এক্সপ্লোর

Amit Shah: 'অমিত শাহকে বাগদায় এসে ক্ষমা চাইতে হবে', বিএসএফকাণ্ডে দাবি তৃণমূলের

কুণাল ঘোষ বলেন, 'কাশীপুরে ঘটনায় প্রমাণিত হয়েছে যে আত্মহত্যা। দিল্লি থেকে এসে অমিত শাহকে এই পটলের খেতে ক্ষমা চাইতে হবে।'

সমীরণ পাল এবং দীপক ঘোষ, উত্তর ২৪ পরগনা: অমিত শাহকে বাগদায় এসে ক্ষমা চাইতে হবে। BSF জওয়ানের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ ওঠায়, এবার এই দাবি তুলল তৃণমূল। বিচ্ছিন্ন ঘটনা, গোটা বাহিনীকে দোষ দেওয়া ঠিক নয়। পাল্টা বলল বিজেপি।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'কাশীপুরে ঘটনায় প্রমাণিত হয়েছে যে আত্মহত্যা। দিল্লি থেকে এসে অমিত শাহকে এই পটলের খেতে ক্ষমা চাইতে হবে।' বাগদার ভারত-বাংলাদেশ সীমান্তে শিশুকন্যার সামনেই মা-কে গণধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। এরই মাঝে রবিবার বাগদায় গিয়ে কড়া ভাষায় কেন্দ্রকে তোপ দাগলেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা।

মন্ত্রী ও তৃণমূল বিধায়ক শশী পাঁজা বলেন, "অনেক সময় মহিলাদের নিয়ে বাংলাদেশ থেকে পেরিয়ে আসতে চাইছেন। এটা নিশ্চয়ই অপরাধ। এর শাস্তি অন্যভাবে হয়। কিন্তু এটা তাঁর শাস্তি হতে পারে না। শারীরিক নির্যাতন, তাঁর ছোট বাচ্চার সামনে। এটা কি তাঁর শাস্তি? স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে।" 

BSF’এর বিরুদ্ধে ওঠা অভিযোগে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ক্ষমা প্রার্থনার দাবি তুলল তৃণমূল। বিচ্ছিন্ন ঘটনা, পাল্টা দাবি করেছে বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "বিচ্ছিন্ন ঘটনা, বিচার হচ্ছে তদন্ত হচ্ছে। কিন্তু যারা দেশ রক্ষা করছে, তাদের এইভাবে আক্রমণ করবে? একজনের জন্য গোটা বাহিনীকে দোষ দেওয়া যায় না।" 

ধৃত দুই জওয়ানকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে BSF। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। রবিবার বাগদায় গিয়ে, টোটোয় চড়ে সীমান্তে যান মন্ত্রী শশী পাঁজা এবং দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কাঁটাতারের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে কর্তব্যরত BSF জওয়ানদের সঙ্গে কথাও বলেন শশী পাঁজা।

সীমান্ত থেকে ফিরে বাগদার কাশীপুরে সভা করেন শশী পাঁজা, কুণাল ঘোষরা। সেখানেও BSF ও বিজেপিকে একযোগে আক্রমণ করেন তাঁরা। এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, বিজেপির চার আনার নেতারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘোরে, যাদের সীমান্ত রক্ষা করার কাজ তারা তা করে না। যদিও বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, "একটা বিএসএফ জওয়ান অন্যায় করেছে। আমরা তীব্র নিন্দা করছি। বলছে বিজেপি করিয়েছে। কোন রাজত্বে বাস করছি? কী নোংরা খেলা চলছে এসব?" 

সব মিলিয়ে BSF-এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা।

 

সেরা শিরোনাম

Baruipur Incident: এই প্রথম নয়, ধর্ষণে অভিযুক্তের ওপর এনকাউন্টার হয়েছে আগেও, মৃত্যু নিয়ে হয়েছে বিতর্ক ও
এই প্রথম নয়, ধর্ষণে অভিযুক্তের ওপর এনকাউন্টার হয়েছে আগেও, মৃত্যু নিয়ে হয়েছে বিতর্ক ও
News Live Updates: বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
Baruipur Police: বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
Barun Biswas Case: বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget