এক্সপ্লোর

Anish Khan Death: আনিসের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য পুলিশের তরফে প্রস্তাব, সম্মতি নেই পরিবারের

Anish Death Controversy: আনিসের বাবা এও বলেন,   "চার দিন হয়ে গেল এখনও আসামি ধরা পড়ল না। তাই আমি চাইছি সিবিআই তদন্তের। তা ছাড়া ন্যায় বিচার সম্ভব নয়। এরা অন্যায় করলেও ধরবে না।"

হিন্দোল দে, সন্দীপ সরকার এবং পার্থপ্রতিম ঘোষ: আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর পর চারদিন পার। এখনও অধরা অভিযুক্তরা। আজ সকালে বাগনান থানার এসআই সৌমেন গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে আনিসের বাড়িতে যায় আমতা থানার পুলিশ। আনিসের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য পুলিশের তরফে প্রস্তাব দেওয়া হয়। আজই ময়নাতদন্তের সম্ভাবনা। 

এদিন আনিসের বাবার সঙ্গে কথা বলেন সৌমেন গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, "আমি সবার কাছেই জানতে চাইছি যে যদি আপনারা চান তাহলে আবার ময়নাতদন্ত করতে পারি। এক্ষেত্রে ম্যাজিস্ট্রেট সাহেবের উপস্থিতিতেই হবে। যদি মনে করেন, আমার কথা যুক্তিযুক্ত মনে হয় তাহলে এই প্রস্তাব রইল।" আনিস খানের বাবা বলেন, "ময়নাতদন্ত আমি এখন করাব কি না সিদ্ধান্ত নিচ্ছি না। ময়নাতদন্ত এবং ফরেন্সিক রিপোর্ট এক হলে আর কেন করাব। এখনও ফরেন্সিক রিপোর্ট পায়নি। আমার আগের রিপোর্ট নিয়ে সন্দেহ ছিল।"

এদিন আনিসের বাবা এও বলেন,   "চার দিন হয়ে গেল এখনও আসামি ধরা পড়ল না। তাই আমি চাইছি সিবিআই তদন্তের। তা ছাড়া ন্যায় বিচার সম্ভব নয়। এরা অন্যায় করলেও ধরবে না। ধরবে কেন পুলিশই তো আমার ছেলেকে মেরে গেল। এরাই আবার আসামিকে ধরবে?"  

ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে সিট গঠন করা হয়েছে। গতকাল আনিসের বাড়িতে যান সিটের সদস্যরা। ছাত্রনেতা আনিস খানের মোবাইল ফোন চেয়ে নোটিস দেওয়া হয়। তবে ফোন দিতে অস্বীকার করে পরিবার। সিবিআই বা আদালত চাইলে ফোন দেওয়া হবে বলে তারা জানায়। আনিস মৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে আমতা থানার এক এএসআই, এক কনস্টেবল ও হোমগার্ডকে সাসপেন্ডের সিদ্ধান্তে খুশি নয় আনিসের পরিবার। ভরসা নেই রাজ্য পুলিশের ওপর, তাঁরা চান সিবিআই তদন্ত। 

অন্যদিকে, ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ। সিবিআই তদন্ত নিয়ে আনিসের দাদাকে হুমকি-ফোন। পরিবারের দাবি, গতকাল রাত ১টা ৪ মিনিটে অচেনা নম্বর থেকে ফোন আসে। হুমকি দেওয়া হয়, সিবিআই তদন্ত চাইলে সবাইকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। আনিসের পরিবারের অভিযোগ, খুনে অভিযুক্তরাই ফোনে হুমকি দিচ্ছে। এ নিয়ে আতঙ্কিত আনিসের পরিবার। তবে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। এই অডিও ক্লিপ সিবিআই বা আদালত চাইলে দেওয়া হবে আনিসের পরিবার জানিয়েছে। অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget