এক্সপ্লোর

Amrit Bharat Express: মালদা স্টেশন থেকে চালু হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস

Malda News: শুক্রবার মালদা টাউন স্টেশনে ট্রেনের ব্যবস্থা খতিয়ে দেখেন মালদহের ডিআরএম বিকাশ চৌবে। উপস্থিত ছিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। 

করুণাময় সিংহ, মালদা: আগামীকাল মালদা স্টেশন (Malda) থেকে চালু হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express)। ৪২ ঘণ্টায় মালদা থেকে বেঙ্গালুরু পৌঁছবে এই ট্রেন। অমৃত ভারত এক্সপ্রেসের গতিবেগ হবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার।

চালু হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস: ২২ কামরার এই ট্রেনে সাধারণ কামরা থাকছে ৮টি। যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য নানা সুবিধা থাকছে এই অমৃত ভারত এক্সপ্রেসে। শনিবার সকালে যাত্রা শুরু করে রবিবার রাতে এই ট্রেন পৌঁছবে বেঙ্গালুরু। শুক্রবার মালদা টাউন স্টেশনে ট্রেনের ব্যবস্থা খতিয়ে দেখেন মালদার ডিআরএম বিকাশ চৌবে। উপস্থিত ছিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। 

আগামীকাল অযোধ্যা থেকে এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। সব মিলিয়ে দুটি অমৃত ভারত এবং ৬টি বন্দে ভারতের উদ্বোধনের কথা রয়েছে। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা করা হয়েছে এই ট্রেনে। এতে রয়েছে পুশ-পুল প্রযুক্তি। যাত্রীদের সুবিধা অনুযায়ী রয়েছে ট্রেনের স্পিড বাড়ানো কমানোর ব্যবস্থা। অন্যান্য সুবিধার পাশাপাশি এতে রয়েছে এলইডি লাইট, সিসিটিভি এবং পাবলিক ইনফরমেশন সিস্টেম।

এদিকে অযোধ্য়াজুড়ে (Ayodhya) এখন প্রায় রাজসূয় যজ্ঞ। ঐতিহাসিক মন্দির ঘিরে তুমুল ব্য়স্ততা। শনিবার সেখানে যাচ্ছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। তার আগে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেজে উঠছে স্টেশন থেকে এয়ারপোর্ট। বদলে যাচ্ছে অযোধ্য়া রেলস্টেশনের নাম। তার নতুন নাম রাখা হয়েছে অযোধ্য়া ধাম জংশন। প্রধানমন্ত্রীর কর্মসূচির জন্য মঞ্চ তৈরি হচ্ছে। বড় স্ক্রিনে দেখানো হবে। রোড শো করার কথা রয়েছে। রামের মুকুটের আদলে সেজে উঠছে অযোধ্য়া ধাম জংশন। আর রামমন্দিরের রূপে সেজে উঠছে নতুন বিমানবন্দর। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্য়া। শহর জুড়ে বসানো হচ্ছে প্রচুর সিসিটিভি। রাস্তায় বসানো হচ্ছে আন্ডার ভেহিক্য়াল স্ক্য়ানার। অযোধ্য়া পুলিশের উচ্চ পদস্থ কর্তা রাজকিরণ নাইয়ার গতকাল জানিয়েছিলেন, “পুলিশ সবদিক থেকে প্রস্তুত। সেন্ট্রাল প্য়ারা মিলিটারি, অতিরিক্ত পুলিশ আছে। সব যাতে নিরাপদে হয়, ভিভিআইপি রয়েছে। বর্ডারে চেকিং হচ্ছে। যা প্রয়োজন তা করা হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: South Bengal Weather: কোণঠাসা উত্তুরে হাওয়া, বছরশেষে দক্ষিণবঙ্গে উধাও শীত

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Kalyan Banerjee: 'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের
'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের
Land Fraud Case : জমি দুর্নীতি কাণ্ডে সুজয় হাজরার বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে ? হতবাক সিআইডিও
জমি দুর্নীতি কাণ্ডে সুজয় হাজরার বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে ? হতবাক সিআইডিও
News Update: জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, বোমাবাজির অভিযোগ সালারে
জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, বোমাবাজির অভিযোগ সালারে

ভিডিও

Kalyan on NCPI:
Kunal Ghosh : নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে যে প্রার্থী, তিনি অঘটন ঘটিয়ে দিতে পারে : কুণাল
Arjun Singh : পুজোর পরে বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা, দাবি অর্জুন সিংয়ের | BJP Governmentin Bengal
Sumit Roy, Land Scam : শালবনি জমি দুর্নীতি মামলায় আরও গ্রেফতার, ধৃত তৃণমূলকর্মী
BJP Media Cell News | পুরভোটের আগে রাজ্য বিজেপির মিডিয়া-সেলে রদবদল। মুখপাত্র হিসেবে ফিরলেন সায়ন্তন বসু, প্রণয় রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget