এক্সপ্লোর

Anish Khan: আনিস-মৃত্যুর ঘটনায় উত্তপ্ত শহর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে রাতভর অবস্থান এসএফআই-এর

Anish Khan Death Controversy: গতকাল সন্ধে ৬টা থেকে শুরু হয়েছে বিক্ষোভ। দুপুর ১২টা পর্যন্ত ধর্না অবস্থান চলবে।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে রাতভর অবস্থান এসএফআই সদস্যদের। গতকাল সন্ধে ৬টা থেকে শুরু হয়েছে বিক্ষোভ। দুপুর ১২টা পর্যন্ত ধর্না অবস্থান চলবে। এরপর এসএফআইয়ের কলকাতা জেলা কমিটির ডাকে রাজ্য দফতর থেকে পার্ক সার্কাস পর্যন্ত কেন্দ্রীয় মিছিলে পা মেলাবেন বিক্ষোভকারীরা। 

এদিকে, ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডে উত্তাল ক্যাম্পাস! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট! আর তা নিয়েই তৃণমূলপন্থী শিক্ষাকর্মী সংগঠনের সঙ্গে বামপন্থী পড়ুয়াদের বাধল ধুন্ধুমার! যাদবপুরের প্রশাসনিক ভবনের গেটে তালা ঝোলানো নিয়ে শুরু হয় দু’পক্ষের চাপানউতোর। পরস্পরের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগও উঠেছে।                                                                

ছাত্রনেতা আনিস খান খুনের প্রতিবাদে বিচারের দাবিতে গর্জে উঠলেন শহরের ৩টি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। আনিস হত্যার প্রতিবাদে মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দেয় SFI। কিন্তু, বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক ভবনে তালা ঝোলাতেই বেধে যায় অন্য অশান্তি। তৃণমূলের শিক্ষা কর্মী সংগঠনের সদস্যরা তালা ভাঙার চেষ্টা করেন। বেধে যায় তুলকালাম। সহ উপাচার্য ও অন্যান্য অধ্যাপক যান মধ্যস্থতা করতে। কিন্তু কোনও সুরাহা হয়নি।               

যাদবপুরে অশান্তির আঁচে উত্তপ্ত হয়ে ওঠে প্রেসিডেন্সির ক্যাম্পাসও। শেষপর্যন্ত বিকেল সাড়ে ৫-টার সময় যাদবপুর বিশ্ববিদ্যালয় টিচার্স অ্যাসোসিয়েশন বা জুটা-র সদস্যদের হস্তক্ষেপে প্রশাসনিক ভবনের গেটের তালা খুলে দেন আন্দোলনকারী পড়ুয়ারা। শিক্ষা কর্মী, অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা একে একে বেরিয়ে যান। 

পাশাপাশি, আমতার ছাত্রনেতা আনিস খানের খুনের প্রতিবাদে উত্তাল কলকাতা! ১৫ বছর আগে ঠিক এই ভাবেই রিজওয়ানুর রহমানের জন্য সুবিচারের দাবিতে প্রতিবাদ নেমে এসেছিল কলকাতার রাজপথে। সেদিন কান্না ভেজা চোখে ছেলের জন্য ইনসাফ চেয়েছিলেনম রিজওয়ানুরের মা কিশওয়ার জাহান। আজ আনিস খানের বাবা সালেম খান চাইছেন সুবিচার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget