এক্সপ্লোর

Anish Khan Death Protest: আনিস খুনে এবার পথে নামছে তৃণমূল

ছাত্রনেতা আনিস খুনে উত্তাল বাংলা। মিছিল থেকে থানা ঘেরাও। বিচার চেয়ে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়েছে বাম ছাত্র-যুব সংগঠনগুলি। এরই কার্যত পাল্টা হিসেবে, এবার রাজপথে নামছে শাসক দলের ছাত্র সংগঠন।

কলকাতা: আনিস খুনে এবার পাল্টা পথে নামছে তৃণমূল। কাল রামলীলা পার্ক থেকে গান্ধী ময়দান মিছিল করবে তৃণমূল ছাত্র পরিষদ। আনিস খুনে সিবিআই তদন্তের দাবিতে আজ পাঁচলায় পুলিশ সুপারের অফিসের সামনে চলে বিক্ষোভ। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কাল আনিসের দেহ আনতে যাবে পুলিশ।

ছাত্রনেতা আনিস খুনে উত্তাল বাংলা। মিছিল থেকে থানা ঘেরাও। বিচার চেয়ে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়েছে বাম ছাত্র-যুব সংগঠনগুলি। এরই কার্যত পাল্টা হিসেবে, এবার কলকাতার রাজপথে নামছে শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার মৌলালির রামলীলা পার্ক থেকে গান্ধী মূর্তি পর্যন্ত হবে মিছিল। আনিসকাণ্ডে সোমবার সিট গঠন করে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

গত ২১ ফেব্রুয়ারি একটি বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আনিস আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেন, আমাকে ইলেকশনে অনেক সাহায্য করেছে, ও আমাদের খুব ফেভারিট ছেলে।

আনিসকাণ্ডে সোমবার সিট গঠন করে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সিটের তদন্তে আস্থা রাখে  হাইকোর্ট। এই প্রেক্ষাপটে আমতার ঘটনায় রাজনীতি করার অভিযোগ তুলে পথে নামছে তৃণমূল ছাত্র পরিষদ। 

রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের কথায়, আনিস খান নিয়ে হাইকোর্টের নির্দেশ আছে কিছু বলা যাবে না। আগের যা অবস্থান তা আবার বলছি, ১৫ দিনের মধ্যে আমাদের সম্পূর্ণ রিপোর্ট পৌঁছে যাবে। খুব তাড়াতাড়ি  সিটের রিপোর্ট পেয়ে যাবেন।

এ দিকে, দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য সোমবার কবর থেকে তোলা হবে আনিসের মৃতদেহ। এর আগে শনিবার ভোরে দেহ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে ফিরতে হয় পুলিশকে। 

সিটের তরফে সকাল আটটায় যাওয়ার কথা বলা হলেও, সকাল দশটায় আসতে বলেছে আনিসের পরিবার। সূত্রের খবর, ছাত্রনেতার মৃতদেহ নিয়ে যাওয়া হবে এসএসকেএম হাসপাতালে। আদালতের নির্দেশমতো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হবে ময়নাতদন্ত।

এ দিকে আনিস হত্যার প্রতিবাদে পাঁচলায় এসপি অফিসের সামনে এদিন ফের চলে বিক্ষোভ। নেতৃত্ব দেন ফুরফুরা শরিফের পিরজাদা কাসেম সিদ্দিকি।

সেরা শিরোনাম

West Bengal Weather : তুলকালাম বৃষ্টির কমলা সতর্কতা জেলায় জেলায়, তার মধ্যেই সুখবর কলকাতার জন্য
তুলকালাম বৃষ্টির কমলা সতর্কতা জেলায় জেলায়, তার মধ্যেই সুখবর কলকাতার জন্য, আবহাওয়ার বড় আপডেট
Food Hazard: 'শিঁকেয় স্বাস্থ্যবিধি', একাধিক রেস্তোরাঁ, হোটেলকে শোকজ
Food Hazard: 'শিঁকেয় স্বাস্থ্যবিধি', একাধিক রেস্তোরাঁ, হোটেলকে শোকজ
North Bengal Train: রেল লাইনে নামল ধস, ব্যাহত NJP গামী লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন আটকে?
রেল লাইনে নামল ধস, ব্যাহত NJP গামী লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন আটকে?
Madan Mitra: 'মমতার থেকে বড় বন্ধু বিজেপির আর কেউ নেই', সেটিং তত্ত্ব নিয়ে ফের বিস্ফোরক মদন মিত্র
'মমতার থেকে বড় বন্ধু বিজেপির আর কেউ নেই', সেটিং তত্ত্ব নিয়ে ফের বিস্ফোরক মদন মিত্র

ভিডিও

TMC pn BJP: বিজেপির সঙ্গে 'সেটিং' কার? তা নিয়েও বাগযুদ্ধে জড়িয়েছে, 'কালীঘাট তৃণমূল' ও 'ঋতব্রত তৃণমূল
TMC News: কারা 'আসল তৃণমূল?' পুরভোটের আগেই দুই তৃণমূলের মল্লযুদ্ধ চরমে
NCPI on KMC Election। পুরভোটে জোট কতটা প্রয়োজন তা বিজেপিকে বোঝাতে মরিয়া NCPI সাংসদরা!
BJP on NCPI: পুরভোটে কি বিজেপি NCPI-এর সঙ্গে জোট করবে? যা নিয়ে শুরু জোর জল্পনা
BJP on NCPI:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget