এক্সপ্লোর

Anish Khan Death: আদালতে গোপন জবানবন্দি আনিসের বাবার, সিবিআই তদন্তের দাবিতেই অনড়

Anish Khan Investigation: বুধবার আনিসের বাবা সালেম খান, দাদা সাবির খান এবং আনিসের দুই খুড়তুতো ভাই সলমান এবং শাহরুখ খান আদালতে গোপন জবানবন্দি দেন।

সুনীত হালদার, হাওড়া: আদালতে গোপন জবানবন্দি দিলেন মৃত ছাত্রনেতা আনিস খানের (Anis Khan Murder) বাবা সালেম খান (Salem Khan)। তাঁর পাশাপাশি বুধবার উলুবেড়িয়া আদালতে গোপন জবানবন্দি দেন আনিসের দাদা এবং দুই খুড়তুতো ভাই। যদিও আদালতের নজরদারিতে সিবিআই (CBI) তদন্তের দাবিতে অনড় রয়েছেন তাঁরা। তা নিয়ে বাগযুদ্ধে জড়িয়েছে শাসক এবং বিরোধী শিবির।

সিট-এর আবেদনেই গোপন জবানবন্দি আনিসের পরিবারের

এর আগে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছিলেন। এ বার আদালতে গোপন জবানবন্দি দিলেন আমতার নিহত ছাত্রনেতা আনিস খানের বাবা সালেম খান। তাঁর সঙ্গে আদালতে গোপন জবানবন্দি দিলেন এক দাদা এবং দুই খুড়তুতো ভাই। নিহতের পরিবারের গোপন জবানবন্দি নেওয়ার জন্য, উলুবেড়িয়া আদালতে আবেদন করেছিল রাজ্য সরকারের বিশেষ তদন্তকারী দল (SIT)। সেই আর্জি মঞ্জুর করে আদালত।

সেই মতো বুধবার আনিসের বাবা সালেম খান, দাদা সাবির খান এবং আনিসের দুই খুড়তুতো ভাই সলমান এবং শাহরুখ খান আদালতে গোপন জবানবন্দি দেন। কিন্তু তিনি যে আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবিতেই অনড়,  আদালতে গোপন জবানবন্দি দিয়ে বেরিয়ে, ফের সে কথা স্পষ্ট করে দেন আনিসের বাবা।

আরও পড়ুন: Jhalda: তপন কান্দুর সঙ্গীর রহস্যমৃত্যু, সুইসাইড নোটে পুলিশের বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সালেম বলেন, “রোজার মাস চলছে। তবু এলাম। পুলিশ আগে বয়ান নিতে পারত। সিট ঠিকঠাক তদন্ত করছে না। তাদের তদন্তে কোনও আস্থা নেই। রামপুরহাট, ঝালদার মতো কোর্টের নজরদারিতে এই মামলাতেও সিবিআই তদন্ত হোক।”

আনিস হত্যায় কাঠগড়ায় পুলিশ

গত ১৮ ফেব্রুয়ারি রাতে আনিস খানকে খুন করার অভিযোগ ওঠে। মামলার তদন্তভার নিয়েছে রাজ্য সরকারের বিশেষ তদন্তকারী দল SIT। পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠায় আমতা থানার হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে আগেই। অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে আমতা থানার তৎকালীন ওসি দেবব্রত চক্রবর্তীকে।

গত ১৪ মার্চ কলকাতা হাইকোর্ট, ১ মাসের মধ্যে SIT-কে তদন্ত শেষ করার নির্দেশ দেয়। তা নিয়ে মৃত আনিস খানের পরিবারের আইনজীবী শামিম আহমেদ বলেন, “দুজনকে গ্রেফতার করা হলেও প্রকৃত অপরাধীকে এখনও ধরা হয়নি। এমনকি ওসির নাম উঠে এলেও তাকেও গ্রেফতার রা হয়নি। তদন্তে গাফিলতি রয়েছে। তাই সিবিআই তদন্তের দাবিতে অনড় আনিসের বাবা।”

আর এই পরিস্থিতিতে আনিস মামলা নিয়ে ফের রাজনৈতিক তরজা শুরু হয়েছে। সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম গোটা ঘটনায় রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন। শাসকদলের বিরুদ্ধে ষড়যন্ত্রর অভিযোগ তুলেছেন তিনি। কিন্তু হাওড়া সদরের তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষ জানিয়েছেন, আইন আইনের পথে চলবে। আদালতের উপর আস্থা রয়েছে তাঁদের।  আনিস খানের বাবাকে নানা ভাবে উসকানি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন কল্যাণ। তাঁর কথায়, “আনিসের বাবাকে কেউ কেউ উস্কানি দিচ্ছেন। তার জেরেই তিনি এই মন্তব্য করছেন। কেউ কেউ চাইছেন আমাদের সরকারকে ফেলতে। এতে কাজ হবে না। সিটের তদন্তে দোষীরা শাস্তি পাবে। পরিবার ন্যায়বিচার পাবে।”

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
Bankura News: বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget