডিহির বাসিন্দা বিভীষণ হাঁসদা বলছেন, আমাকে নিয়ে রাজনীতি করেছে তৃণমূল-বিজেপি। আমার মেয়ের চিকিৎসার ব্যবস্থা করুক ওরা। 

প্রতিশ্রুতির বর্ষপূর্তি। অথচ এখনও মেয়ের চিকিৎসার ব্যবস্থা করে দেয়নি কেউই। এমনটাই দাবি করছেন বিভীষণ। 

আজ থেকে বছর খানেক আগের কথা। বাংলায় তখন জোরকদমে প্রস্তুতি চলছে বিধানসভা ভোটের। জনতার দরজায় দরজায় ঢুঁ মারছেন রাজনীতির কারবারিরা। গত বছরের ৫ নভেম্বর চতুরডিহি গ্রামে এই আদিবাসী বাড়িতে এসেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিভীষণ হাঁসদার বাড়িতে পাত পেড়ে মধ্যাহ্নভোজ সেরেছিলেন তিনি। তখনই অমিত শাহকে, নিজের মেয়ের অসুস্থতার কথা বলেছিলেন পেশায় দিনমজুর বিভীষণ। সব শুনে দিল্লির এইমসে নিয়ে গিয়ে চিকিৎসার প্রতিশ্রুতিও দিয়েছিলেন অমিত শাহ।

এরপরই আদিবাসী পরিবারকে নিয়ে দড়ি টানাটানি শুরু হয়ে যায় তৃণমূল আর বিজেপির। পালা করে বিভীষণের বাড়ি ছুটে যান দু’দলেরই নেতারা। তুলে দেওয়া হয় সাহায্য। ইতিমধ্যে চুকেছে ভোটপর্ব। বছর পেরিয়েছে প্রতিশ্রুতির। কিন্তু তা পূরণ হয়েছে নামমাত্র। এমনই দাবি করে আক্ষেপ করছেন আদিবাসী দম্পতি। বিভীষণ হাঁসদা বলেন, বিজেপি সাংসদ ব্যবস্থা করেন ওষুধের। ২-৩ মাস পর থেকে আর খোঁজ নেই। তৃণমূলও বলেছিল, কিন্তু ওরাও কিছু দেয়নি। 

অন্যদিকে মনিকা হাঁসদা বলেন, আমি রান্না করে খাইয়েছিলাম। চিকিৎসার ব্যবস্থা করেনি, আমাদের কষ্ট করতে হচ্ছে।

যদিও তৃণমূল হোক কী বিজেপি, দুই দলই দাবি করছে দিনমজুর পরিবারের পাশে রয়েছে তারা। বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শ্যামল সাঁতরা বলেন, একাধিক মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কাজের কাজ কিছু হয়নি। আমরা বিভীষণের সঙ্গে যোগাযোগ রাখি। অমিত শাহ মিথ্যে কথা বলে প্রচার করে গেছেন।

যদিও বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলছেন, বানিয়ে বলছেন আপনারা। ওঁর বাড়িতে নিয়মিত ওষুধ পৌঁছনো হয়। উনি নির্দিষ্ট জায়গায় গেলে ওষুধ পাবেন, ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।

তবে হতদরিদ্র পরিবারটি এত শত কিছু বুঝতে চায় না। মেয়ের চিকিৎসা কীভাবে হবে সেটাই ভাবাচ্ছে বাবা-মাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget