এক্সপ্লোর

Amit Shah Bengal Tour : সরকারি অনুষ্ঠান থেকে জনসভা, অমিত শাহের দু'দিনের সফরে থাকছে কী কী ?

বিধানসভা ভোটের বছরখানেক পর দু'দিনের বঙ্গ সফরে দলীয় জনসভা থেকে সরকারি অনুষ্ঠান, সবই থাকছে শাহের সফরসূচিতে।

কলকাতা : মাঝে কেটে গিয়েছে প্রায় একবছর। বিধানসভা ভোটের (Assembly Election) বছরখানেক পর প্রথমবার দু’ দিনের সফরে আজ রাজ্যে আসছেন অমিত শা (Amit Shah)। স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির (BJP) বর্ষীয়ান নেতার দু'দিনের ঠাসা কর্মসূচিতে থাকছে সরকারি অনুষ্ঠান থেকে দলীয় জনসভা।

বৃহস্পতিবারের কর্মসূচি

বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হিঙ্গলগঞ্জে (Hingfalgung) বিএসএফের (BST) ৬টি অত্যাধুনিক ভাসমান আউটপোস্ট উদ্বোধনের পাশাপাশি সুন্দরবন (Sundarban) এলাকার জন্য বোট অ্যাম্বুল্যান্সেরও (Boat Ambulance) উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister)। এরপর বনগাঁর (Bongaon) হরিদাসপুরে মৈত্রী সংগ্রহালয়ের শিলান্যাস করবেন তিনি। সন্ধেয় শিলিগুড়িতে (Siliguri) রেলওয়ে ইনস্টিটিউট স্পোর্টস গ্রাউন্ডে জনসভা রয়েছে অমিত শা-র।

শুক্রবারের কর্মসূচি

আগামীকাল সকালে কোচবিহার (Cooch Behar) জেলার তিনবিঘা সফরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় (Kolkata) ফিরে দুপুরে বিজেপি সাংসদ, বিধায়ক, পদাধিকারীদের সঙ্গে বৈঠকে বসবেন অমিত শাহ। এরপর সন্ধেয় যোগ দেবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে (Victoria Memorial) সাংস্কৃতিক অনুষ্ঠানে। 

দিলীপের 'অভিভাবকের' খোঁজ

রাজ্যে গেরুয়া শিবির কোন পথ ধরে এগোবে তা নিয়ে আলাপ-আলোচনা শাহি-সফরের অঙ্গ হবে কি না সেই জল্পনার মধ্যেই বঙ্গ বিজেপির 'অভিভাবক' প্রয়োজন বলে জল্পনা উসকে দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। একপাশে তাঁরই উত্তরসূরী তথা বর্তমান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও আরেকপাশে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মাঝখানে বসে বর্তমান সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য 'আমাদের অভিভাবক চাই'। যা নিয়ে খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

শাহি সফরের আগে পথে বিজেপি

অমিত শাহর বঙ্গ সফরের আগের দিন বুধবার ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগের বর্ষপূর্তি পালন করেছে রাজ্য বিজেপি। নিহতদের স্মরণে রানি রাসমণি অ্যাভিনিউতে হয় প্রতীকী অনশন। এদিনের মঞ্চ থেকেই, আগামী রবিবার নন্দীগ্রামে তৃণমূলের পরাজয়ের বর্ষপূর্তি উদযাপনের কথা ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন- 'গোর্খাজাতি আর কতদিন মিথ্যা সহ্য করবে?' শাহ সফরের আগে পোস্টার উত্তরবঙ্গে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Taslima Nasrin: 'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা
'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা
Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ পাক গুপ্তচর সংস্থা ISI? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ পাক গুপ্তচর সংস্থা ISI? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget