এক্সপ্লোর

SSC Recruitment Scam : আরও বড় নাম খুঁজে পাওয়া গেছে ! আদালতে সিবিআইয়ের সওয়াল

SSC Recruitment Scam : স্কুলের নিয়োগে দুর্নীতির নেপথ্যে রয়েছে বড় চক্র। বৃহস্পতিবার আদালতে এমনটাই দাবি করেন সিবিআইয়ের আইনজীবী।

প্রকাশ সিন্হা,  কলকাতা : স্কুলের নিয়োগে ( SSC Recruitment ) দুর্নীতির নেপথ্যে রয়েছে বড় চক্র। ধৃত মিডলম্যান ( Middleman ) প্রদীপ সিং তার অংশ। বৃহস্পতিবার আদালতে এমনটাই দাবি করেন সিবিআইয়ের আইনজীবী। পাশাপাশি তিনি সওয়ালে বলেন, আরও বড় নাম খুঁজে পাওয়া গেছে। 

ধাপে ধাপে টাকা পৌঁছেছিল কর্তাব্যক্তিদের কাছে? 
' পার্থ চট্টোপাধ্যায়ের ( Partha Chatterjee ) ঘনিষ্ঠ অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া প্রায় আঠাশ কোটি টাকা এসেছে স্কুলের চাকরি বিক্রি করেই' , আদালতে সরাসরি এই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED ) । এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এই টাকা কি এসেছিল মিডলম্যানদের মাধ্যমে? তারপর ধাপে ধাপে টাকা পৌঁছেছিল কর্তাব্যক্তিদের কাছে? প্রশ্নটা আরও জোরাল হয়েছে, বৃহস্পতিবার আদালতে সিবিআইয়ের সওয়ালে। SSC কাণ্ডে ধৃত মিডলম্যান, প্রদীপ সিংয়ের জামিনের বিরোধিতায়, সিবিআইয়ের আইনজীবী এদিন আদালতে সওয়াল করেন, 'এটা বড় চক্র। প্রদীপ সিং এর একটা অংশ। অন্যরা কারা, খুঁজে বার করতে হবে। কাদের কাছে টাকা পৌঁছেছিল, দেখতে হবে। আরও বড় নাম খুঁজে পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে প্রমাণও রয়েছে। ' 

 যে বড় নামের কথা বলছেন, তাঁরা কারা?
সওয়াল-জবাব শুনে ধৃত প্রদীপ সিংকে আরও সাতদিনের সিবিআই হেফাজতে পাঠায় আদালত। কিন্তু, সিবিআইয়ের আইনজীবী, আদালতে যে বড় নামের কথা বলছেন, তাঁরা কারা? কোন প্রভাবশালী? CBI সূত্রে আগেই দাবি করা হয়, প্রসন্নর ‍ওপরে মূলত দায়িত্ব ছিল, উত্তর ২৪ পরগনার অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা প্রস্তুত করার। সেই সুপারিশ প্রদীপ সিং মারফত পৌঁছত SSC’র প্রাক্তন উপদেষ্টা, সিবিআইয়ের হাতে ধৃত শান্তিপ্রসাদ সিন্হার কাছে।

যোগ্য নয় এমন প্রার্থীদের নামের তালিকা
এর আগে সিবিআইয়ের আইনজীবী আদালতে দাবি করেছিলেন, শান্তিপ্রসাদ সিন্হার মোবাইল ফোনে প্রদীপ সিংয়ের নাম ছোটু বলে সেভ করা ছিল। দু’জনের হোয়াট্যসঅ্যাপ চ্যাটও পাওয়া যায়। নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির কাছে একটি কম্পিউটার সেট আপ ছিল। সেটা চালাতেন প্রদীপ সিং। সেখান থেকে যোগ্য নয় এমন প্রার্থীদের নামের তালিকা ও ফোন নম্বর পাওয়া যায়। 

এই অভিযুক্তরাই কি তাহলে দুর্নীতির পিরামিডের অংশ?
সিবিআইয়ের এসব দাবির ভিত্তিতেই, বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এই অভিযুক্তরাই কি তাহলে দুর্নীতির পিরামিডের অংশ? সিবিআইয়ের দাবি অনুযায়ী, ধৃত মিডলম্যান প্রসন্নকুমার রায় এবং প্রদীপ সিংহ ছিলেন SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার ঘনিষ্ঠ। শান্তিপ্রসাদ সিন্হা ছিলেন SSC’র উপদেষ্টা কমিটির আহ্বায়ক। আর তাঁকে এই পদে বসিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এরা প্রত্যেকেই কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন। আগামী দিনে কি এদের জিজ্ঞাসাবাদ করে টাকা লেনদেনের বিষয়ে বড় তথ্য বার করতে পারবে ইডি কিংবা সিবিআই? সেটাই দেখার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget