এক্সপ্লোর

Anish Murder Case Update: সিট গঠন করে ১৫ দিনে রিপোর্ট তলব, আনিসের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী কেন কিছু বলছেন না তা নিয়েও প্রশ্ন তোলেন একাংশ। তবে এদিনই নবান্নে আনিসের পরিবারকে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। এর পর দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনিস খুনের বিচারের আশ্বাস দেন তিনি।  

কলকাতা: 'যে জীবন চলে গিয়েছে, সেটা ফিরিয়ে দেওয়া আমার হাতে নেই। কিন্তু আমার হাতে যা আছে, যারা দোষী, নিরপেক্ষ তদন্তে তারা শাস্তি পাবে এবং বিচার হবে।' সোমবার একটি বৈঠকে এমনটাই 'কথা' দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। হাওড়া (Howrah) আমতার (Amta) ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে তোলপাড় রাজ্য (Westbengal)।

আরও পড়ুন: Mamata Banerjee: 'জোর করে জমি নেওয়া হচ্ছে না', দেউচা পাঁচামি নিয়ে কড়া বার্তা মমতার 

মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) কেন কিছু বলছেন না তা নিয়েও প্রশ্ন তোলেন একাংশ। তবে এ দিনই নবান্নে আনিসের পরিবারকে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। এর পর দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনিস খুনের বিচারের আশ্বাস দেন তিনি।  

এ দিন মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, 'আনিস নিয়ে আমরা নিরপেক্ষ তদন্ত করব। আনিসের সঙ্গে আমাদের সম্পর্ক ভাল ছিল। ও আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেন,  নির্বাচনে আমাকে অনেক সাহায্যও করেছে। কাজেই ও আমাদের ছেলে।' তাঁর কথায়, 'আনিসের বিষয়ে সরকার নিরপেক্ষ তদন্ত করবে। ডিজির সঙ্গে কাল আমার কথা হয়েছে। তাঁরা ইতিমধ্যেই ফরেন্সিক রিপোর্ট ইত্যাদির ব্যবস্থা করেছে। ঘটনা দুর্ভাগ্যজনক, কোনও মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়।'

আরও পড়ুন: International Mother Language Day 2022 : ' ভাষা-মোদের ভালবাসা ' ...ভাষা দিবসে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, আনিস খুনের তদন্তে মুখ্যসচিবের নেতৃত্বে সিট গঠনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেবে সিট। এ দিন পরিবারকে আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য ' ঘটনায় যে-ই দোষী হোক, তদন্ত নিরপেক্ষভাবেই সম্পূর্ণ হবে। আমিও যদি দোষী হই, আমি আমাকেও ছেড়ে কথা বলব না। এসব ঘটনা পছন্দ করি না। এ বিষয়ে আনিসের পরিবারকে বলব আপনারা বিশ্বাস রাখুন।' 

এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি পরিবার। 'পুলিশকে ফোন করেও তখন লাভ হয়নি'। চলে গিয়েছে জলজ্যান্ত ছেলেটা। পুলিশের কাছে বারবার নিরাপত্তা চেয়েও পাননি আনিস। অথচ তাঁর মৃত্যুর পর বাড়িতে বসেছে পুলিশি পাহারা। কেন এখনও অভিযুক্তরা ধরা পড়ল না? উত্তাল হয়েছে এলাকা। শত-শত মানুষ জড়ো হয়ে স্লোগান তুলছেন, পুলিশ তুমি উর্দি ছাড়ো। ছাত্রনেতা আনিসের বাড়ির সামনের চিত্রটা এখন এমনটাই। 

২ দিন পার। আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় এখনও ধোঁয়াশা। অধরা অভিযুক্তরা। এই পরিস্থিতিতে যখন ঘনাচ্ছে রাজনৈতিক তরজা, তখনই প্রয়াত ছাত্রনেতার পরিবারের সঙ্গে কথা বলতে চান মুখ্যমন্ত্রী। সোমবার দুপুরে নবান্ন-য় ডেকে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি সামাল দিতে পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী পুলক রায় । সেদিন পুলিশে খবর দিয়েও সাড়া মেলেনি বলে হাহাকার করছিলেন মৃতের বাবা।সোমবার তাঁর বাড়িতেই গেল পুলিশ। পরিবারের লোকেদের বয়ান রেকর্ড করলেন ডিএসপি পদমর্যাদার অফিসার ও পুলিশ কর্মীরা। ঠিক কীভাবে আনিসকে ঠেলে ফেলা হয়, পুঙ্খানুপুঙ্খ জানতে চাওয়া হয়। 

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget