এক্সপ্লোর

Anish Death Agitation: আনিসের বাড়িতে সিট, চরমে গ্রামবাসীদের বিক্ষোভ

Anish Death Investigation: মঙ্গলবার আনিস খানের মৃত্যুর তদন্তে তাঁর বাড়িতে যাওয়ার পরই সিটের সদস্যদের ঘিরে প্রবল বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। আনিসের মৃত্যুর তদন্তে সোমবারই সিট তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : ফের বিক্ষোভে উত্তাল আমতা (amta)। মঙ্গলবার আনিস খানের মৃত্যুর তদন্তে তাঁর বাড়িতে যাওয়ার পরই সিটের সদস্যদের ঘিরে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা (local residents)। আনিসের মৃত্যুর তদন্তে সোমবারই সিট তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে মঙ্গলবার হাওড়ায় আমতায় আনিস খানের বাড়িতে যায় সিট (sit)। এর আগেও আনিসের বাড়িতে যাওয়ার সময় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছিল।

হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বেশ কিছুদিন ধরেই তোলপাড় রাজ্য রাজনীতি। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে মঙ্গলবার মহাকরণ অভিযানের ডাক দিয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। মহাকরণেই রয়েছে সংখ্যালঘু উন্নয়ন দফতর। সিআইটি রোড, মৌলালি, শিয়ালদহ হয়ে মিছিল পড়ুয়াদের।

আনিসের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার বিকেল পর্যন্ত কেউ গ্রেফতার না হলেও, বেশ কিছু পদক্ষেপ করেছে পুলিশ। কর্তব্যে গাফিলতির অভিযোগে আমতা থানার ৩ পুলিশ কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সূত্রের খবর, আমতা থানার এএসআই (asi) নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রমকে সাসপেন্ড করা হয়েছে। কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে  হোমগার্ড কাশীনাথ বেরাকে। তাঁদের বিরুদ্ধে মৃতের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। মঙ্গলবার সকালে রাজ্য পুলিশের তরফে এই শাস্তির কথা জানানো হয়েছে। সূত্রের খবর, আনিস খানের পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, তার ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবারই আমতা থানার ওসি এবং সেকেন্ড অফিসারকে ভবানীভবনে তলব করেছেন সিট-এর প্রধান, এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং।

সোমবারই নিহত ছাত্রনেতা আনিস খানের মোবাইল ফোনের হদিস মিলেছিল বলে জানিয়েছিল পরিবার। তাদের দাবি, বাড়িতেই খুঁজে পাওয়া গিয়েছে ওই মোবাইল। যদিও পুলিশের হাতে ওই ফোন তুলে দিতে নারাজ আনিসের বাবা। পরিবারের দাবি ছিল, কোনওভাবেই ওই ফোন রাজ্য পুলিশের হাতে তুলে দেওয়া যাবে না। আদালত বা সিবিআই চাইলে ওই ফোন দেওয়া হবে বলে জানিয়েছিল পরিবার। সোমবারই আনিসের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট ( Calcutta High Court)। ২৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি।     


আরও পড়ুন: রাস্তায় বসে পড়লেন আন্দোলনকারীরা, অবরুদ্ধ কলেজ স্ট্রিট

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget