এক্সপ্লোর
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই মাসে এখনও বহু জনই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যোজনার টাকা পাননি। আপনিও কি আবেদন করে অপেক্ষা করে আছেন টাকার জন্য ? তাহলে দরকারি কিছু তথ্য রইল আপনার জন্য ।

এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
Source : Google Gemini
কলকাতা : অন্নপূর্ণা যোজনা সম্পর্কে এখনও অনেক প্রশ্নের উত্তর মিলছে না। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের লক্ষ লক্ষ আবেদনকারী এখনও অগাস্টের ৩,০০০ টাকা পাননি বলে অভিযোগ। এ মাসের কিস্তি পাওয়ার অপেক্ষায় আছেন অনেকে। ইন্টারনেটে পাওয়া নানা রকম তথ্য ও দাবিতে বিভ্রান্ত অনেকেই। তবে সরকারের তরফে সরাসরি আশ্বাস দেওয়া হচ্ছে, যোগ্য হলে কেউ প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়বেন না। সাধারণত মাসের প্রথম সপ্তাহেই মহিলারা এই টাকা পেয়ে যান, তবে এই মাসে এখনও বহু জনই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাননি। আপনিও কি আবেদন করে অপেক্ষা করে আছেন টাকার জন্য ? তাহলে দরকারি কিছু তথ্য রইল আপনার জন্য ।
- এখনই আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। কেন এই বিলম্ব, এই মুহূর্তে আপনারই বা কী করার আছে, জেনে নিন।
অন্নপূর্ণা যোজনার টাকা পেতে দেরি হতে পারে কেন ? - যদি আপনার অ্যাকাউন্টে টাকা না এসে থাকে, তাহলে একবার দেখুন তো, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) সক্রিয় আছে তো ? আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত করা আছে তো ?
- আপনার আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক তো ? একেকটায় একেকরকম তথ্য নিয়ে রাখেননি তো ?
- হয়ত আপনার আবেদন ও নথি এখনও যাচাইকরণ প্রক্রিয়ার মধ্যেই আছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই জানিয়েছেন, ৩১ অগাস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনার সব তথ্য যাচাই করা চলবে। তাই এই মাসের শেষের মধ্যে সকলের নথি যাচাই শেষ হওয়ার কথা। আবেদনকারীরা হয়ত ততদিনে সকলেই জেনে যাবেন, কে কে যোগ্য প্রাপক।
- আপনার নথিপত্রে কোনও ত্রুটি নেই তো ? এরকম হতেই পারে, আপনি এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য তবে আবেদন প্রক্রিয়ার সময় ভুল বা অসম্পূর্ণ নথি জমা দিয়েছেন।
- অথবা এমন হতে পারে , আপনি সরকারি কর্মচারী, পেনশনভোগী, বা আয়কর প্রদানকারী, অথচ প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন করে বসে আছেন !
অনেকেরই অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল পোর্টালটি খুলছে না। যাঁরা স্টেটাস পর্যন্ত পৌঁছতে পেরেছেন, তাঁরা দেখে নিন, আপনার আবেদনের কী স্টেটাস। কারও কারও আবেদন গ্রহণ করা হয়েছে। কারও আবেদন রিজেক্ট হয়েছে। কারও আবেদন এখনও 'বিডিও অফিসে বিচারাধীন'। কারও 'ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবৈধ' বলেও বার্তা আসছে। এই সমস্যা সমাধানের জন্য পাসবুকের ফটোকপি বিডিও অফিসে জমা দিন। যদি আপনি মনে করেন, আপনার সমস্ত নথি সঠিক, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি -সক্রিয়, তবুও আপনি টাকা পাননি, তাহলে আপনার ব্যবস্থা নেওয়া উচিত। দরকারে স্থানীয় প্রশাসনিক কার্যালয়ে গিয়ে কথা বলুন। নিশ্চয়ই সাহায্য পেতে পারেন।
উপরের আর্টিকলটি অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সাধারণ তথ্যগুলির উপর ভিত্তি করে লেখা। ব্যক্তিগতভাবে আপনার টাকা না-পাওয়া কারণ অন্যকিছু হতেও পারে। কোনও রকম ধন্দ থাকলে স্থানীয় বিডিও অফিসে কথা বলুন।
আরও পড়ুন
Advertisement

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion






















